বিক্ষোভ-ধর্মঘটে অচল ইউরোপ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২
ভয়াবহ আকার ধারণ করেছে বিশ্বব্যাপী খাদ্য সংকট। জলবায়ু পরিবর্তনের সঙ্গে কোভিড-১৯ মহামারি বিশ্বকে স্থবির করে দিয়েছিল। তারই ধাক্কা সামলে ওঠার আগেই শুরু হলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। আট মাসব্যাপী এ যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো। শুধু তাই নয়, এ ধাক্কায় ভারসাম্য হারিয়েছে ইউরোপের ‘বাঘা-বাঘা’ উন্নত দেশও। অনাহার আর অর্ধাহারে থাকার অনুশীলনে নেমেছে বিশ্বের কোটি কোটি মানুষ। খাদ্যমূল্য চোকাতে বেড়েছে সাধারণ মানুষের হা-পিত্যেশ। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গুরুতর প্রভাব পড়েছে ইউরোপে। দীর্ঘ প্রায় আট মাসের এ যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে খাদ্যপণ্য ও জ্বালানির দাম। পলিটিকো।
nagad-300-250
খরা গ্রাস করেছে হর্ন অব আফ্রিকাকে। আগামী ছয় মাসে তীব্র খাদ্য সংকটে পড়বে কেনিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়ার প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ। এ দুর্যোগে ৭০ লাখের বেশি গবাদি পশু নিশ্চিহ্ন হয়ে যাওয়া সমগ্র পূর্ব আফ্রিকা জুড়ে প্রায় ৫ কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। বিশ্ব খাদ্য কর্মসূচি অনুসারে, ৪৬টি দেশের রেকর্ড সর্বোচ্চ ৪ কোটি ৯০ লাখ মানুষ খাদ্য সংকটের মধ্যে দুর্ভিক্ষ বা দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে পড়তে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো হলো ইথিওপিয়া, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, আফগানিস্তান, সোমালিয়া এবং ইয়েমেন। এই দেশগুলোর ৭ লাখ ৫০ হাজার মানুষ অনাহারে মৃত্যুর মুখোমুখি। এদের মধ্যে ৪ লাখই শুধু ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে-যেখানে গৃহযুদ্ধ চলমান।
খাদ্য সংকট কাটাতে কৃষ্ণসাগর পুনরায় চালু করতে জাতিসংঘের চুক্তি হলেও তা আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য জুড়ে কোটি কোটি ক্ষুধার্ত মানুষের জন্য যথেষ্ট নয়। বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণে কাজ করে যাওয়া শাম্বা সেন্টারের নির্বাহী পরিচালক ক্যারিন স্মলার বলেন, ‘আমি এই সেক্টরে কাজ করছি ১৫ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু এমন বাজে খাদ্যসংকট আমি আমার জীবনে দেখিনি।’ আরও বড় আকারের সংকটের জন্য তৈরি হচ্ছে মানবিক সংস্থাগুলো। ইউরোপের রুটির ঝুড়ি (ইউক্রেন) বন্ধ হয়ে যাওয়ায় এ সংকট ঘনীভূত হয়েছে। কারণ এ মহাদেশের অধিকাংশ দেশই খাদ্যের জন্য নির্ভর করত ইউক্রেন ও রাশিয়ার ওপর।
গোটা বিশ্বে বেড়েছে মূল্যস্ফীতি। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি চেপে ধরেছে ক্ষুধার্ত মানুষের টুটি। ওষ্ঠাগতপ্রাণ দেহে জীবনের সঞ্চার করতে ধর্মঘট আর বিক্ষোভে ফেটে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের শ্রমজীবীরা। জীবনযাত্রার ব্যয় সংকুলানে ব্যর্থ ও বেতন নিয়ে অসন্তোষ তৈরি হওয়ায় ধর্মঘট ও বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ। মঙ্গলবার দেশে দেশে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য বিক্ষোভের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার প্যারিসের রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ। মঙ্গলবার বেশ কয়েকটি ইউনিয়ন দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়ায় ফ্রান্সে আঞ্চলিক ট্রেন চলাচল প্রায় অর্ধেক কমে গেছে। ধর্মঘট প্রাথমিকভাবে সরকারি খাতকে প্রভাবিত করেছে। তবে শিক্ষকরা ধর্মঘটে অংশ নেওয়ায় স্কুলগুলোতে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
বেতন নিয়ে বিরোধের কারণে চলতি মাসের শেষ দিকে পাঁচ দিনে ধর্মঘটে যাচ্ছেন ব্রিটেনে পণ্য সরবরাহকারী চালকরা। মঙ্গলবার ইউনাইটেড ইউনিয়ন জানিয়েছে, এই ধর্মঘটে বিয়ার সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। ব্রিটেনের অন্যতম বৃহৎ কনটেইনার বন্দর লিভারপুলে শত শত শ্রমিক ২৪ অক্টোবর থেকে বেতন ও চাকরির জন্য আরও দুই সপ্তাহের ধর্মঘট গ্রহণ করবে। রাজকীয় ডাক কর্মীদের প্রতিনিধিত্বকারী কমিউনিকেশন অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন রয়্যাল মেইল সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুতে ধর্মঘট করেছে। বেতন ও অপারেশনাল পরিবর্তন নিয়ে কয়েক মাস ব্যর্থ আলোচনার পরে তারা আরও ধর্মঘটের হুমকি দিয়েছে। ব্রিটেনের বৃহত্তম নার্সিং ইউনিয়নের তিন লাখেরও বেশি সদস্য বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটের পক্ষে ভোট দেওয়া শুরু করেছে। বেতন ও চাকরির নিরাপত্তা নিয়ে বিরোধের জেরে রেলকর্মীরাও ধর্মঘট করেছেন।
লুফথানসা ইউরো উইংয়ের পাইলটরা সোমবার থেকে তিন দিনের ধর্মঘট শুরু করেছে। তাদের ইউনিয়ন জানিয়েছে, ধর্মঘটের কারণে হাজার হাজার যাত্রীর ওপর প্রভাব পড়ছে। উচ্চ মজুরির জন্য ধর্মঘটে যোগদানের জন্য বরখাস্ত হওয়া শিক্ষকদের সমর্থনে হাজার হাজার হাঙ্গেরিয়ান ছাত্র এবং অভিভাবক ১৪ অক্টোবর সমাবেশ করেছে। ২৮ সেপ্টেম্বর প্রাগে হাজার হাজার নাগরিক বিদ্যুতের দাম বৃদ্ধি এবং দেশটির ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। কমিউনিস্টসহ অতিডানপন্থিরা এই বিক্ষোভের ডাক দিয়েছিল। বিদ্যুতের দামের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২১ সেপ্টেম্বর ব্রাসেলসের রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ। জুন মাসে একই ধরনের একটি বিক্ষোভে প্রায় ৭০ হাজার শ্রমিক যোগ দিয়েছিল।
আংশিকভাবে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অনেক অংশ চরম আবহাওয়া অনুভব করছে। দক্ষিণ এশিয়া এবং যুক্তরাষ্ট্রে চরম তাপ ইউরোপ, পূর্ব আফ্রিকা এবং চীনের বড় অংশ খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
