বিএনপি-জামায়াতের মাঠ দখলের লড়াই
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি দৃশ্যমান হচ্ছে। নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এত কিছুর মধ্যেও আগামী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে - এমন ধারণা থেকে বিএনপি ও জামায়াতের মধ্যে মাঠ দখলের প্রতিযোগিতা চলছে। জামায়াতে ইসলামী প্রায় সকল আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়ে কাজ শুরু করে দিয়েছে। বিএনপি এখনও প্রত্যেক আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। প্রতিটি আসনে পাঁচজন পর্যন্ত প্রার্থী লড়াইয়ে নেমেছে। সবাই লন্ডন ছুটছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্শিবাদ লাভে এই প্রতিযোগিতা। এই মূহুর্তে ৭০ জনের বেশি প্রার্থী লন্ডন অবস্থান করছেন। আগেও অনেকে গিয়েছেন। কেউ সাক্ষাৎ পেয়েছেন কেউ পাননি।
বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে অধীর অপেক্ষা কখন তারেক রহমান দেশে ফিরবেন। তিনি নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারছেন না বলে দলের কোনও কোনও নেতা বলছেন। আবার কেউ কেউ বলছেন, নভেম্বরের দশ তারিখের আশেপাশে তিনি দেশে ফিরবেন। বিএনপি’র আন্তর্জাতিক শুভাকাঙ্খীরা মনে করেন, তারেক রহমান যত দ্রুত দেশে ফিরবেন ততই দলের জন্য ভাল। কারণ জামায়াতে ইসলামী যেভাবে মাঠ দখলে নেমেছে; তারেকের দেশে ফেরায় বিলম্ব ততই মাঠ হাত ছাড়া হবার আশঙ্কা থাকে। ফলে তারেক রহমানের দ্রুত দেশে এসে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা জরুরী। এই কাজে যে কোনও বিলম্ব বিএনপি’র জন্য ক্ষতিকর।
বাংলাদেশে চারটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান -- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিজয়ী হওয়ায় দলটি খুবই চাঙ্গা। জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বিদেশে গিয়ে বলেছেন, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত যে কোনও ভুলের জন্য তিনি ও তার দল ক্ষমা প্রার্থী। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলো। তারপর বিএনপি’র সঙ্গে জোট বেঁধেছে। কিন্তু সেই মধুচন্দ্রিমা শেষ। এখন বিএনপি ও জামায়াত নির্বাচনী লড়াই মুখোমুখি। জামায়াতে ইসলামী বাংলাদেশে নির্বাচনে খুব বেশি আসন পায়নি। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮টি আসনে তারা জয়ী হয়েছে। কিন্তু আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী বেশি আসন পাওয়ার ব্যাপারে আশাবাদি। দাড়িপাল্লা প্রতীক নিয়ে তারা ভোটের মাঠে সোচ্চার হওয়ার এবারের চেয়ে বেশি অনুকূল পরিবেশ তারা আর পায়নি। জামায়াতে ইসলামীকে পাকিস্তানপন্থী রাজনৈতিক দল বলে মনে করা হলেও দলের আমীর শফিকুর রহমান বলেছেন, তারা ভারতের সঙ্গে পারস্পরির সম্মানের ভিত্তিতে সুসম্পর্ক রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। প্রতিবেশির সঙ্গে সম্পর্ক রক্ষার কোনও বিকল্প নেই।
প্রতিটি আসনে বিএনপি’র একাধিক প্রতিদ্বন্ধী প্রার্থী থাকায় দলে গ্রুপিং প্রবল আকার ধারণ করছে। তার ওপর নির্বাচনী দায়িত্বে জামায়াতের দলীয় লোকরা পক্ষপাতিত্ব করতে পারে বলে দলটি আশঙ্কা করছে। দলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছে। এদিকে, নির্বাচনের আগে দলবদলের খেলাও শুরু হয়েছে। বগুড়ায় বিএনপি’র ৩৩ নেতা-কর্মী জামায়াতে যোগদান করেছে।
ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী অন্তর্র্বতীকালীন সরকার। নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে নানামুখী প্রস্তুতিও শুরু হয়েছে। বেশির ভাগ রাজনৈতিক দলও ভোটের মাঠে নেমে পড়েছে। তবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, চ্যালেঞ্জও বাড়ছে। বিশেষ করে নির্বাচনের আগে সরকারের নিরপেক্ষতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। জাতীয় নির্বাচনে অংশ নিতে যাওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান তিনটি দল বিএনপি, জামায়াত ও এনসিপির পরস্পরবিরোধী অবস্থান এ উত্তাপের মাত্রা আরও বাড়িয়েছে। মঙ্গল ও বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠকে কয়েকজন উপদেষ্টা, নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দলগুলো। এছাড়া নির্বাচন সামনে রেখে নিজেদের দাবি-দাওয়া জানানোর পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের সময় নিয়েও বিপরীতমুখী অবস্থানে দলগুলো।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি গত বুধবার যে কঠোর বার্তা দেওয়া হয়েছে, তাতে দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ইসির অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। আগারগাঁওস্থ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেওয়া ইসির কড়া নির্দেশনা-কোনো চাপের কাছে নতি স্বীকার না করা-এবং আইন অনুযায়ী নিরপেক্ষ ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার তাগিদ মাঠ প্রশাসনের জন্য একটি স্পষ্ট দিকনির্দেশনা বলেই মনে করি আমরা। সিইসি এএমএম নাসিরউদ্দিনও অন্যায় চাপের কাছে নতি স্বীকার না করার যে আশ্বাস দিয়েছেন, তা কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে নিশ্চয়ই। একইসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ যখন বলেন, ‘দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই’, তখন বুঝতে হবে, অতীতের ত্রুটিপূর্ণ নির্বাচনের গ¬ানি ঘোচানোর সুযোগই শুধু নয়, এক ঐতিহাসিক মুহূর্ত এটি।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
