বাখমুতে আরও দুটি শহর দখলের দাবি রাশিয়ার
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩
ফের হামলা বাড়িয়েছে রুশ বাহিনী
বাখমুতে আবারও হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। কয়েক মাস ধরে ইউক্রেনের সৈন্যরা দৃঢ়তার সঙ্গে শহরটিকে মস্কোর দখল হওয়া থেকে রক্ষা করে আসছে। তীব্র গোলাবর্ষণে পূর্ব ইউক্রেনের শহরটি বিধ্বস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শহরটিতে আটজন নিহত হয়েছে।
এর পর ব্রিটিশ একটি পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউক্রেনের সৈন্যরা বাখমুত শহরের কিছু অংশ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, দেশটির ভাড়াটে সৈন্য ওয়াগনার গ্রুপ বাখমুত শহরের আরও দুটি এলাকা দখল করেছে। খবর ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের।
এদিকে ইউক্রেনের সামরিক কমান্ডাররা গত সপ্তাহের অতিরঞ্জিত রুশ বিবৃতি প্রত্যাখ্যান করেছেন। সেখানে দাবি করা হয়েছিল, রুশ বাহিনী এখন বাখমুতের ৮০ শতাংশের দখল নিয়েছে। কিয়েভের প্রেসিডেন্সি অফিসের প্রধান অ্যান্ড্রি ইয়ারমার্ক বলেন, শনিবার খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে দুই নারী নিহত হয়েছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দৈনিক বিবৃতিতে বলেছে, বাখমুতে ভয়াবহ লড়াই চলছে। ওয়াগনার আক্রমণভাগ সফলভাবে অগ্রসর হয়েছে। শহরের উত্তর ও দক্ষিণ উপকণ্ঠে দুটি এলাকা দখল করেছে। তবে তাদের এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
যুক্তরাজ্যের সামরিক বাহিনীর মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়া বাখমুত দখল করার জন্য যুদ্ধ সরঞ্জামের সরবরাহ বাড়িয়েছে। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে, মস্কো ইউক্রেনের দোনবাস অঞ্চলের আরও বেশি এলাকা দখলের পরিকল্পনা করছে। এর আগে পশ্চিমা দেশগুলোয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপের তিক্ত সম্পর্ককে মস্কোর উল্লেখযোগ্য দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছিল। তবে ব্রিটিশ সামরিক বাহিনী বলছে, মন্ত্রণালয় ও ওয়াগনারের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। এবং এর পরই বাখমুতে আক্রমণ জোরদার করেছে মস্কো।
এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিজিটাল খসড়া তৈরির বিলে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। এর মাধ্যমে রুশদের সেনাবাহিনীতে যুক্ত করা আরও সহজ করে তোলে। ফলে পুতিনের জন্য ইউক্রেনে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়া সহজ হবে।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
