বাংলাদেশের দর্শককে নায়িকা শ্রাবন্তীর বার্তা
প্রকাশিত: ৫ মার্চ ২০১৯
এর আগেও বাংলাদেশের সিনেমা হলে দেখা গেছে কলকাতার মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মুখ। সেটা কখনো সাফটা চুক্তিতে কলকাতার সিনেমায় কখনো বা ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিতে। তবে এবারই প্রথম বাংলাদেশের একক সিনেমায় অভিনয় করলেন এই অভিনেত্রী।
সে ছবির নাম ‘যদি একদিন’। তরুণ নির্মাতা মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন সিনেমাটি। এখানে গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী। তাকে দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমানের বিপরীতেও।
আসছে ৮ মার্চ নারী দিবস উপলক্ষে ‘যদি একদিন’ মুক্তি পাবে। নির্মাতা রাজ জানান, প্রায় ২৫-৩০টি হলে প্রথম সপ্তাহে মুক্তি পাবে ছবিটি। দর্শক সাড়ার উপর নির্ভর করে পরের সপ্তাহে হল বাড়ানো হবে।
এদিকে ছবিটির মুক্তি উপলক্ষে প্রচারের ব্যাপক প্রস্তুতি নিয়েছে ‘যদি একদিন’ টিম। নানা আয়োজনে তারা ছবিটিকে পৌঁছে দিতে চাইছে দর্শকের কাছে। প্রচারে রয়েছেন ছবির প্রধান দুই অভিনেতা তাহসান ও তাসকিন। তবে একেবারেই নিরব ছবির একমাত্র নায়িকা শ্রাবন্তী।
এ ছবির জন্য বাংলাদেশেও আসছেন না তিনি। তার ফেসবুক-ইন্সট্রাগ্রামেও নেই তেমন কার্যক্রম। কেন নিজের প্রথম বাংলাদেশি ছবিটি নিয়ে নিরব শ্রাবন্তী? প্রশ্নের জবাবে জাগো নিউজকে মঙ্গলবার দুপুরে জানান, ‘আমি ভিসা পাইনি। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে প্রচণ্ড ইচ্ছে ছিলো ছবিটির প্রচারণায় থাকবো। সে অনুযায়ী পরিকল্পনাও করেছিলাম।
ছবিটি নিয়ে নানা রকম প্রচারণা চলছে আমি শুনেছি। মিস করছি সবাইকে। প্রচারণায় না থাকলেও ছবির একজন শিল্পী হিসেবে শুভকামনায় আছি আমি।’
তিনি বলেন, ‘দূরে থাকলেও ‘যদি একদিন’ ছবির জন্য শুভকামনা আছে আমার। আমি বিশ্বাস করি, এই ছবি দর্শক প্রশংসা পাবে। বাংলাদেশের সকল দর্শককে হলে গিয়ে ছবিটি দেখার জন্য বলবো আমি। সেইসঙ্গে প্রত্যাশা করছি এটি কলকাতাতেও মুক্তি পাবে।’
‘যদি একদিন’ ছবির কী এমন বিশেষত্ব রয়েছে যার কারণে দর্শক হলে আসবেন? জবাব দিলেন শ্রাবন্তী, ‘প্রথমত এই ছবির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর গল্প। চমৎকার একটি গল্প নিয়ে মোস্তফা কামাল রাজ ছবিটি বানিয়েছেন। এখানে প্রেম আছে, প্রেমের যন্ত্রণা আছে। পাশাপাশি সংসারের দায়িত্ববোধ, আবেগ- অনেক কিছুই আছে যা দর্শককে মুগ্ধ করবে।
এছাড়া ছবির গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এখানে ফ্রেশ একটা জুটি রয়েছে। প্রায় সময়ই দেখা যায় যে সিনেমাতে নতুন জুটিগুলো খুব ভালো সাড়া পায়। সেদিক থেকে আমি প্রত্যাশা করি তাহসান ভাইয়ের সঙ্গে আমার কেমিস্ট্রি ভালো লাগবে দর্শকের। সুন্দর কিছু গানও আছে ছবিতে।’
‘যদি একদিন’ সিনেমায় তাহসান, শ্রাবন্তী ও তাসনিক ছাড়া আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
