বাংলাদেশি শিক্ষকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট (টিএই) প্রোগ্রামে ফেলোশিপের জন্য আবেদন চলছে। এই ফেলোশিপ মাধ্যমিক স্কুলশিক্ষকদের জন্য ছয় সপ্তাহের একটি বিনিময় কার্যক্রম। ২০২৫ সালের জানুয়ারি অথবা সেপ্টেম্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। শিক্ষকেরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন ৩০ মার্চ ২০২৫, শনিবার পর্যন্ত। সচরাচর বছরের সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ চূড়ান্ত পর্যায়ের প্রার্থীদের ফলাফল জানানো হয়।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সের পৃষ্ঠপোষকতায় ফুলব্রাইট টিএই প্রোগ্রাম বাস্তবায়ন করছে ওয়াশিংটন ডিসি-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আইআরইএক্স। এ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষকেরা তাঁদের শিক্ষাবিষয়ে বিশেষ জ্ঞান ও দক্ষতা উন্নয়ন, শিক্ষাদানের দক্ষতা জোরদার করা এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে নিজেদের জ্ঞান বাড়ানোর অনন্য সুযোগ পাবেন। ২০২৫ সালের বসন্ত অথবা শরৎ মৌসুমে বাংলাদেশের শিক্ষকেরা যুক্তরাষ্ট্রে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন, শিক্ষাদানের দক্ষতা বৃদ্ধির প্রোগ্রামে অন্য শিক্ষকদের সঙ্গে যোগ দেবেন।
প্রোগ্রামটির কার্যক্রমের মধ্যে রয়েছে অংশগ্রহণকারীদের নিজ দেশের পরিবেশে কোর্সের কাজ, শিক্ষাদানের পদ্ধতি, পাঠ পরিকল্পনা, শিক্ষাদানের কৌশল, সেই সঙ্গে ইন্টারনেট, ওয়ার্ড প্রসেসিং ও শিক্ষাদানের সরঞ্জাম হিসেবে কম্পিউটারের ব্যবহারবিষয়ক নিবিড় প্রশিক্ষণ। ছয় সপ্তাহের এই কার্যক্রমের আওতায় অংশগ্রহণকারীদের আমেরিকার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত করতে আরও রয়েছে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে দুই সপ্তাহের শিক্ষানবিশির সুযোগ। এ ফেলোশিপ শুধু মাধ্যমিক পর্যায়ের স্কুলের বর্তমান শিক্ষকদের জন্য।
এই ফেলোশিপের আওতায় আর্থিক সুবিধাদির মধ্যে রয়েছে জে-১ ভিসার জন্য সহায়তা, যাত্রা শুরুর আগে ঢাকায় পরিচিতিমূলক অনুষ্ঠান, যুক্তরাষ্ট্রের ফিরতি ও অভ্যন্তরীণ বিমান ভাড়া, ওয়াশিংটন ডিসিতে স্বাগতজ্ঞাপক ও পরিচিতিমূলক অনুষ্ঠান, শিক্ষা কার্যক্রমের ফি, আবাসন (সাধারণত কার্যক্রমের সঙ্গীদের সঙ্গে ভাগাভাগি করা) ও খাবার, দুর্ঘটনা ও স্বাস্থ্যবিমা, শিক্ষানবিশি স্কুলে যাতায়াত (প্রয়োজন হলে), বইপত্র/পেশাগত উন্নয়ন ভাতা, যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট টিইএ কার্যক্রমের আওতায় আমন্ত্রক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সমাপনী সেমিনার, দুই সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রের কোনো শিক্ষককে আতিথেয়তা দান এবং কার্যক্রমপরবর্তী বিভিন্ন অনুদানের জন্য আবেদনের সুযোগ।
কারা আবেদন করতে পারবেন—
আবেদনকারীর নিম্নোক্ত শর্তাবলি থাকতে হবে—
বর্তমান মাধ্যমিক স্তরের ইংরেজির পূর্ণ-সময়ের শিক্ষক, বিদেশী ভাষা হিসেবে ইংরেজি (EFL), গণিত, বিজ্ঞান, বিদেশী ভাষা, সামাজিক অধ্যয়ন, সাংবাদিকতা বা যোগাযোগসহ বিশেষ শিক্ষার শিক্ষক;
স্নাতক ডিগ্রী থাকতে হবে;
পূর্ণ-সময়ের শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
স্নাতকোত্তর স্তরের কোর্সওয়ার্কে নিযুক্ত হওয়ার জন্য চমৎকার ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে;
মাইক্রোসফ্ট অফিস স্যুট, মাইক্রোসফ্ট ওয়ার্ড এবং এক্সেল ব্যবহার জানতে হবে;
বর্তমানে বাংলাদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিক হতে হবে;
প্রোগ্রাম নির্দেশিকা অনুযায়ী একটি সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে;
বাংলাদেশি বৈধ পাসপোর্ট থাকতে হবে;
ইংরেজিতে লেখা ও কথা বলায় পারদর্শী হতে হবে;
যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজকর্ম চালানোর জন্য ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় ও পেশাগত ক্ষেত্রে সুস্পষ্ট ও কার্যকরভাবে বিভিন্ন ধারণা প্রকাশে সক্ষম হতে হবে;
অনলাইন আবেদন পেশ করতে হবে।
কীভাবে আবেদন করতে হবে—
একটি আবেদন ফরম পাওয়া যাবে
তত্ত্বাবধায়ক সুপারভাইজার কর্তৃক পূরণ করা ইন্সটিটিউশনাল সাপোর্ট অ্যান্ড রেফারেন্স ফরম (আইএসআরএফ) পূরণ করে পাঠাতে হবে।
ছুটির অনুমোদন ফরম (এলএএফ) https://fulbright.irex.org/ থেকে পুরণ করতে হবে।
আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি (শুধু তথ্যপাতাগুলো ‘Section XV.Supplemental Documents’ অংশে আপলোড করতে হবে) দিতে হবে।
প্রাতিষ্ঠানিক নথিপত্রাদির কপি (শুধু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট ‘Section XV.Supplemental Documents’ অংশে) আপলোড করতে হবে।
অনলাইন আবেদনের অতিরিক্ত তথ্য প্রয়োজন হলে ঢু মারতে পারেন।
কারা যোগ্য হবেন না—
এ কার্যক্রম শুধু মাধ্যমিক পর্যায়ের স্কুলের বর্তমান শিক্ষকদের জন্য। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, শিক্ষা প্রশাসক, পূর্ণকালীন শিক্ষক–প্রশিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি পর্যায়ে ইংরেজি ভাষা প্রশিক্ষকেরা (টিউটরেরা) আবেদনের জন্য যোগ্য হবেন না।
TOEFL বা IELTS লাগবে কি
উক্ত কার্যক্রমের জন্য ইংরেজি ভাষায় জোরালো দক্ষতা প্রয়োজন বিধায় সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্য TOEFL বা IELTS পরীক্ষা সম্পন্ন করা আবশ্যক হবে। ফুলব্রাইট এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য কাগজ-কলমে দেওয়া আইইএলটিএস পরীক্ষার স্কোর ৬.০ বা তার বেশি অথবা ইংরেজি ভাষা পরীক্ষায় সমমানের স্কোর থাকতে হবে। বৈধ স্কোরধারী প্রার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়া আবশ্যক হবে না। আমেরিকান সেন্টার আবশ্যক সকল পরীক্ষার আয়োজন করবে।
আগ্রহী প্রার্থীদের আবেদনের সব নির্দেশনা ও জমার নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইংরেজিতে অনুষ্ঠিতব্য একটি সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যোগ্যতার শর্তাবলি পূরণে ব্যর্থ আবেদনগুলো বাছাই কমিটির কাছে পাঠানো হবে না। আইএসআরএফ (ISRF) ও এলএএফ (LAF) ফরমসহ আবেদন ফরম এখানে পাওয়া যাবে।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
