বাংলাদেশ সোসাইটির সভাপতির সাথে অসৌজন্যমূলক আচরণ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৮ মার্চ ২০২৫
-
মোহাম্মদ আজিজের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহিত
-
সেলিমের কাছে নিশর্ত ক্ষমা চাওয়ার আহবান
মোহাম্মদ আজিজের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা প্রস্তাব পাস করেছে বাংলাদেশ সোসাইটি। গত ২ রোববার মার্চ সংগঠনের কার্যকরি কমিটির সভায় এ প্রস্তাব গৃহীত হয়। গত ২৬ মার্চ কমিউনিটির বিভিন্ন সংগঠন নিয়ে সোসাইটির ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান (বিদায়ী) মোহাম্মদ আজিজের অসদাচারন ও সভাপতি আতাউর রহমান সেলিমকে নাজেহাল করায় এ নিন্দা প্রস্তাব আনা হয়। বাংলাদেশ সোসাইটির ব্যবস্থাপনায় গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হ্যারিটেজ ডে ও জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড এপ্রিলে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ২ মার্চ, রোববার দুপুরে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভূঁইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুন অর রশিদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী।
সভায় সকলকে অবহিত করা হয় গত দুই বছরের নেয়ায় এবারও নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামের বাসভবন গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন করা হবে। এবারের অনুষ্ঠানে হোস্ট কমিটি হিসেবে বাংলাদেশ সোসাইটিকে মেয়র অফিস থেকে মনোনীত করা হয়েছে। প্রেস্টিজিয়াস এই অনুষ্ঠানটি হোস্ট করতে সকলের মতামত জানতে চাইলে উপস্থিত সকলে আয়োজনে সম্পৃক্ত থাকার বিষয়ে মতামত দেন।
এদিকে আগামী ১৩ এপ্রিল, রোববার প্রথমবারের মত বাংলাদেশ সোসাইটির ব্যানারে বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ডে প্যারেডের প্রধান সহযোগী সংগঠন হিউম্যানিটি ইমপ্লয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন। বাংলাদেশে ডে প্যারেড সফল করতে প্রবাসের সকল আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, পেশাজীবী ও অন্যান্য সংগঠনদের নিয়ে বৃহৎ পরিসরে প্যারেড আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সোসাইটির প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলনে সোসাইটির বর্তমান বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ আজিজ সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিমের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। সোসাইটির একটি গুরুত্বপূর্ণ পদে বসে এ ধরনের আচরণ কাম্য নয় বলে সবাই মতামত দেন। একই সাথে সকলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে সোসাইটির সভাপতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে সবাই অনুরোধ জানান। একই সাথে এই অপ্রীতিকর ঘটনার জন্য সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাবও গৃহীত হয়।
বাংলাদেশ সোসাইটির ওপর গড ফাদারদের কালো হাত এখনও রয়ে গেছে। কোন উদ্যোগ নিলেই মোড়লরা তা রুখতে ষড়যন্ত্রে মেতে উঠেন। বির্তক উত্থাপন করেন । প্রতিহিংসায় জ্বলে উঠেন প্রানপ্রিয় সংগঠনকে হেয় করতে। কিন্তু বর্তমান নেতৃত্ব সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাবার চেষ্টা করছে।
কি ঘটেছিল ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে
বাংলাদেশ সোসাইটি আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ ডে প্যারেড ২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে। বাংণাদেশিদের প্রাণকেন্দ্র কুইন্সের জ্যাকসন হাইটসে এ প্যারেড অনুষ্ঠিত হবে। এ উদ্যোগে পার্টনার হিসেবে ইতোমধ্যেই জেবিবিএ ও বাপা সহ ৫০টিরও বেশি সংগঠন যোগ দিয়েছে। আরও বিভিন্ন সংগঠন যোগ দিবে। গত ২৬ ফেব্রুয়ারি নবান্ন পার্টি হলে ‘মিটি দ্যা প্রেসে’ সোসাইটির কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
‘মিটি দ্যা প্রেস’ অনুষ্ঠানটি চলছিল সুন্দর পরিবেশে। কিন্তু হঠাৎ করেই মঞ্চে আসীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ উত্তেজিত হয়ে উঠেন। টেবিল চাড়াতে থাকেন। সোসাইটির সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘হু আর ইউ’ (তুমি কে?)। দিতে থাকেন নিজের ফিরিস্তি। সভাপতি সেলিম তাকে থামাতে গিয়ে ব্যর্থ হন। ফাহাদ সোলায়মান অত্যন্ত সুন্দরভাবে জ্বনাব আজিজের প্রশ্নের জবাব দেন। অনেকেই বলাবলি করছেন, হঠাৎ আজিজ উত্তেজিত হয়ে উঠলেন কেন? একটি ফোনই কি তাকে উত্তেজিত করেছে? নাকি অন্য কিছু। মোহাম্মদ আজিজ প্রথম দফার বক্তব্যে এই প্যারেডকে সফল করতে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রতি দেন। বর্তমান কমিটির সভাপতি আতাউর রহমান সেলিমের ভূয়সী প্রসংশা করেন। তিনি বলেন, সেলিম ভালো সংগঠক। আমার সাথে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছে। আশা করছি এবার একটা সাকসেসফুল প্যারেড হবে। তবে প্রেসিডেন্ট ও সেক্রেটারির প্রতি একটা অনুরোধ রাখবো। ৪৫ বছর আমেরিকায় থাকি। ২ বার সোসাইটির সভাপতি ছিলাম। নারায়নগঞ্জ সমিতির প্রধান উপদেষ্টা ছিলাম। এবারের প্যারেডে কমিউনিটির প্রত্যেকটি সংগঠনকে অর্ন্তভূক্ত করুন। গতবারের প্যারেডে বাপা যদি না থাকতো--। বলবো না গতবারেরটা সুন্দর হয়েছে। যা হয়েছে তা একটা লজ্জাজনক ব্যাপার।
জ্বনাব আজিজের বক্তব্যের পর সভাপতি সেলিম মাইক নিয়ে বলেন, আমরা ২টি প্যানেলে নির্বাচন করেছি সত্য।এখন আমাদের সকলের প্যানেল একটাই। সেটা হলো বাংলাদেশ সোসাইটি। এমন সময় আজিজ একটি টেলিফোন কল রিসিভ করেন। সভাপতির বক্তব্যের মাঝেই মোহাম্মদ আজিজ দাঁড়িয়ে যান। মাইক হাতে নিয়ে দ্বিতীয়বারের মতো বক্তব্য দিতে শুরু করেন। এবারের বক্তৃতায় তিনি ছিলেন এগ্রেসিভ। তিনি বলেন,এই সোসাইটি অনেকের শ্রম, অর্থ ও মেধায় এখানে এসেছে। আমি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বর্তমান সভাপতি ও সেক্রেটারির কাছে প্রশ্ন রাখছি-আপনারা কার সাথে আলোচনা করে গ্রান্ড মার্শালের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। গ্রান্ড মার্শাল কে হবে? নিজের বুকের দিকে আঙ্গুল হেলিয়ে জ্বনাব আজিজ বলেন,আমি আজিজ মোহাম্মদ ২ বারের সভাপতি। অতীতে কেউ ২ বার সভাপতি হতে পারে নাই। ১২ বছর যাবৎ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। ( এ সময় তিনি টেবিল চাপড়াতে থাকেন)। বাংলাদেশ ভবনকে আমি রক্ষা করেছি। এতে সভাপতি সেলিম বলেন,বাংলদেশ সোসইটি নিয়ে কিছু বলার থাকলে সোসাইটির সভায় বলবেন। এটি শুধু সোসাইটির সংবাদ সম্মেলন না। আজিজ বক্তব্য না থামিয়ে বলেন, সোসাইটি অফিস অকশনে চলে গিয়েছিল। আমি রক্ষা করেছি। কবর স্থান কিনেছি। প্রেসিডেন্ট সেলিম বলেন, আজিজ ভাই আস্তে কথা বলেন। শেষ করেন। আজিজ বলেন, আমার শেষ না। ট্রাস্টিবোর্ডের সাথে আলোচনাতো করবেন। নাকি কিছু পেয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমার প্রশ্ন বর্তমান কমিটির কাছে। সেলিম বলেন, এ প্রশ্ন মনে হয় বাংলাদেশ সোসাইটর সভায় করা ভালো। সংবাদ সম্মেলনে নয়। এ সময় জ্বনাব আজিজ সভাপতির বক্তব্যে বারবার ইন্টারাপ্ট করতে থাকেন। এক পর্যায়ে মোহাম্মদ আজিজ সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘হু আর ইউ?’ ক্ষুব্ধ হয়ে সভাপতি সেলিম বলেন, থাবড়া থাবড়ি করবেন না আজিজ ভাই। তিনি দাঁড়িয়ে উচ্চস্বরে বলেন, আমি উইথ রিসপেক্ট বলছি। আজিজ ভাই টেবিল থাবড়া থাবড়ি করবেন না। বিনীত অনুরোধ করছি। ব্রাদার হিসেবে, কমিউনিটি লিডার হিসেবে বলছি। আপনি যদি টেবিল থাবড়ান, তা হলে অন্যরা কি করবে।? আপনি এটা করবেন না। আসুন সবার সহযোগিতা নিয়ে ১৩ এপ্রিলের প্যারেড সফল করি। মোহাম্মদ আজিজ আবার মাইক নিয়ে বলেন, আপনারা এখন থেকেই ডিভাইড করছেন। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ফাহাদ সোলায়মান মাইক নিয়ে বলেন, আজিজ ভাই আপনি আমাদের বড় ভাই। প্যারেড বাংলাদেশ সোসাইটির একা নয়। জ্যাকসন হাইটস এলাকা সহ ৫০টির বেশি সংগঠন এটির সাথে জড়িত। বাংলাদেশ সোসাইটি এর অর্গানাইজার। ৫০টিরও বেশি সংগঠন গ্রান্ড মার্শালের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। একক কারো সিদ্ধান্তে হয়নি। এখানে কিন্তু হাত তুললে সবাই এ সিদ্ধান্তকে স্বাগত জানাবে। এরপর জ্বনাব সোলায়মান ‘মিট দ্যা প্রেস’র সমাপ্তি ঘোষণা করেন।
প্রায় অর্ধশতাধিক সংগঠনের সর্বসম্মতভাবে সিদ্ধান্তে বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল নির্বাচিত হয়েছেন আজকাল সম্পাদক ও প্রকাশক, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও এবং কমিউনিটির প্রিয়মুখ শাহ নেওয়াজ। ডে প্যারেডের চীফ অ্যাডভাইজার হিসাবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা গিয়াস আহমেদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মো. আলী, সোসাইটির সহসভাপতি কামরুজ্জামান কামরুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম এন মজুমদার, ব্যবসায়ী নেতা কাজী আজম, আবুল ফজল দিদারুল ইসলাম,নুরুল আজিম, নাসরিন আহমেদ, লায়ন রকি, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপা’র প্রেসিডেন্ট এরশাদুল সিদ্দিক, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতাউল আলম ও সাধারণ সম্পাদক আশরাফ আলী ।
সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা সবাই মিলে এমন একটা ডে প্যারেডের আয়োজন করব যাতে সবাই বলবে বাংলাদেশের মানুষ সুসংহত। বাংলাদেশের মান মর্যাদা সমুন্নত রাখতে সবাই মিলে এ আয়োজন সুন্দর করতে হবে।
তিনি বলেন, এ আয়োজনে সবার মতামতের ভিত্তিতে ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল হিসাবে নির্বাচিত হয়েছেন আজকাল সম্পাদক ও প্রকাশক, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও এবং কমিউনিটির প্রিয়মুখ শাহ নেওয়াজ।
অনুষ্ঠানের ডে প্যারেডের চীফ অ্যাডভাইজার হিসাবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা গিয়াস আহমেদের নাম ঘোষণা করেন ফাহাদ সোলায়মান। তিনি বলেন, আয়োজনে সঙ্গে সম্পৃক্ত ৫০টি সংঠনের মতামতেই গ্র্যান্ড মার্শাল ও চীফ অ্যাডভাইজার মনোনীত করা হয়েছে।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
