বাংলাদেশ-ভারতকে যে সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪
মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকার ও জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতের জেরে অদূর ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারতে ফের শরণার্থীদের জোয়ার আসার শঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং দক্ষিণ ও মধ্যএশিয়া বিভাগের প্রধান ডোনাল্ড লু এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। গত শনিবার রাজধানী ওয়াশিংটনে মার্কিন থিঙ্কট্যাংক সংস্থা ইউএস ইনস্টিটিউট অব পিসে (ইউসিআইপি) অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোনাল্ড লু। সেই অনুষ্ঠানের ফাঁকে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিনিধিকে এশিয়া সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বিস্তারিত এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজনের ব্যাপক হারে শরণার্থী হওয়ার শঙ্কা এবং বাংলাদেশ ও ভারতে সে সম্পর্কিত সম্ভাব্য চাপ সম্পর্কেও মন্তব্য করেছেন তিনি।
সাক্ষাৎকারে ডোনাল্ড লু বলেন, ‘আমি বাংলাদেশে দীর্ঘ সময় কাটিয়েছি। কক্সবাজারে যে রোহিঙ্গা শরণার্থী শিবির রয়েছে, সেটি এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির এবং সেই শিবিরটিও আমি দেখেছি। তাই সেখানকার রোহিঙ্গা শরণার্থী, বার্মার (মিয়ানমারের) অস্থিতিশীলতা, ওই অঞ্চলে সেই অস্থিতিশীলতার প্রভাব— প্রভৃতি বিষয় কাছ থেকে দেখা এবং এ সম্পর্কে জানা-বোঝার সুযোগ আমার হয়েছে।’
‘সেসব অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি, সম্প্রতি মিয়ানমারে যে সংঘাত শুরু হয়েছে— সামনের দিনগুলোতে তা নিরসনের কোনো সম্ভাবনা আপাতত নেই এবং সেক্ষেত্রে মিয়ানমারের দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশে নতুন করে শরণার্থীদের জোয়ার আসার ঝুঁকি রয়েছে। আর শরণার্থীদের জোয়ার শুরু হলে বঙ্গপোসাগর উপকূলের এই তিন দেশের নিরাপত্তা স্বাভাবিকভাবেই সংকটাপন্ন হবে এবং এই নিয়ে দুশ্চিন্তার যথেষ্ট অবকাশ রয়েছে বলে আমি মনে করি।’
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্র অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ অভ্যুত্থানে নেতৃত্ব দেন।
সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পরপরই ফুঁসে উঠেছিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু করেন তারা। কিন্তু মিয়ানমারের পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভ দমনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা শুরু করার পর ২০২২ সালের দিকে গণতন্ত্রপন্থীদের একাংশ জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোতে যোগ দেওয়া শুরু করে।
২০২৩ সালের অক্টোবরের শেষ দিক থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে সামরিক বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ)। জোটভুক্ত ৩টি গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), আরাকান আর্মি (এএ) এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এই সংঘাতের নেতৃত্বে রয়েছে।
বাংলাদেশের টেকনাফের সঙ্গে ২৮৩ কিলোমিটার এবং ভারতের চার রাজ্য মিজোরাম, মণিপুর, অরুণাচল ও নাগাল্যান্ডের সঙ্গে মোট ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে মিয়ানমারের।
মিয়ানমারের রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর লাখ লাখ শরণার্থী গত বেশ কয়েক বছর ধরে টেকনাফ এবং ভারতের এই চার রাজ্যের শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছেন।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
