বাংলাদেশ থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞ চাইবে ভুটান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
ড. লোটায় শেরিং। ভুটানের প্রধানমন্ত্রী। ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। আগামী শুক্রবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চার দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি। দু’দেশের মধ্যে বাণিজ্য, অভ্যন্তরীণ নদীপথ, স্বাস্থ্য ও ব্যবসাখাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ সফরে আসছেন তিনি।
সফরের প্রাক্কালে সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটরের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন শেরিং। সাংবাদিক গোপীলাল আচার্যের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেছেন আসন্ন সফর ও অন্যান্য বিষয়ে। সাক্ষাৎকারে ১৯২৪ সালে স্থাপিত ময়মনসিংহ মেডিকেল কলেজ ঘিরে স্মৃতিচারণ এবং বাংলাদেশ সফর নিয়ে ব্যক্ত অংশটি তুলে ধরা হচ্ছে।
গোপীলাল আচার্য: অনেকদিন ধরে আপনি বাংলাদেশে ছিলেন। এ সফর আপনার কাছে ঘরে ফেরার মতো মনে হচ্ছে কি-না?
প্রধানমন্ত্রী লোটায় শেরিং: মানুষ হিসেবে আমাদের সবার মধ্যেই আবেগ কাজ করে। আমি ১০ বছরের বেশি সময় বাংলাদেশ কাটিয়েছি। সেখানে আমার অনেক সতীর্থ, বন্ধু রয়েছে; যাদের সঙ্গে আমি খেলেছি, খেয়েছি, ঘুমিয়েছি। সেজন্য ব্যক্তিগত জায়গা থেকে স্বভাবতই আমি উচ্ছ্বসিত। রাষ্ট্রীয়ভাবেও বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক যোগাযোগ আছে। তাই বলা যায়, ব্যক্তিগত এবং রাষ্ট্রীয়- উভয় অবস্থান থেকে আমি এ সফর নিয়ে উদ্বেলিত।
গোপীলাল আচার্য: ময়মনসিংহ মেডিকেল কলেজে যাচ্ছেন কি?
প্রধানমন্ত্রী লোটায় শেরিং:…সফরের সূচিতে আছে সেখানে যাওয়ার বিষয়টি। যে ময়মনসিংহ মেডিকেল কলেজে আমি প্রায় সাত বছর কাটিয়েছি, সেখানে খানিকটা সময় ঘুরতে পারলেও আমি আনন্দিতবোধ করবো। …তাছাড়া শুনছি যে এই মেডিকেল কলেজ এখন দেশে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি, সেই উচ্ছ্বাসও কাজ করছে…।
গোপীলাল আচার্য: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কী আলোচনার সম্ভাবনা রয়েছে এ সফরে।
প্রধানমন্ত্রী লোটায় শেরিং: একেবারে বিশেষ কোনো ইস্যু নেই এখন। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চাইছি, এটাই আমার মূল লক্ষ্য। তবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে, ট্রানজিট আছে। এ ধরনের সম্পর্ক আরও সাবলীল করতে চাইছি। দু’দেশের বেসরকারিখাত ও ব্যবসায়ীদের বিনিয়োগ-বাণিজ্যের জায়গা আরও ফলপ্রসূ করার জন্য কাজ করতে চাই আমরা।… অন্যদিকে আমি নিজেই একজন চিকিৎসক, সেজন্য নাগরিকের স্বাস্থ্যসেবা এই সরকারের কর্মপ্রণালীর এক নম্বরে রয়েছে। আমি বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিশেষজ্ঞ (চিকিৎসক) দিয়ে সহায়তার অনুরোধ করবো। কারণ আমরা অন্য দেশগুলো থেকে বিশেষজ্ঞ চিকিৎসক পাচ্ছি না, তাদের প্রত্যাশা অনুযায়ী ভাতা দিতে পারছি না বলে। দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে এবং ঢাকার নেতৃত্বের সৌজন্যে শুভেচ্ছা হিসেবে আমার অনুরোধ অনুযায়ী যদি আমরা ৩০-৪০ জন বিশেষজ্ঞ পাই, তবে এটা আমাদের জনগণের জন্য অনেক বিশাল এবং তাৎক্ষণিক প্রাপ্তি হবে। এ বিষয়টি নিয়ে এখানে (থিম্পু) বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছি…।
গোপীলাল আচার্য: ময়মনসিংহ মেডিকেল কলেজ ঘিরে আপনার নিশ্চয় অনেক সুখস্মৃতি আছে…
প্রধানমন্ত্রী লোটায় শেরিং: মোদ্দাকথায় বললে, আমি সেখানে দারুণ সময় কাটিয়েছি। বাংলাদেশিরা আচরণগত দিক থেকে একেবারে বন্ধুসুলভ। আমার সেখানে অনেক বন্ধু আছে, যারা বাংলাদেশের নেতৃত্বে মধ্যম পর্ায়ে কাজ করছে। আমি সেখান থেকে মেডিকেল ডিগ্রি, সার্জিক্যাল ডিগ্রি লাভ করেছি। সেখানে যে সময়গুলোই কাটিয়েছি আমি, দারুণ ছিল…।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
