বাংলা নববর্ষই সর্বজনীন
মনিজা রহমান
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫
যা কিছু সর্বজনীন, তাই গ্রহণযোগ্য। সর্বজনীনতার ধারণা হৃদয়ে প্রোথিত করতে প্রয়োজন হয় বহু যুগ। মানবসমাজে সর্বজনীনতার ওপরে কিছু নেই। ধর্ম বর্ণ বা অন্য কোনো পরিচয় নির্বিশেষে একটি দিন, একটি উৎসব যখন বহুমাত্রিক সাংস্কৃতিক দ্যোতনা নিয়ে আসে তখন তার পরিসর বিশাল হয়ে ওঠে। সে কারণে বিপুল সংখ্যক মানুষকে তার সাথে সম্পৃক্ত করে নিতে পারে। আমাদের পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ তেমন একটা দিন।
বাংলা নববর্ষ অনেক বেশি মানুষের মনে ঠাই করে নিতে পেরেছে মূলত দুটি কারণে , এক, অর্থনীতি আর দুই, সংস্কৃতি। দুটিই মানবজীবনের অনিবার্য অনুষঙ্গ। একদা ১৫৮৪ খ্রিস্ট অব্দে কৃষিকাজে কৃষকদের সুবিধার জন্য মোগল সম্রাট আকবর বাংলা নতুন বছর গণনার সূত্রপাত করেন। তবে তা ছিলনা তাঁর স্বকপোল কল্পিত। তিনি প্রচলিত পঞ্জিকা এবং হিজরি পঞ্জিকা সামনে রেখে আধুনিকায়ন করেন। চান্দ্রমাস পরিহার করে সৌর পঞ্জিকায় রুপান্তর করেন। এই পঞ্জিকার কারণে কৃষক সমাজের সামনে থেকে ছায়াচ্ছন্নতা দূর হয়। ফসল বোনা এবং কাটা সহজতর হয়। ফলে বছরের প্রথম দিন পহেলা বৈশাখ হয়ে ওঠে উৎসবমুখর দিন।
সংস্কৃতির সাথে অর্থনীতির সংশ্লিষ্টতা অপরিহার্য। অর্থনীতির ছাত্রি হিসাবে আমি তা অনুধাবন করতে পারি। সেকালের সংস্কৃতিও ছিল আর্থিক কর্মকা-ের সাথে সংশ্লিষ্ট। বৈশাখী মেলা নামে তখন যা হতো তা ছিল প্রধানত বাজার সংস্কৃতি। ফসল ছাড়াও হাতে তৈরি কারুশিল্পের বেচা-কেনার সাংবাৎসরিক হাট ছিল বৈশাখী মেলা। এই মেলাকে সকলের কাছে আকর্ষণীয় ও উপভোগ্য করার জন্য সেখানে আয়োজিত হতো বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী আউল-বাউল-ফকিরের গান। সে কারণে বাংলা নববর্ষ কেবল দিন পঞ্জিকার একটি তারিখ নয়, এটি বাঙালির হাজার বছরের লালিত সংস্কৃতি উদযাপনেরও একটি দিন। যেহেতু এর সাথে সাংস্কৃতিক ব্যাঞ্জনা জড়িত, তাই এর গায়ে ধর্ম বর্ণ বা অন্য কোনো কূপম-ূকের কালিমা লেপন সম্ভব হয়নি।
এই নববর্ষকে কোণঠাসা করার নানা অপচেষ্টা হয়েছে কালে কালে। এখনো হচ্ছে। কিন্তু সংস্কৃতি হচ্ছে ঝর্ণা ধারার মত, তাকে রোধ করা সম্ভব নয়। গ্রাম-বাংলার এই একান্ত নিজস্ব বৈশাখী মেলা বা নববর্ষ উদযাপন, নতুন যুগের গোরাপত্তনের সাথে সাথে ঠাই করে নিয়েছে নগরবাসির উদযাপনেও। তবে তা তার অকৃত্রিম গ্রামীণ রূপে বা অবয়বে নয়, বরং নতুন ও আধুনিক মাত্রায়, নতুন অনুসঙ্গে, নতুন চেতনায় প্লাবিত হয়ে-যাতে নাগরিক মানুষ এর মধ্যেই খুঁজে পায় তাদের অতীত ঐতিহ্য। সমকালীন আনন্দের সাথে লোকায়ত অনুভব মিশিয়ে উপভোগ্য করে তোলে। অতীত ঐতিহ্য এবং সমকালীনতার মিথস্ক্রিয়ায় এর সর্বজনীনতা প্রাঞ্জল হয়ে ওঠে। এইখানেই বাংলা নববর্ষের সবচেয়ে বড় শ্লাঘা। আধুনিক বাংলাদেশে (তৎকালীন পূর্ববঙ্গ থেকে শুরু করে) পহেলা বৈশাখকে সবচেয়ে তাৎপর্যময় করেছে ছায়ানট। নতুন বছরের শুরুর দিন খুব ভোরে রমনার বট্মূলে তারা যে আয়োজন করে তাকে বাঙালি সংস্কৃতির সবচেয়ে পরিশীলিত প্রকাশ বলা যেতে পারে। পরবর্তী পর্যায়ে সংযোজিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা।
জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বিশ্বব্যাপি মানবসভ্যতার বিকাশে যেসব প্রতœতত্ত্ব ও উল্লেখযোগ্য অনুসঙ্গ রয়েছে তা শনাক্ত ও চিহ্নিত করে। তাদের নজরও এড়ায়নি বাঙালি সংস্কৃতির এই অকৃত্রিম ভালোবাসা ও চেতনায় জড়ানো বর্ণিল দিনটির প্রতি। পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা এখন সেই ঐতিহ্যের অংশ।
যা কিছু শ্রেষ্ঠ তা সূর্যের আলোর মত। তাকে আটকে রাখা যায়না। বিপুলসংখ্যক বাঙালি দেশান্তরি। তারা যেখানে যায় সেখানে সাথে নিয়ে যায় তাদের নিজস্ব সংস্কৃতিকে । কারণ বাঙালিরা আত্মমর্যাদাবোধ সম্পন্ন। তারা শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে বাঁচতে চায়না। বাঙালিদের আত্মপরিচয়ের অন্যতম সোপান তাদের সংস্কৃতি । আর বাঙালি সংস্কৃতির অনাবিল প্রকাশ বাংলা নববর্ষ উদযাপনে। নিউ ইয়র্কের বাঙালিরাও তাদের সংস্কৃতিকে এই মহানগরিতে তুলে এনেছে সযতেœ।একদা যা ছিল খুব ছোট পরিসরে, ক্রমান্বয়ে তার ব্যাপ্তির বলয় বিস্তৃত হচ্ছে। শুধু পোশাক নয়, এই উদযাপনে আবশ্যিক হিসাবে থাকে শখের পান্তা । তার সাথে নানাপদের ভর্তা এবং ইলিশ ভাজা। নিউইয়র্কের রাস্তায়ও এইদিন মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে বিভিন্ন সংগঠন।
আমাদের হৃদয়ের ভেতরে ঠাই নেয়া পহেলা বৈশাখ এখন জায়গা করে নিয়েছে নিউইয়র্ক স্টেট সিনেটে। এবছর প্রথম একটি রেজোল্যুশনের মধ্য দিয়ে সিনেট এই দিনটি উদযাপন করবে। ৭ এপ্রিল আলবেনির ক্যাপিটল বিল্ডিঙের সিনেট চেম্বারে পালিত হবে বাংলা নববর্ষ । এটা বাঙালিমাত্রই আনন্দের আর গৌরবের খবর। বহুবছর আগে বঙ্গদেশের কোনো শীর্ণ কায়া নদীর পাড়ে বট গাছের ছায়া সুনিবিড় পরিবেশে বসা বৈশাখী মেলা ঢাকার রমনা বা বাংলা একাডেমির বটতলার নাগরিক আয়োজনের রেশ ধরে এখন বহুভাষী মানুষের শহর নিউইয়র্ক সিটি হয়ে পৌঁছে যাচ্ছে স্টেটের ক্যাপিটলে।
প্রাণখুলে অভিনন্দন জানাই এর উদ্যোক্তাদের। এই অর্জন বাঙালিদের এবং বাঙালি সংস্কৃতির ।
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
