বন্যায় অস্ট্রেলিয়ার রাস্তায় সাপ-কুমির, সেনা তলব
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০১৯
প্রবল বৃষ্টিপাতের ফলে অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। বন্যা উপদ্রুত এলাকায় বাড়িঘর, স্কুল ও বিমানবন্দর পানিতে নিমজ্জিত হয়েছে। রাস্তাগুলো যেন পরিণত হয়েছে নদীতে। কুমির ও সাপ চলে এসেছে রাস্তায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনী।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সংবাদে বলা হচ্ছে, ভয়াবহ এই বন্যায় কুইন্সল্যান্ডের মানুষের জীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত। ভয়াবহ এই বন্যাকে ‘ওয়ান্স ইন এ সেঞ্চুরি’ বা শতাব্দীতে একবার বলেও অভিহিত করা হচ্ছে। নদী-খাল-বিলে থাকা সাপ আর কুমির রাস্তায় উঠে এসেছে। পরিস্থিতি এমন ভয়াবহ যে, সেনাসদস্য নামাতে বাধ্য হয়েছে সরকার।
সেনাসদস্যরা উপদ্রুত এলাকায় হাজার হাজার বালুর ব্যাগ সরবরাহ করছেন। উভচর যান ব্যবহার করে বিভিন্ন বাড়ির ছাদ থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছেন। তাছাড়া কার্গো গাড়ি, ফ্লাশলাইটসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে কুমিরদের বন্দি করার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।
গত কয়েকদিনের টানা বর্ষণের পর রোববার সেখানকার একটি বাঁধের দরজা সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়া হলে এ বন্যা শুরু হয়। তুমুল বৃষ্টিপাতে রাজ্যের রোস নদীর পানির উচ্চতা বাঁধের ধারণক্ষমতাকে ছাপিয়ে যাওয়ায় ফটকগুলো খুলে দেয়া হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের টাউন্সভিল শহরে নজিরবিহীন বন্যার কবলে পড়া হাজার হাজার মানুষকে সতর্ক করে দেয়া হয়েছে। গত কয়েক দিন ধরে টানা বর্ষণের ফলে রোজ নদীর বাঁধ পানি ধারণের ক্ষমতা হারিয়ে ফেলে। পরিস্থিতি মোকাবেলায় বাঁধের সব দরজা খুলে দেয়া হয়। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই বন্যার কবলে পড়ে ২০ হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যেতে পারে।
আবহাওয়া ব্যুরোর পক্ষ থেকে দেশটির নাগরিকদের উদ্দেশে বলা হচ্ছে, ‘নিয়মিত বিরতিতে খুব দ্রুতই এ পরিস্থিতি বদলে যেতে পারে। তাই জরুরি সেবা ও পূর্বাভাস পেতে সবসময় আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে হালনাগাদ তথ্য ও পরামর্শ দেব।
আবহাওয়া ব্যুরো জানিয়েছে, বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ১ হাজার ৯০০ কিউবিক মিটার পানি আসছে শহরে। যা মারাত্মক বিপদের পরিস্থিতি তৈরি করতে পারে। গত এক সপ্তাহে শহরটিতে এক মিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। যা ভেঙ্গে ফেলেছে আগের সব রেকর্ডকে।
অস্ট্রেলিয়ার এ অংশে টানা বর্ষণের দেখ মিললেও দক্ষিণ অস্ট্রেলিয়ার বিশাল অঞ্চল আছে ভয়াবহ খরার কবলে। রেকর্ড তাপমাত্রার কারণে চলতি বছরের জানুয়ারিকে দেশটির ইতিহাসের সবচেয়ে ‘উষ্ণতম মাস’ বলা হচ্ছে। একমাসের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাডিলেডে দুইবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
