বদলে যাচ্ছে পাবলিক পরীক্ষার প্রশ্নের রং
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
পাবলিক পরীক্ষার প্রশ্নে রং বদলে যাচ্ছে। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন বিতরণে উল্টাপাল্টা হওয়ায় উভয় পরীক্ষার্থীদের জন্য প্রশ্নের রং ভিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড থেকে জানা গেছে।
জানা গেছে, চলতি বছর আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় ২০১৯ শিক্ষাবর্ষের প্রশ্নের পরিবর্তে ভিন্ন ভিন্ন শিক্ষাবর্ষের প্রশ্ন বিতরণ করা হয়। ভালো প্রস্তুতির পরও ভুল প্রশ্নে পরীক্ষা দেয়ায় আশানুরূপ উত্তর দিতে সক্ষম হয়নি অনেকে। এ কারণে পরীক্ষা শেষে অনেকের আর্তনাদ শোনা যায়। একটি কেন্দ্রে পুনরায় সঠিক প্রশ্নে পরীক্ষা নেয়া হয়। কয়েকটিতে ভুল প্রশ্নের উপরে খাতা বিশেষভাবে মূল্যায়ন করা হবে বলে বিভিন্ন বোর্ড থেকে জানানো হয়।
অন্যদিকে চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দিনে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এদিন ঢাকা শিক্ষা বোর্ডের তিন পরীক্ষা কেন্দ্রসহ দেশের বিভিন্ন জেলার ২০১৯ সালের প্রশ্নের পরিবর্তে ২০১৬ ও অন্যান্য সালের প্রশ্ন বিতরণ করা হয়। অথচ অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এসব প্রশ্ন তৈরি করা হলেও নিয়মিত শিক্ষার্থীদের ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার ভুল প্রশ্ন বিতরণ করার ঘটনা তদন্ত করে তার সত্যতা পাওয়া যায়। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এসব ঘটনা আমলে নিয়ে পাবলিক পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের রং ভিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউর হক রোববার জাগো নিউজকে বলেন, ‘পাবলিক পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনার পুনরাবৃত্তি হতে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ভিন্ন রংয়ের প্রশ্ন তৈরি করার প্রস্তাব করা হয়েছে। আগামী এসএসসি ও সমমান পরীক্ষা থেকে ভিন্ন রংয়ের প্রশ্ন বিতরণ করা হবে। দ্রুতই বিজি প্রেসের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে।’
তিনি বলেন, ‘পরবর্তী এসএসসি পরীক্ষা থেকে অনিয়মিত যতগুলো বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ততগুলো রংয়ের প্রশ্ন তৈরি করা হবে। কোন বর্ষের কি রংয়ের প্রশ্ন তৈরি করা হবে তা পরীক্ষা কেন্দ্র সচিবদের আগেই ধারণা দেয়া হবে। তাই প্রশ্নের রং দেখেই সহজেই কোন বোর্ডের প্রশ্ন তা শনাক্ত করতে পারবেন শিক্ষকরা। ফলে আর প্রশ্ন বিতরণে ভুল হওয়ার আশঙ্কা থাকবে না।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
