বঙ্গবন্ধুর চেতনায় আধুনিক, বিজ্ঞানসম্মত দেশ গড়ার আহ্বান
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
বঙ্গবন্ধুর চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে যাচ্ছেন তা ধারণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু উপাধি ৫০ বছর উপলক্ষে আলোচনা সভায় নেতারা এই আহ্বান করেন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ১৯৬৯ সালে তৎকালীন রেসকোর্স ময়দান ও বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার সময়কার স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, প্রতি বছরই এই দিন যখন আসে আমার স্মৃতির পাতায় ভেসে ওঠে। এটি আমার জীবনের শ্রেষ্ঠ দিন। সেই সময় আমি ছিলাম একজন সৌভাগ্যবান যুবক, যিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করতে পেরেছিলাম। ' স্বাধীনতা বঙ্গবন্ধু মনের মধ্যে সব সময় ছিল। এটা তিনি কোনদিন ভুলেননি'। বর্তমানেও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, যারা ষড়যন্ত্র করার তারা করছে, তারা থামবে না।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন অন্য একটি প্রতিপক্ষের এটি ভালো লাগছে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিডিআর বিদ্রোহ নিয়ে অধিকতর তদন্তের দাবি প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় একটি পক্ষ বিশেষ সুবিধা পেয়েছে, সে সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সুতরাং এত বড় ঘটনায় সরকার কখনো সুবিধা পেতে পারে না। এছাড়া এ ঘটনায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনেক আত্মীয়স্বজন নিহত হয়েছেন।
হাছান মাহমুদ আরো বলেন, যদি অধিকতর তদন্ত করাই হয়, তবে খালেদা জিয়াসহ তাদের দলের অন্যদের নামও আসতে পারে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, বঙ্গবন্ধুর চেতনায় একটি আধুনিক, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বাংলাদেশের আক্ষরিক গঠন বঙ্গবন্ধুর পরিকল্পনায় হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, যেভাবে প্রকৌশলীরা একটি ভবনের নির্মাণের পরিকল্পনা করে বঙ্গবন্ধুও দেশের বিচার, পার্লামেন্টসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে সেভাবেই পরিকল্পনা করতেন।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও সাবেক ডাকসু নেতা লিয়াকত আলী লাকী ছাত্রলীগকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বোঝা না হয়ে সম্পদ হওয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন সে উচ্চতা কে ধারণ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাকে দেশপ্রেম শিখিয়েছিলেন পরোক্ষভাবে।
এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে চকবাজারের চুড়িহাট্টায় নিহত ও অগ্নিদগ্ধদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিডিয়াকর্মী ও চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনাসভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান
- শি জিনপিংকে লালগালিচায় বরণ ট্রাম্পের
- জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
