‘বঙ্গবন্ধু ছিলেন অধিকার বঞ্চিতদের পক্ষে’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ মার্চ ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বিশ্বের নির্যাতিত-নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের পক্ষে সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । তিনি আজীবন বাঙালির মুক্তি ও স্বাধীনতার কথা ভেবেছেন। বাঙালি যেন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উন্নত-সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়াতে পারে সেই দর্শনে বিশ্বাসী ছিলেন তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’ উপলক্ষে ‘বাঙালির হৃদয় জুড়ে যার আসন তিনিই দিয়েছিলেন ঐতিহাসিক ৭ই মার্চে স্বাধীনতার ভাষণ’শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মণ্ডলীর সদস্য ডা. এস এ মালেক। এতে সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান লাল্টু।
আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বঙ্গবন্ধুকে প্রকৃতভাবে মূল্যায়ন করেছেন।
আলোচনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বঙ্গবন্ধু জাতীয়তাবাদী নেতা ছিলেন। তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগ্রাম করতেন। বঙ্গবন্ধু বাঙালির মুক্তি ও কল্যাণের কথা ভাবতেন। পাকিস্তানি শাসকদের বাঙালির ওপর হত্যাযজ্ঞ শুরু করলে বঙ্গবন্ধু পাকিস্তান সরকারের নিকট কয়েক দফা প্রস্তাব পেশ করেন। কিন্তু পাকিস্তানিরা সে প্রস্তাব প্রত্যাখান করে বাঙালিদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানদের শোচনীয় পরাজয় ঘটে। বঙ্গবন্ধুর কৃতিত্ব এখানেই শ্রেষ্ঠত্ব পেয়েছে। তিনি একটি জাতিকে জাতিসত্ত্বায় রূপান্তরিত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন।
ডা.মালেক বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে যায়, যদি সত্যিকার অর্থে জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ না হয়। বঙ্গবন্ধু সেই লক্ষ্যে স্বাধীনতার পর উদ্যোগ গ্রহণ করেন।
তিনি আরো বলেন, যার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না, সেই জাতির জনক এ দেশের কিছু কুলাঙ্গার ও আর্ন্তজাতিক চক্রান্তকারীদের হাতে নির্মমভাবে নিহত হন। জাতির জীবনে নেমে আসে দুঃখ-বেদনা আর হতাশা। তবে আশার কথা হচ্ছে; বঙ্গবন্ধুর কন্যা চতুর্থবারের মত রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেয়ে আজ বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে সফলতার সঙ্গে। উন্নয়নের এ গতিধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যেই উন্নত-সমৃদ্ধ দেশের পর্যায়ে উন্নীত হবে।
সভায় ড. শফিউল আলম ভুঁইয়া বলেন, বঙ্গবন্ধু জনগণের নেতা ছিলেন। তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিলেন পাকিস্তানি স্বৈরশাসকরা অত্যন্ত সুপরিকল্পিত ও অন্যায়ভাবে বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রামে বিচ্ছিন্নতাবাদী নেতা হতে চাননি বলেই সব সময় আলোচনার পথ খোলা রেখেছিলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ আজ বিশ্ব সেরা। পৃথিবীর অনন্য ভাষণগুলোর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ এই কারণেই যে, বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে বাঙালি জাতি তার আত্মপরিচয়ের ঠিকানা খুঁজে পেয়েছে। এ ভাষণ যুগে যুগে বিশ্বে গণমানুষের অনুপ্রেরণা যোগাবে।
অধ্যাপক ড.আনোয়ারা বেগম বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আজ কালজয়ী ইতিহাস হয়ে উঠেছে। ৭ই মার্চ বাঙালি জাতির এক অবিস্মরণীয় দিন। হাজার বছরের ঐতিহ্য ও কৃষ্টিকে বুকে ধারণ করে যে জাতি বার বার বিদেশিদের হাতে নির্যাতিত হয়েছে, হারিয়েছে পথের ঠিকানা, আজকের এই দিনে অধিকার বঞ্চিত বাঙালি জাতি খুঁজে পায় স্বাধীনতার সুস্পষ্ট দিক-নির্দেশনা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আশা বিশ্ববিদ্যালয়েন উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীসহ বাংলাদেশ কর্ম কমিশনের সাবেক সদস্য এবং দেশবরেণ্য বুদ্ধিজীবী, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা।
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
