‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’র সমাপ্তি
প্রকাশিত: ৩১ মে ২০২৫
উদ্বোধক সৈয়দ মোহাম্মদ উল্লাহ’র অনুপস্থিতি
নিউইয়র্কে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সর্মথক (একাংশ) কবি, সাহিত্যিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও একটিভিস্টদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’। এই মেলার আহবায়ক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন্নবী। এর আগে তিনি ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান। প্রতিবছর এই ফাউন্ডেশনের নামেই ‘নিউইয়র্ক বইমেলা’ অনুষ্ঠিত হতো। এবার মুক্তধারার সদস্য সচিব বিশ্বজিৎ সাহাকে ইউনূস সরকারের সর্মথক ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আখ্যায়িত করে ড. নুরুন্নবী পদত্যাগ করেন। একই সাথে তিনি বিশ্বজিৎ সাহার নেতৃত্বাধীন বইমেলার কর্মকর্তা ডা. জিয়া উদ্দীন আহমেদ, হাসান ফেরদৌস ও রোকেয়া হায়দারকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসেবে অভিহিত করেন। আয়োজন করেন ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’। মূলত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্মথকদের (একাংশ) উপস্থিতিতে গত ২৪-২৫ এই মেলা উডহ্যাভেনের জয়া হলে অনুষ্ঠিত হয়। বুকস্টলের সংখ্যা ও সাধারন মানুষের উপস্থিতির ঘাটতি থাকলেও আয়োজকরা স্বল্প সময়ের প্রস্তুতিতে এটিকে সফল মেলা দাবী করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অভিবাদন জ্ঞাপনের পর সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে ২৪ মে দুপুরে নিউইয়র্কে দুদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’ শুরু হয় । কুইন্সের জয়া পার্টি হলে এই বইমেলার উদ্বোধন করেন কবি-লেখক বেলাল বেগ। একাত্তরের প্রহরি নামক সংগনের ব্যানারে আয়োজিত এই বইমেলায় অতিথি হিসেবে বক্তব্য দেন বির্তকিত লেখিকা তসলিমা নাসরিন। কার্যত তসলিমা নাসরিন ছিলেন মেলার প্রধান আর্কষন। তাকে ঘিরে ফটোসেশন চলে দীর্ঘসময়। বইমেলার উদ্বোধক হিসেবে নাম ছিল সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও বেলাল বেগের। কিন্তু জ্বনাব উল্লাহ মেলায় অনুপস্থিত ছিলেন।
মেলায় প্রবর্তিত এবারের সাহিত্য পুরস্কার পেয়েছেন কলামিস্ট সেজান মাহমুদ। নগদ এক হাজার ডলারসহ বিশেষ সম্মাননা ক্রেস্ট করতালির মধ্যে হস্তান্তর করেন মেলা কমিটির আহবায়ক ড. নুরুন্নবী এবং ড. জিনাত নবী। এর আগে এই সাহিত্য পুরস্কারের প্রেক্ষাপট ও সেজান মাহমুদের বর্ণাঢ্য সাহিত্য-কর্মজীবন উপস্থাপন করেন প্রবাসের আরেক জনপ্রিয় কবি-কলামিস্ট-সংগঠক ফকির ইলিয়াস। এওয়ার্ড হস্তান্তরের সময় পাশে ছিলেন বইমেলার সদস্য-সচিব স্বীকৃতি বড়ুয়া এবং আবৃত্তিশিল্পী গোপান সাহা ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম।
মেলায় বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিয়া, ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, মানবাধিকার সংগঠক-লেখক-অধ্যাপক ড. পার্থ ব্যানার্জি, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ, কম্যুনিটি লিডার রানা হাসান মাহমুদ, অধ্যাপক এ বি এম নাসের, সাংবাদিক দস্তগীর জাহাঙ্গির, সাংস্কৃতিক সংগঠক লুৎফুন্নাহার লতা, মিথুন আহমেদ, আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মিনহাজ আহমেদ সাম্মু।
গোপান সাহা, সাবিনা শারমিন এবং তাহরিনা পারভিন প্রীতির সাবলিল উপস্থাপনায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আল আমিন বাবু এবং জাতীয় সঙ্গীতে নেতৃত্ব দেন নিলোফার জাহান।মেলার সমাপ্তি ঘোষণা দেন তাজুল ইমাম। আগামী বছরও এই মেলা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয়।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
