বউ সেজে চোখ মেরেছেন প্রিয়াঙ্কা!
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের রাজকীয় বিয়ের প্রায় তিন মাস হতে চললেও এখনো আলোচনা একটুও থামায়নি বিশ্ব। বরং ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে আয়োজিত বিয়ের নতুন ছবি প্রকাশ পেলেই সেগুলো অন্তর্জালে ঝড় তুলছে। এবারও তাই হলো।
সম্প্রতি প্রিয়াঙ্কার কাজিন মান্নারা চোপড়া হলদি অনুষ্ঠানের বেশ কয়েকটি অদেখা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে।
একটি ছবিতে দেখা যাচ্ছে, হলদি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও নিক পা মেলাচ্ছেন। দুজনই পরেছিলেন সাদা পোশাক আর তাঁরা ঢোলের তালে নাচছিলেন। আরেকটি ছবিতে দেখা যায়, শান্ত হয়ে বসে আছেন নিক, আর তাঁর মুখে-হাতে হলদি মাখিয়ে দিচ্ছেন প্রিয়াঙ্কার আত্মীয়রা। তবে একটি ছবি দর্শকের মনোযোগ কেড়েছে—ওড়না দিয়ে ঘোমটা টানা প্রিয়াঙ্কা চোখ মারছেন!
গত ১ ও ২ ডিসেম্বর হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে হয় প্রিয়াঙ্কা ও নিকের। সেই থেকে তাঁরা ভক্তদের দেখিয়ে চলেছেন আন্তর্জাতিক রোমান্স। খ্রিস্টান রীতির বিয়েতে প্রিয়াঙ্কা পরেছিলেন রালফ লরেনের ৭৫ ফুট দীর্ঘ ঘোমটার পোশাক।
পরিবার শুরুর পর থেকে নিকইয়াঙ্কার ভক্তরা চাইছেন, তাঁদের ঘর আলো করে সন্তান আসুক। বিয়ের পর বেশ কয়েকটি সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কা ও ২৬ বছরের নিক তাঁদের পরিবার পরিকল্পনার কথা জানান। সম্প্রতি মার্কিন সাংবাদিকরা বেশ কয়েকটি ছবি তোলেন প্রিয়াঙ্কার, সেই ছবিগুলোতে স্ফীত পেটের আঁচ পান ভক্তকুল। গুঞ্জন চরমে ওঠে, প্রথম সন্তানের আশা করছেন প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক।
যা হোক, এ নিয়ে প্রিয়াঙ্কা বা নিক কোনো বক্তব্য না দিলেও মুখ খোলেন পিসির মা মধু চোপড়া। ভক্তরা প্রিয়াঙ্কাকে পিসি বলে ডাকেন। পরিষ্কার ভাষায় মধু জানিয়ে দেন, অন্তঃসত্ত্বার গুঞ্জনের কোনো সত্যতা নেই। ‘বেবি বাম্প’ মনে করার কারণ হিসেবে তিনি ক্যামেরার বাজে অ্যাঙ্গেলকে দায়ী করেন।
এবারের ভালোবাসা দিবসে মুক্তি পায় প্রিয়াঙ্কার হলিউডি ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’ এবং চিত্রসমালোচকদের কাছ থেকে বেশ ভালো ভালো রিভিউ পান।
শিগগিরই সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিংয়ে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা অভিনেত্রী জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ।
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
