ফারুকের জয়ের আনন্দে ভাসছে চলচ্চিত্র পরিবার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮
বাংলা সিনেমার ‘মিয়া ভাই’খ্যাত নায়ক ফারুক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন। আর তার বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে পুরো চলচ্চিত্র পাড়ায়। খুশির জোয়ারে ভাসছে চলচ্চিত্রের মানুষরা। তার জয়ের খবর পাওয়ার পর থেকেই সবাই অভিনন্দ জানাচ্ছেন তাকে।
সোমবার ফেসবুকে ফারুকের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে অভিন্দন জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এখানে দেখা যাচ্ছে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে। তিনি বলেন, ‘আপনার বিজয়ে গর্বিত সকল চলচ্চিত্র শিল্পী’।
ফারুককে শুভেচ্ছা জানিয়ে রিয়াজ বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষ যেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জয় হয়েছে। আমাদের সিনেমার মানুষ ফারুক ভাইয়ের জয় হয়েছে।’
ফারুকের জয়ে আবেগে আপ্লুত হয়ে নায়ক নিরব বললেন, ‘ফারুক ভাই জিতেছেন ভীষণ আনন্দিত হয়েছি। এই আনন্দ ভাষায় বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে আমিই নির্বাচনে জয়ি হয়েছি। নিজের বাবা, ভাই, চাচা এমন আত্মিয় স্বজর নির্বাচনে জয় লাভ করলে যেমন আনন্দ হয়, তেমনই আনন্দ লাগছে। অনেক অভিনন্দন ফারুক ভাইকে।’
নায়িকা নিপুণ বলেন, ‘এটা ভাবতেই খুব আনন্দ হচ্ছে যে সরাসরি চলচ্চিত্রের একজন মানুষ দেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। আর সেটাও ফারুক ভাই। যিনি তার ক্যারিয়ারে বহুবার চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে নেতৃত্ব দিয়েছেন। তাকে নেতা হিসেবে পাওয়া মানে একটা সুন্দর ও সফল নেতৃত্বের অপেক্ষা করা।’
চিত্রনায়ক সাইমন বলেন, ‘মিয়া ভাই আমাদের প্রাণের মানুষ। তার জয়ের আনন্দ প্রতিটি চলচ্চিত্রকর্মীকে ছুঁয়ে গেছে। তার প্রচারে আমরা শিল্পীরা যে শ্রম দিয়েছিলাম তা সফল হয়েছে। ভোট দিতে আমি কিশোরগঞ্জে এসেছিলাম। তাই কাল তার সঙ্গে দেখা হয়নি। তবে ফোনে শুভেচ্ছা জানিয়েছি। ঢাকায় ফিরেই মিয়া ভাইয়ের সাথে দেখা করবো।’
নির্বাচনের আগে চিত্রনায়ক ফারুকের পক্ষে বনানীর রাজপথে নেমেছিলেন চলচ্চিত্রের অনেক শিল্পী। চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, নিরব মাহফুজ আহমেদ, জায়েদ খান, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, ড্যানি সিডাক, এস ডি রুবেলসহ অনেকে। নায়িকাদের মধ্যে ছিলেন অঞ্জনা, শাবনাজ, নিপূণ, মাহিয়া মাহি, সুইটি, রত্নাসহ নতুন পুরনো আরো অনেকেই। এখন সবাই অভিনন্দন জানাচ্ছেন তাকে।
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে নায়ক ফারুক পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬১০ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে পার্থ পেয়েছেন ৩৮ হাজার ৬৩৯ ভোট। যে কোনো সংসদ নির্বাচনে রাজধানীর এই আসনটিতে চোখ থাকে সবার। গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাসানটেকের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকার প্রাণকেন্দ্রের এই আসনে এবার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করেছেন।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
