পড়াশোনার পাশাপাশি অন্য কাজগুলো সমানভাবে গুরুত্ব দিই
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
আরজে রহি। প্লেপেন স্কুলে ক্লাস সিক্সের ছাত্র। ইতিমধ্যে রেডিও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন অসাধারণ বাচনভঙ্গিতে। কাজ করছেন একটি অনলাইন টেলিভিশনেও। মাত্র ৮ বছর বয়সে শোবিজে পা রাখা এই আরজে জানালেন তার স্বপ্নের কথা, কর্মপরিকল্পনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন নুসরাত জাহান মিম
রেডিওর শুরুটা কীভাবে?
আমার বয়স যখন ৮ বছর (ডিসেম্বর ২০১৫), তখন আমি রেডিও ইন্ডাস্ট্রিতে পা রাখি পিপলস রেডিও ৯১.৬-এর ‘কিচির মিচির’ শোর মাধ্যমে। সেখানে প্রথমে আমাকে শোর গেস্ট হিসেবে আমন্ত্রণ করেছিল এবং সেই দিনের অনুষ্ঠানটি খুব মজার হয়েছিল। এরপর শোর সঞ্চালক আমায় প্রশ্ন করেছিলেন আমি রেডিও জকি হতে চাই কি না। আমি প্রথমে বুঝতে পারিনি, রেডিও জকি আসলে জিনিসটা কী? কিন্তু ওই মাইক্রোফোনের আলাপচারিতা আমার বৈশিষ্ট্যের সাথে মিলে যায় এবং তখন ওই শোর দীর্ঘ দুই ঘণ্টায় মাইক্রোফোনের সাথে আমার একটা ভালোলাগা ও ভালোবাসার বন্ধুত্ব তৈরি হয়ে গেল। আমি তখন বলেই ফেললাম, আমার খুব ভালো লাগছে, আমি রেডিও জকি হতে চাই।
বাংলাদেশ বেতারে আপনার শো ‘আমি মিনা বলছি’ নিয়ে কিছু বলো। কেমন রেসপন্স পাচ্ছো শোটা থেকে?
-আমি মিনা বলছি একটি বড় শিশু-কিশোরভিত্তিক ফোন-ইন অনুষ্ঠান, সারা বাংলাদেশে একসাথে একই সময়ে সম্প্রচারিত হয় প্রতি শুক্রবার সকাল ১০:১৫ মিনিট থেকে ১১:২০ মিনিট পর্যন্ত। রেসপন্স অনেক অনেক ভালো। ডাকযোগে প্রচুর চিঠি আসে, ফেসবুকে প্রচুর কমেন্ট আসে, আমি অনুষ্ঠানটিতে রাজুর ভূমিকা পালন করি। আমার খুব ভালো লাগে মিনা ও মিঠুর সঙ্গে একসাথে কাজ করতে এবং এই অনুষ্ঠান অনেক জনপ্রিয় সবার কাছে।
একই সাথে তুমি রেডিও ক্যাপিটাল এফএম এবং নতুন সময় টিভিতে শিশুদের নিয়ে শো করছ , তা নিয়ে কিছু বলো
-রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮-এ ইউ কিডস নামে একটি শো হয় প্রতি শুক্রবার, আমার সাথে আরও দুজন কিডস থাকে, আমরা সেখানে বিশিষ্ট ব্যক্তিদের জীবনী নিয়ে কথা বলি, কম্পিউটার/ আন্ড্রয়েড গেমস নিয়ে কথা বলি, সিনেমা নিয়ে কথা বলি। এই শোও অনেক জনপ্রিয় শিশু-কিশোরদের মাঝে। আর নতুন সময় টিভিতে শিশু-কিশোরভিত্তিক একটি শো করি, যার নাম হলো ‘সপ্নডানা’। আমি এই শোর নিজেই কন্টেন্ট তৈরি করি এবং সেখানে প্রতিটি পর্বে একজন গেস্ট থাকে, যাদের বয়স ১৫ বছরের নিচে। আমরা সেখানে একজন শিশুর দৈনন্দিন জীবনযাপন, তার ভালো লাগা মন্দ লাগা নিয়ে কথা বলি, সুপ্ত প্রতিভা নিয়ে কথা বলি, পরিবার ও সমাজ নিয়ে কথা বলি, আমাদের পড়াশোনা নিয়ে কথা বলি। এই শো খুব অল্প সময়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে, তার কারণ শিশু-কিশোরদের না বলা কথা বেরিয়ে আসে এই শোর প্রতি পর্বে।
টিভি এবং রেডিও এ দুটি সেক্টরে সমানভাবে কাজ করছেন, কোনটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়?
-রেডিও ও টিভির যে পার্থক্য আমি পেয়েছি সেটি হলো, রেডিওতে শুধু মাইক্রফোনে কথা বলতে হয়, আর টিভিতে ক্যামেরা সেটের সামনে বসে কথা বলতে হয়। আমার কাছে দুটিই এক এবং সমান চ্যালেঞ্জিং মনে হয়।
পড়াশোনার পাশাপাশি এত কাজ করছ, এর জন্য কি তোমার পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে বা এর কোনো নেতিবাচক প্রভাব পড়ছে?
-পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজে আমি সমানভাবে গুরুত্ব দেই। এতে বরং পড়াশোনা আমার অনেক ভালো হয়। আমি প্লেপেন স্কুলে ক্লাস সিক্সে পড়ি। স্কুলেও আমার ভালো মার্ক্স এসেছে পরীক্ষায় এবং আমি মনে করি আনন্দঘন পরিবেশে একটি শিশুর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ও সহজে মেধার বিকাশ ঘটিয়ে সুশিক্ষায় শিক্ষিত হওয়া যায়।
বাবা-মায়ের কাছ থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছ?
-বাবা-মায়ের কাছ থেকে আমি ১০০ ভাগ সাপোর্ট পাচ্ছি, তারা আমাকে সাপোর্ট না করলে আমার এত কিছু করা সম্ভব ছিল না। একটি শিশুর জন্য উৎসাহ ও উদ্দীপনা বিশেষ ভূমিকা পালন করে এবং সেই সাথে বাবা-মায়ের কাছ থেকে ইতিবাচক প্রভাব বিশেষ প্রয়োজন। আমার বাবা-মা আমাকে প্রচুর সময় দেয়, আমরা সব সময় একসাথে একটি টিম হয়ে কাজ করি। আমার জীবনের স্রেষ্ঠ বন্ধু হলো আমার বাবা-মা।
তোমার নতুন শো নিয়ে কিছু বলো
-আমাদের মতো শিশুদের অনেক না বলা কথা থাকে, আমরা অনেক সময় বলতে চেয়েও বলতে পারি না, আমরা সপ্ন দেখতে ভালোবাসি, আমরা স্বাধীনভাবে চিন্তা করতে চাই, আমাদের কিছু ভালো লাগা মন্দ লাগা থাকতেই পারে, আমাদের কিছু লক্ষ্য থাকে, যা অনেকের কাছে বহিঃপ্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। আমি শিশু-কিশোরদের নিয়ে এমন একটি শো করতে চাই, যা এখনো বাংলাদেশে হয়নি। এর জন্য প্রয়োজন স্পন্সর। আমাদের সমাজে যারা সামর্থ্যবান আছেন, বিত্তবান আছেন, যারা শিশু-কিশোরদের নিয়ে চিন্তা করেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে ভবিষ্যতে আমি এমন একটি শো টিভি কিংবা রেডিওতে করতে চাই।
ভবিষ্যৎ পরিকল্পনা কী?
-প্রথমে আমি ভালো মানুষ হতে চাই, সুশিক্ষায় শিক্ষিত হতে চাই। শিশু-কিশোরদের নিয়ে কাজ করতে চাই, দেশের জন্য ও সমাজের জন্য কাজ করতে চাই। আমাদের অনেক কিছু করার আছে, এর জন্যই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করতেন, আজকের শিশুরাই আগামী দিনের সোনার বাংলা গড়ার যোগ্য কারিগর।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
