প্লে স্টোর থেকে আপনার ফোনে ম্যালওয়্যার!
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
আপনার অ্যানড্রয়েড ফোন বা ট্যাবে কি প্রায়ই বিরক্তিকর পপআপ উইন্ডো ভেসে ওঠে, তাহলে হয় তো আপনি ম্যালওয়্যারের ফাঁদেই পড়েছেন। চিন্তার বিষয় বটে! তবে আরো বড় চিন্তার বিষয় হলো সেই ম্যালওয়্যার হয় তো বা আপনার ফোনে এসেছে অফিসিয়াল গুগল প্লে স্টোর থেকেই। ব্লিপিং কম্পিউটারে প্রকাশিত নতুন এক তথ্য থেকে এমনটিই জানা যায়। তাদের দাবী, ক্ষতিকর অ্যাপ তৈরিকারকরা গুগল প্লে স্টোরে বা আপনার স্মার্ট ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দিতে সক্ষম হয় একটি পদ্ধতি অবলম্বন করে। ড্রপার্স নামক একধরনের কোড ব্যবহার করে তারা এটা করে থাকে, যা কোনো অ্যাপের ভেতরে গোপনে লুকানো থাকে, আর তা ডিভাইসকে আক্রান্ত করে কয়েকটি ধাপে।
এই ড্রপার্সগুলোকে খুজে পাওয়া খুব কঠিন, কারণ সেগুলোকে কোড করা হয় কোনো অ্যাপের ভেতরে। আর ড্রপার্স নিজে কোনো ক্ষতি না করলেও তা ফোনে বিভিন্নভাবে ক্ষতিকর ম্যালওয়্যার ডাউনলোড করে। ড্রপারের বিস্তৃতি ক্রমেই বাড়ছে। তার কারণ— সেগুলো খুব গোপনে আপনার অ্যানড্রয়েড ফোনে প্রবেশ করতে পারে। আর তা করতে তারা সক্ষম হচ্ছে কারণ, সেগুলো গুগল প্লে স্টোরের অ্যাপগুলোর মাধ্যমেই ফোনে ঢোকে।
ড্রপারগুলো ট্রোজান হর্সের মতোই কাজ করে। যখন কোনো অ্যাপের ভেতর ড্রপার কোড থাকে, তখন তা খুবই নম্র আচরণ করে, আর আসল কোডের কেনো ক্ষতি করে না। যে কারণে তা খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। এই পর্যায়ে যে ডিভাইসে অ্যাপটি ইন্সটল করা হয়, তাকে ড্রপার্স নিজে কোনো আক্রমণও করেনা। সেটা খালি প্রবেশাধিকার লাভ করে। যখন প্লে স্টোরে এই ধরণের একটি অ্যাপ জমা দেওয়া হয়, গুগল তাতে বিভিন্ন নিরাপত্তা পরীক্ষা পরিচালনা করলেও তাতে ক্ষতিকারক কোনো কিছুর অস্তিত্ব বের করতে পারেনা। যে কারণে অ্যাপটি অনুমোদন পায় আর ব্যবহারকারীদের জন্য প্লে স্টোরে ছেড়ে দেওয়া হয়।
কিছু ম্যালওয়্যার কোডাররা তো কোড তৈরি করার সময় আরো চালাকি করে থাকেন। ম্যালওয়্যার যখন কাজ শুরু করে, তখন তারা এর সাথে টাইমারও জুড়ে দেন। আবার কোন অ্যাপে ব্যবহারকারী যখন বিভিন্ন কাজের অনুমোদন দেন, তখন ছদ্মবেশে ম্যালওয়্যার তার কাজ শুরু করে দেয়।
অ্যানড্রয়েড বা অ্যানড্রয়েডের জন্য ম্যালওয়্যার তৈরির আগেও অবশ্য ড্রপার্সের অস্তিত্ব ছিল। সাধারণত ডেস্কটপ কম্পিউটারের মতো অ্যানড্রয়েড ফোনে অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয় না। তাই এখনকার বিভিন্ন সাইবার সিকিউরিটি কোম্পানি বা গবেষণা প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে সাবধান করে আসছে। যেমন অ্যাভাস্ট থ্রেট ল্যাব বলছে যে গুগল সার্টিফায়েড না, এমন অনেক প্রতিষ্ঠানের তৈরি করা মোবাইল ফোনে আগে থেকেই ড্রপার্স ইন্সটল করা থাকে। জেডটিই আর আর্কোস-এর মতো কোম্পানির নাম আছে তাদের ওই তালিকায়।
অপর দিকে অ্যাপলের আইওএস স্টোরে কোনো অ্যাপ ছাড়ার আগে কঠোরভাবে যাচাই বাছাই করা হয়। আর অ্যাপল আইওএস-এর অ্যাপকে নিজে থেকে ডাউনলোড হতে, ইন্সটল হতে বা কোনো কোডকে কাজে লাগাতে দেয় না। এভাবেই ড্রপার্সের কার্যক্রম বন্ধ করা হয় অ্যাপলে। যদি গুগল চায় অ্যানড্রয়েড ফোনে ম্যালওয়্যারের আক্রমণ বন্ধ করতে, তাহলে তাদের উচিত হবে প্লে স্টোরের শর্তগুলো আর ডেভেলপারদের গুগল যা যা করার অনুমোদন দেয় তা সংস্কার করা। আর সেটাই বর্তমানে গুগলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
