প্রোগ্রামিংয়ে বুয়েট, হ্যাকাথনে শাবি চ্যাম্পিয়ন
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অনুষ্ঠিত প্রযুক্তিপ্রেমীদের সবচেয়ে বড় প্রতিযোগিতাতে প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
অন্যদিকে হ্যাকাথন ও প্রোজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
প্রোগ্রামিং, হ্যাকাথন (সফটওয়্যার), প্রজেক্ট শোকেসিং, রোবোফাইট ও মেজ সলভার এই ৫টি প্রতিযোগিতায় দেশের ৫৬ বিশ্ববিদ্যালয়ের অন্তত ১ হাজার ২০০ প্রতিযোগী অংশ নেয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে এই ফেস্টের আয়োজন করে।
বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতীম দেব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রোগ্রামের আহ্বায়ক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, স্কুল অব এপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, এলআইসিটির প্রজেক্ট ডিরেক্টর মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের ইতি টানেন আহ্বায়ক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম।
প্রোগ্রামিং এ চ্যাম্পিয়ন হয় বুয়েট নাইটমেয়ার নামের একটি দল। শাবির দল ‘লিটল ফিঙ্গার ইজ নট ডেড’ প্রথম রানারআপ হয়। দ্বিতীয় রানার আপ হয় বুয়েটের ‘বাপ্রবি অপরাহ্ন’। এছাড়া চতুর্থ স্থান অর্জন করে শাবির ‘সাস্ট ফেমাসিয়াস’। পঞ্চম ও ষষ্ঠ স্থান যথাক্রমে বুয়েটের ও ঢাবির দুটি দল লাভ করে।
হ্যাকাথনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাবির ‘টিম নৃক’, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘এমইউ ইডুজেন’ প্রথম রানারআপ ও শাবির ‘সাস্ট টেক এক্সপো’ দ্বিতীয় রানারআপ হয়। সিলেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ‘ ক্রেজি গেমার’ চতুর্থ, বুয়েটের ‘প্যারালাক্স’ পঞ্চম ও শাবির ‘সাস্ট টেক’ ষষ্ঠ স্থান অর্জন করে ৩৬ ঘণ্টার এ প্রতিযোগিতায়।
প্রোজেক্ট শোকেসিং এ চ্যাম্পিয়ন হয় শাবির ‘সাস্ট এ টিম’ । এই প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ইসলামী ইউনিভার্সিটি, কুষ্টিয়া এর ‘ভ্যারিয়েবল ৬’।
রোবোফাইটে চ্যাম্পিয়ন হয় মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এর ‘এক্সপায়ার্ড কনক্লুশন’। এই প্রতিযোগিতায় রানার্সআপ হয় শাবির ‘সাস্ট রোবো সাপিয়েন্স’।
মেজ সলভার এ চ্যাম্পিয়ন হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ‘ম্যাপল রোবোটিক্স’ ও রানার্সআপ হয় শাবির ‘টাইটান এক্স-১’।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
