প্রেম নিয়ে মাইলাইকার স্বীকারোক্তি!
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
স্টার ওয়ার্ল্ডে সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অর্জুন কাপুরের কাছে সঞ্চালক করণ জোহর জানতে চান, ‘অর্জুন, আপনি সিঙ্গেল?’ জবাবে অর্জুন কাপুর বললেন, ‘না, আমি সিঙ্গেল না।’ তিনি বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এখানেই শেষ নয়, পরের প্রশ্ন, ‘নতুন সঙ্গিনীর সঙ্গে আপনার পরিবারকে পরিচয় করিয়ে দিতে চান, আপনি তৈরি?’ অর্জুন কাপুর বললেন, ‘হ্যাঁ, আমি তৈরি। যদিও আগে তৈরি ছিলাম না।’
গত বছর ১৫ নভেম্বর রাতে অর্জুন কাপুর তাঁর বান্ধবী মালাইকা অরোরাকে নিয়ে চাচা সঞ্জয় কাপুরের বাসায় যান। একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে এই দুই বলিউড তারকাকে। অনেকেই বলছেন, চুটিয়ে প্রেম করছেন দুজন। এরই মধ্যে একসঙ্গে বেশ কিছু ছবিতে দেখা গেছে তাঁদের। চাচার বাড়ির নৈশভোজ আর আড্ডার ছবি তাঁদের চাচি মাহিপ কাপুর পোস্ট করেন ইনস্টাগ্রামে।
শোনা যাচ্ছে, মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের কাছেই অর্জুন ও মালাইকা দুজনে মিলে একটি ফ্ল্যাট কিনেছেন। ইতিমধ্যেই সেই বাড়ির অন্দরসজ্জার কাজ হয়ে গেছে। বিয়ের পর এই ফ্ল্যাটেই উঠবেন মালাইকা ও অর্জুন। তাঁরা প্রেম করছেন—এ গুঞ্জন অনেক দিন আগেই ছড়িয়ে পড়ে বলিউডে। গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে, সেখানে যুক্ত হয়েছে ২০১৯ সালে তাঁদের বিয়ে করার প্রস্তুতির কথা।
বলিউড তারকা সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে মালাইকার বিয়ে ভেঙে যায় ২০১৭ সালে। ১৬ বছর বয়সী একটি ছেলেও আছে তাঁদের। বিচ্ছেদের নেপথ্যের নায়ক হিসেবে সবাই সন্দেহ করছেন বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরকেই। অথচ নিজেদের ব্যাপারে তাঁদের এখনো স্বচ্ছ স্বীকারোক্তি, ‘ভালো বন্ধু’ তাঁরা। একসময় মালাইকা অরোরা বলেছেন, অর্জুনের সঙ্গে তাঁকে জড়িয়ে যেসব কথা ছড়াচ্ছে, একদিন এসবের জবাব দেবেন তিনি।
এবার মুখ খুলেছেন মালাইকা অরোরা। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে করণ জোহর প্রশ্ন করেন, এ বছরের সেরা পুরুষ পারফর্মার কে? অনুষ্ঠানের অন্যতম অতিথি কিরণ খের বললেন, ‘অর্জুন কাপুর।’ পাশে বসে ছিলেন মালাইকা অরোরা। তিনি বলেন, ‘আমিও অর্জুনকে খুব পছন্দ করি, এভাবে হোক কিংবা ওভাবে।’ তখন পাশে বসে থাকা সব অতিথি একসঙ্গে বলে উঠলেন, ‘ও!’
আগামী রোববার স্টার ওয়ার্ল্ডে দেখা যাবে জনপ্রিয় অনুষ্ঠানটি। আয়োজকদের মতে, এটি নাকি একটি ‘দুর্ধর্ষ’ অ্যাপিসোড। এবার অতিথির আসনে বসেছেন মালাইকা আরোরা, কিরণ খের, বীর দাস ও মল্লিকা দুয়া। এরই মধ্যে এই পর্বটির একটি প্রমো এসেছে। আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এর আগে হিন্দুস্তান টাইমসকে মালাইকা অরোরা বলেন, ‘ব্যক্তিগত প্রশ্নের জবাব দিতে চাই না। আমি লজ্জা পাচ্ছি, সেটা নয়। আসলে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করছি না। আমি এখন জীবনটাকে উপভোগ করছি।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
