প্রধানমন্ত্রীর ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
মৃত্যুর পাঁচদিন পেরিয়ে গেলেও দেশে পৌঁছায়নি প্রখ্যাত নির্মাতা, অভিনেতা, প্রযোজক, লেখক আমজাদ হোসেনের মরদেহ। কারণ হিসেবে শোনা যাচ্ছিল অর্থের অভাব সংক্রান্ত ঝামেলা।
থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসার বকেয়া বিলসহ মরদেহ দেশে আনার আনুষ্ঠানিকতা বাবদ প্রয়োজন ছিল প্রায় ৬৫ লাখ টাকা। এর আগে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া ৪২ টাকা চিকিৎসার জন্য ব্যয় হয়ে গিয়েছিল।
তাই ৬৫ লাখ টাকা ব্যয়ে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনতে ভোগান্তিতে ছিল তার পরিবার। টাকার জন্য ব্যাংককে পড়ে আছে কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ। সেই খবর পেয়ে সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার নির্দেশে আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় দেশে আসছে আমজাদ হোসেনের মরদেহ। এমনটাই জানালেন গুণী এই নির্মাতার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। আবেগ জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার বাবার প্রতি যে সম্মান মাননীয় প্রধানমন্ত্রী দেখালেন তার কৃতজ্ঞতার কি ভাষা থাকতে পারে? আমার জানা নেই। আমার পরিবার কোনোদিন তার এই ঋণ শোধ করতে পারবে না।’
দোদুল বলেন, ‘বাবার অসুস্থতার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হলো। তিনি মমতাময়ী, আল্লাহ তাকে অনেক বড় মন দিয়েছেন। তিনি ১৮ কোটি মানুষের নেত্রী।’
তার কাছে কে কোন দল করলো সেটার চেয়ে একজন নাগরিক বেশি গুরুত্বপূর্ণ, একজন শিল্পীর মূল্যায়ণ অনেক বেশি। বহুবার এই প্রমাণ তিনি দিয়েছেন। আমজাদ হোসেনের বেলাতে তিনি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন।
আমার বাবা সারাজীবন বিএনপির আদর্শ লালন করেছেন। সেটা জেনেও তিনি আমার বাবার পাশে দাঁড়িয়েছেন। দুই দফায় এক কোটি টাকারও বেশি সহায়তা দিলেন। যা রীতিমতো বাংলাদেশের জন্য বিরল ঘটনা। আমি বলবো, মহানুভবতায় তিনি ইতিহাস তৈরি করেছেন।’
দোদুল প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘শেখ হাসিনার সাথে সত্যি কারো তুলনা হয় না। বিএনপির কট্টর সমর্থক জেনেও তিনি প্রয়াত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন। কারণ চাষী সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনায় শিল্পচর্চা করেছেন।
একইভাবে বরেণ্য গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারকেও মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির একটি গুরুত্বপূর্ণ পদে থাকার পরও তার হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনি আরও অনেক বিপরীত আদর্শের মানুষকে তিনি সাহায্য করেছেন, সম্মান দেখিয়েছেন।
রাজনৈতিক আদর্শের বাইরে গিয়ে দেশের তারকা নাগরিকদের সম্মান করার যে সুন্দর চর্চা তিনি করেছেন তা সত্যি এই দেশের প্রেক্ষাপটে অতুলনীয়। তিনি শিল্প ও সংস্কৃতির বন্ধু। তিনি বিশ্বজুড়েই সুনাম অর্জন করেছেন। তাকে আল্লাহ আরও সম্মানিত করুক।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য এই মানসিকতা যেকোনো দেশের নেতৃত্বের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি। দোদুল জানালেন, শুক্রবার তার বাবার মরদেহ দেশে পৌঁছাবে। সকল আনুষ্ঠানিকতা শেষে শনিবার তার দাফন হবে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
