প্রধানমন্ত্রীকে অভিনন্দন আরো চার বিশ্বনেতার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
টানা তৃতীয় ও চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নেদারল্যান্ড, আজারবাইজান, জর্দান, ও তিউনিসিয়ার প্রধানমন্ত্রীরা।
আওয়ামী লীগের সরকারের নেতৃত্বাধীন নবগঠিত একাদশ সংসদের প্রথম অধিবেশনের দিনই বুধবার এসব পৃথক অভিনন্দন বার্তার খবর এলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রাত্তে বলেন, আপনার নতুন সরকারের মেয়াদের সূচনায় আপনার সৌভাগ্য কামনা করছি। আমি দু’দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আমাদের দীর্ঘদিনের ও আন্তরিক দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিসহ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রচেষ্টার মধ্য দিয়ে যৌথভাবে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার অপেক্ষায় রয়েছি।
এছাড়া সম্প্রতি আপনার গৃহীত ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করছি।
এ প্রেক্ষিতে মার্ক আশা প্রকাশ করেন যে, শেখ হাসিনার নতুন সরকার আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ থাকবে, যা শক্তিশালী গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান।
আজারবাইজানের প্রধানমন্ত্রী নভরুজ মাম্মাদভ তার বার্তায় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়া উপলক্ষে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
এতে তিনি আস্থা প্রকাশ করে বলেন, পারস্পরিক আস্থা ও সহায়তার ওপর প্রতিষ্ঠিত আমাদের সহযোগিতা নিজ নিজ রাষ্ট্র ও জনগণের কল্যাণে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আরো জোরদার ও গভীর হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং তার প্রয়াসের সাফল্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের চির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এই প্রধানমন্ত্রী।
এদিকে, জর্দানের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ড. ওমর সাল রাজ্জাজ তাদের বার্তায় বলেন, সংসদীয় নির্বাচনে আপনার সাফল্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়া উপলক্ষে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
প্রধানমন্ত্রী ও নতুন সরকারের সাফল্য কামনা করে রাজ্জাজ বলেন, আমি দু’দেশের মধ্যকার সহযোগিতা এবং উভয় দেশের জনগণের মধ্যে বিনিময় বাড়াতে আপনার সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করছি।
এছাড়াও তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ তার বার্তায় বলেন, তিউনিসিয়ার সরকার এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাকে অত্যন্ত আনন্দের সঙ্গে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সুস্বাস্থ্য, সুখ ও বর্তমান মিশনে আপনার সাফল্য কামনা করছি। আশা করি, এমন সুযোগ্য প্রধানমন্ত্রীর বিজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জিত হবে।
তিনি আরো উল্লেখ করেন, আমি আপনাকে ভ্রাতৃপ্রতিম দু’দেশের অভিন্ন স্বার্থ ও আশা-আকাঙ্ক্ষার অনুকূলে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির অব্যাহত প্রচেষ্টার আশ্বাস দিচ্ছি।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
