প্রত্যেক আইফোনে তিনগুণ লাভ করে অ্যাপল!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮

ছবি: সংগৃহীত
স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে এক বিশ্বস্ততার নাম আইফোন। তাই দাম যতই হোক না কেন যারা একবার আইফোন ব্যবহার করেছে তাদের জন্য এটা ত্যাগ করে অন্য স্মার্টফোন ব্যবহার করা এক প্রকার অসম্ভব! এ কারণে ২০১৮ সাল পর্যন্ত অ্যাপল ১২০ কোটি আইফোন বিক্রির রেকর্ড গড়েছে। বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন কোম্পানি অ্যাপল অন্যান্য কোম্পানির মতো একাধিক স্মার্টফোন বাজারে ছাড়ে না। প্রত্যেক বছর দু’টি এবং ব্যাতিক্রমভাবে ২০১৮ সালে ৪ টি স্মার্টফোন বাজারে ছেড়েছে কোম্পানিটি। কিন্তু বরাবরের মতো অ্যাপলের আইফোনগুলোর দাম যেন আকাশছোঁয়া। অনেকের মনে তাই প্রশ্ন জাগে কত টাকা ব্যয় করে অ্যাপল প্রত্যেকটি স্মার্টফোনের পেছনে আর কতই বা লাভ করে। ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই কোম্পানি আইফোন ফার্স্ট থেকে শুরু করে আইফোন এক্সআর পর্যন্ত ২০টি স্মার্টফোন বাজারে ছেড়েছে। চলুন জেনে নিন কোন আইফোনের ব্যয় কত ছিল আর কত দামে অ্যাপল সেটি বিক্রি করেছে-

১. আইফোন ফার্স্ট জেন: ২০০৭ সালের জুন মাসে বাজারে আসা এই ফোনে ব্যবহৃত ২ মেগাপিক্সেলের ক্যামেরার দাম ছিল ৯ ডলার, প্রসেসর ১৪ ডলার, ৪৮ ডলার খরচ পড়েছিলো ৪ জিবি ফ্ল্যাশ মেমোরিতে। এছাড়া ডিসপ্লেতে ৬৫ ডলার, ব্যাটারী, মডেম এবং ওয়াইফাই মিলে ২৭ ডলার খরচ করেছিলো অ্যাপল। সবমিলে অ্যাপল খরচ করেছিলো ২৩০ দশমিক ৬৫ ডলার আর যেখানে তাদের বিক্রয়মূল্য ছিলো ৪৯৯ ডলার। যেটি তাদের উৎপাদন মূল্যের দুই গুণেরও বেশি।

আইফোন ফার্স্ট জেন
২. আইফোন থ্রি-জি: ফার্স্ট জেন বাজারে ছাড়ার ১ বছর পরেই আসে আইফোন থ্রিজি। ফোনটির মডেমে বাড়ালেও ডিসপ্লেতে এবং ফ্ল্যাশ মেমোরিতে খরচ কমিয়েছিলো অ্যাপল। ৫৪ ডলার উৎপাদন খরচ কমিয়ে অ্যাপল মাত্র ১৭৬ দশমিক ৯ ডলারে সেটি বানাতে সক্ষম হয়। তবে সেটির বিক্রয় মূল্য ৫৯৯ ডলার নির্ধারণ করে তারা। যা তিনগুণেরও বেশি লাভে বিক্রি হয়।

আইফোন থ্রি-জি
৩. আইফোন থ্রি-জিএস: এটি আইফোনের তৃতীয় সংস্করণ। এটি আগের সংস্করণের চেয়ে গতির দিক থেকে এগিয়ে এবং ২ ও ৩ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহৃত হয়েছিল। তবে খরচ এবং দাম ছিলো আগের সংস্করণের মতোই অর্থাৎ ১৭৬ ডলার এবং ৫৯৯ ডলার।

আইফোন থ্রি-জিএস
৪. আইফোন ৪: এই মডেলের স্মার্টেফোনটি বাজারে আসে ২০১০ সালে। এটিতে অ্যাপল ব্যবহার করেছে রেটিনা ডিসপ্লে যার দাম পড়েছে ৪০ ডলার। সামনে পেছনে দুই ক্যামেরার কারণে ফোনটির খরচ তার আগের সংস্করণের চেয়ে ৭ ডলার বেড়ে ১৮৪ ডলারে গিয়ে দাঁড়ায়। তবে অ্যাপল ফোনটি বিক্রি করে ৬০০ ডলারে। এই ফোনেও ৩গুণ বেশি লাভ করে প্রতিষ্ঠানটি।

আইফোন ৪
৫. আইফোন ৫: অপেক্ষাকৃত বড় ডিসপ্লে নিয়ে এসেছিলো আইফোন ৫। ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর এসবে উন্নত প্রযুক্তি ব্যবহারে খরচ বেড়ে দাঁড়িয়েছিলো ২০৫ ডলার। তবে এই স্মার্টফোনটি বিক্রি করা হয়েছিলো ৬৪৯ ডলারে যা খরচের তিনগুণেরও বেশি।

আইফোন ৫
৬. আইফোন ৬: খরচ বৃদ্ধি অব্যাহত ছিলো এই স্মার্টফোনটিতেও। এর নেপথ্য কারণ হচ্ছে এটিতে ব্যবহার করা হয়েছে এ-৮ প্রসেসর। যার কারণে আগেরটির চেয়ে ৭ ডলার বেশি অর্থাৎ ২১২ ডলারের যন্ত্রাংশ খরচ করে সেটিও ৬৫০ ডলারে বিক্রি করে অ্যাপল।

আইফোন ৬
৭. আইফোন ৭: ২০১৬ সালের সেপ্টেম্বরে বাজারে আসে আকর্ষণীয় এই স্মার্টফোনটি। ক্যামেরা, ডিসপ্লে এবং প্রসেসরের উন্নতিতে খরচ বেড়ে হয়েছিলো ২৩৭ ডলার কিন্তু এর বিপরীতে আলাদা করে দাম বাড়ায়নি অ্যাপল।

আইফোন ৭
আইফোন ৮: চলতি বছর আইফোন এক্স বা টেনের সাথে আইফোন ৮ বাজারে ছাড়ে অ্যাপল। আইফোন এক্স এর কথা বাদ দিলে আইফোন ৮ এ সর্বোচ্চ ব্যয় করেছে অ্যাপল। অধিকতর উন্নত ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর এবং ডিসপ্লের জন্য এটিতে ব্যয় হয়েছিল ২৪৮ ডলার। যেটি পরবর্তীতে ৬৯৯ ডলারে বিক্রি করে অ্যাপল। এটিতে প্রায় আড়াইগুণ লাভ করে তারা।

আইফোন ৮
আইফোন এক্স: আইফোনের সকল সংস্করণের মধ্যে এটিই অ্যাপলের সবচেয়ে বেশি খরচে তৈরিকৃত স্মার্টফোন। বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তি, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত প্রসেসর, এবং হাই অ্যাণ্ড ডিসপ্লে ব্যবহারে অ্যাপল খরচ করেছে ৩৭০ ডলার। কিন্তু তারা সেটা সাড়ে তিনগুণ লাভে বাজারে ছাড়ে ১ হাজার ২৫০ ডলার মূল্যে। অ্যাপল একই হারে লাভ করেছে প্রত্যেক সংস্করণের আলাদা আলাদা ফোনগুলোতেও। তবে গড় হিসেব করলে দেখা যায়, অ্যাপল প্রতিটি আইফোনে তিনগুণ লাভ করে থাকে।

- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
