পোশাক খাতে কোনো অস্থিরতা নয়: বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
ন্যূনতম মজুরি, বেতন-ভাতা, বোনাসসহ অন্যান্য দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অসন্তোষ চলার মধ্যেই দেশের রফতানিমুখী বৃহৎ খাতটিতে কোনো ধরনের অস্থিরতা চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, পোশাক খাতের অস্থিরতা নিরসনে জরুরি বৈঠকের সব সমস্যার সমাধান বেরিয়ে আসবে। সর্বোচ্চ রফতানিমুখী এ খাতটিতে কোনো ধরনের অস্থিরতা চলতে দেয়া হবে না।
মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর মঙ্গলবার প্রথম কার্যদিবসে বাণিজ্যমেলা প্রাঙ্গণ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তিনদিন রাজধানীর বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এরইমধ্যে গার্মেন্টস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে ডেকেছে সরকার। যা এখনো চলমান।
বিকেল ৪টায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক ডাকা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে এই বৈঠক হবে বলে জানানো হয়।
এদিকে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এ মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এবারই প্রথম বাণিজ্য মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাণিজ্য মেলায় আগ্রহীরা যে কোনো স্থান থেকে ওয়েব ও মোবাইল অ্যাপসের মাধ্যমে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট, ক্রেডিট কার্ডের মাধ্য্যমে মেলার টিকিট কিনতে পারবেন। ওয়েব ঠিকানা www.e-ditf.com এ ব্রাউজ করে অনায়াসেই জানা যাবে মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য। এছাড়া মোবাইল অ্যাপস E-DITF ব্যবহার করেও জানা যাবে আনুষঙ্গিক তথ্য।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে ঢাকার শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
এবারের বাণিজ্য মেলার প্রধান আকর্ষণ মেট্রোরেলের আদলে তৈরি করা মূল ফটক। সেই সঙ্গে রয়েছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নানা থিম। এরইমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ইপিবি।
তথ্যমতে, এবারের বাণিজ্য মেলায় সব মিলিয়ে ৫৫০টি স্টল থাকবে। এর মধ্যে রয়েছে- সংরক্ষিত মহিলা স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়ন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট তিনটি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি, বিদেশি প্যাভিলিয়ন ২৬টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৯টি, বিদেশি প্রিমিয়ার স্টল ১৩টি, সাধারণ স্টল ২০১টি ও ফুড স্টল ২২টি।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
