পুরুষ ফুটবলারদের কোচ হয়ে ইতিহাসের পাতায় মিরোনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯
শেখ আবদুল গনির তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে তৃতীয় মিরোনা খাতুন। ছোটখাটো গড়নের মিরোনা খেলাধুলায় অভিষেক হয়েছিল অ্যাথলেটিকসে। দেশের নারী ফুটবলেও অতি পরিচিত মুখ। ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার মিরোনা ছিলেন জাতীয় দলের ডিফেন্সের অতন্ত্র প্রহরী।
২০০৯ থেকে ২০১৬ সাল-টানা ৯ বছর জাতীয় দলে সেবা দিয়েছেন বাগেরহাটের মেয়ে মিরোনা। এখনতো দেশের ফুটবলের ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন কোচ হিসেবে। খেলা ছাড়লেও ফুটবলকে আঁকড়ে থাকার নেশায় বেছে নেন কোচিং পেশা।
২০১৩ সালে ‘সি’ লাইসেন্স ও ২০১৮ সালে ‘বি’ লাইসেন্স কোর্স সম্পন্ন করা মিরোনা ক্যারিয়ারে প্রথম দায়িত্ব নিয়েছেন পুরুষ ফুটবল দলের। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) নতুন দল ঢাকা সিটি এফসির প্রধান কোচ হিসেবে ইতিমধ্যে অভিষেক হয়েছে ২৬ বছরের এ যুবতীর।
মিরোনা খাতুনই দেশের প্রথম নারী যিনি কোচ হয়েছেন পুরুষ ফুটবল দলের। অ্যাথলেট হিসেবে ২০১৪ সালে চুক্তিভিত্তিক যোগ দিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীতে। তার পারফরম্যান্স দেখে পরের বছরই নৌ-বাহিনী কর্তৃপক্ষ স্থায়ী করে মিরোনার চাকরি।
বড় কোচ হওয়ার স্বপ্ন নিয়ে কোচিং লাইসেন্সের প্রথম দুই ধাপ পার করলেও কখনো স্বপ্নেও ভাবেননি তার অভিষেক হবে ইতিহাস গড়ার মধ্যে দিয়ে। নারী হয়ে পুরুষ ফুটবল দলের কোচ-এ সুযোগটা হঠাৎ করেই এসেছে মিরোনার সামনে। সিটি এফসির কোচ আবু নোমান নান্নু ‘সি’ লাইসেন্সধারী।
কিন্তু চ্যাম্পিয়নশিপ লিগের নিয়ম অনুযায়ী প্রধান কোচকে হতে হবে অবশ্যই ‘বি’ লাইসেন্সধারী। তাইতো এই ক্লাবের প্রধান কোচ হওয়ার প্রস্তাবটা পেয়ে যান মিরোনা। গত ডিসেম্বরে এই ক্লাবের কোচ হিসেবে যোগ দিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক এ ডিফেন্ডার।
জাতীয় দলে ফুটবল খেলেছেন। খেলেছেন ঘরোয়া ফুটবলে বিভিন্ন ক্লাবে। এমন কী দেশের বাইরে লিগ খেলার অভিজ্ঞতাও আছে তার। ২০১৪ সালে মালদ্বীপের ঘরোয়া ফুটবলে বাংলাদেশের ৩ নারী ফুটবল অংশ নিয়েছিলেন। স্ট্রাইকার সাবিনা খাতুন, গোলরক্ষক সাবিনার সঙ্গে মিরোনাও খেলে এসেছিলেন মালদ্বীপের ঘরোয়া ফুটবলে।
এসব ইতিহাস পেছনে ফেলে মিরোনা তৈরী করেছেন নতুন ইতিহাস-বাংলাদেশে পুরুষ ফুটবল দলের প্রথম নারী কোচ। এখানেই থেমে থাকতে চাননা মিরোনা। দাঁড়াতে চান আরো বড় লিগের ডাগআউটে। ঢাকা সিটি এফসি প্রিমিয়ার লিগে ওঠার লক্ষ্য নিয়েই দল গড়েছে। যদিও লিগের দলবদল শুরু হওয়ার মাত্র এক মাস আগে বাফুফে ক্লাবটিকে খেলার অনুমতি দিয়েছে। তাই অন্য ক্লাবগুলোর দল গোছানোর পর মাঠে নামতে হয়েছে তাদের। যে কারণে, প্রত্যাশা অনুযায়ী দল তারা করতে পারেনি।
প্রথম কোনো দলের প্রধান কোচ। তার ওপর আবার ছেলেদের। কোন সমস্যা অনুভব করছেন মিরোনা? ‘কোনো সমস্যা নেই। ফুটবলতো ফুটবলই। সে পুরুষদের হোক আর মেয়েদের। আমি যখন অনুশীলন করাই তখন মনে করি ফুটবলারদের অনুশীলন করাচ্ছি। তারা ছেলে নাকি মেয়ে তা মাথায় নেই না। আমার বিশ্বাস একজন ফুটবলারের সামনে তার কোচও পুরুষ কি নারী সেটা বিষয় না। সব খেলোয়াড়কেই সম্মান দিতে হবে কোচকে। তাহলেই শিখতে পারবে’-বলছিলেন মিরোনা খাতুন।
খেলোয়াড় হিসেবে এসএ গেমস, অলিম্পিক বাছাই, এশিয়ান বাছাই খেলেছেন। ফুটবলার হিসেবে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে আলো ছড়ানো মিরোনা কোচ হিসেবেও নিজেকে নিতে চান অনন্য উচ্চতায়। মিরোনা সেটা পারবে বলেই দৃঢ় বিশ্বাস ঢাকা সিটি এফসির সাধারণ সম্পাদক মো. শামসুদ্দোজা খান তুহিনের। ফুটবলে নতুন এই ক্লাবটি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মিলে। সাধারণ সম্পাদক অবশ্য একজন ব্যবসায়ী।
মিরোনা প্রসঙ্গ উঠতে মঙ্গলবার মো. শামসুদ্দোজা খান তুহিন বলেন, ‘মিরোনা খুবই মেধা সম্পন্ন এক মেয়ে। তার কোচিং করানোর স্টাইল আধুনিক। আমাদের যখন ‘বি’ লাইসেন্সধারী একজন কোচ দরকার হলো তখন তাকে পছন্দ করি। কারণ, সে নৌবাহনীতে থাকায় আমাদের অনেকেরই মিরোনা সম্পর্কে ধারণা ছিল। এক কথায় আমি বলবো-মিরোনা খুবই বুদ্ধিমতি মেয়ে।’
ঢাকা সিটি এএফসির কোচের দায়িত্ব নেয়ার আগে ভারতের একটি রাজ্য দল থেকেও প্রস্তাব পেয়েছিলেন মিরোনা। বিপিএড (শারীরিক শিক্ষায় স্নাতক) থাকায় সে সুযোগটা নিতে পারেননি। সেটা যেন মিরোনার জন্য শাপেবরই হয়েছে। ভারতের ওই রাজ্য দলের দায়িত্ব নিলে মিরোনার যে এ যাত্রায় পুরুষ দলের প্রধান কোচ হয়ে ইতিহাস গড়া হতো না।
নারী হয়ে পুরুষ ফুটবলারদের কোচিং। এটা বড় একটা চ্যালেঞ্জ। মিরোনা সেই চ্যালেঞ্জটা ভালোভাবেই নিয়েছেন। অনুশীলন করাতেও তার ভালো লাগছে। ‘আমি চ্যালেঞ্জিং এ দায়িত্বটাকে বেশ উপভোগ করছি। ঢাকা সিটি এফসি দলে অনেক ভালো মানের ফুটবলার আছেন। আশা করি, এ দলটিকে প্রিমিয়ারে তুলতে পারবো। আর তাহলে তো বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোচ হিসেবে কাজ করতে পারবো’- কথাগুলো বলতে গিয়ে নিজের আরো বড় স্বপ্নের জালবোনার গল্প শোনালেন ইতিহাস গড়া মিরোনা।
জাতীয় দলের নিয়মিত ফুটবলারের পাশাপাশি অ্যাথলেটিকসেও মিরোনার ছিল গৌরবময় উপস্থিতি। সেখানেও কাটিয়েছেন সোনালী সময়। আর অ্যাথলেটিকসের ট্র্যাক মাতিয়েছেন বিজেএমসি ও নৌবাহিনীর হয়ে। দূরপাল্লার দৌড়ে ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটারে জাতীয় আসরে সোনা জিতেছেন ১৩টি। ফুটবল মাঠ আর অ্যাথলেটিক ট্র্যাকের পর এবার কোচ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে চান মিরোনা খাতুন।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
