পাহাড়ে শিক্ষকদের উচ্ছ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮
বান্দরবানের দুর্গম এলাকার শিক্ষকদের দক্ষতা বাড়াতে সুদূর চট্টগ্রামের পটিয়ার পিটিআইয়ে যেতে হতো। সরকারের সুদৃষ্টিতে কষ্ট লাঘব হয়েছে পাহাড়ি প্রাথমিক শিক্ষকদের। বান্দরবান সদরে নির্মাণ হয়েছে রেইচা প্রাইমারি টিচার্চ ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ট্রেনিং সেন্টার। এতে উচ্ছ্বসিত পাহাড়ি শিক্ষকরা।
স্থানীয় সরকার অধিদফতর (এলজিইডি) ১৬ কোটি টাকা ব্যয়ে পিটিআই ট্রেনিং সেন্টার নির্মাণে অবদান রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ফলে সুফল পাচ্ছেন দুর্গম সাত উপজেলা, দুই পৌরসভা ও ৩৩ ইউপির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
জেলা দুর্গম থানচির শিক্ষিকা থুইনাই প্রু মার্মা বলেন, পাহাড়ি মেয়ে হিসেবে চট্টগ্রামের পটিয়ায় যাওয়া অনেক কঠিন ব্যাপার ছিল। চাকরীর শুরুর দিকে অনেকে ভয় ঢুকিয়ে দিয়েছে। বান্দরবানের শিক্ষকদের স্বপ্নের ট্রেনিং সেন্টার সরকার বাস্তবায়ন করেছেন। এ জন্য প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রবীণ-নবীণ সবার জন্য এখন দক্ষতা অর্জনের কাজ সহজ হয়েছে।
রুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ক্য ক্য চিং বলেন, রুমার দুর্গম এলাকা মনজয় পাড়ার ছেলে আমি।পটিয়ায় গিয়ে প্রশিক্ষণ করা কঠিন হত। সেই কঠিন কাজ বান্দরবানে করার সুযোগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টসহ সরকারকে ধন্যবাদ জানাই।
রোয়াংছড়ি লাপাইমুখ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মংনু প্রু বলেন, শিক্ষক ও শিক্ষার জন্য বীর বাহাদুরের কাছে দাবি করা লাগে না। তিনি একজন দক্ষ নেতা। সবার মনের অগোচরে থাকা অভাব বুঝা ও বাস্তবায়ন করার ক্ষমতা তার রয়েছে। তার দীর্ঘায়ু কামনা করি।
প্রাইমারি টিচার্চ ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিচালিত সার্টিফিকেট ইন এডুকেশন প্রশিক্ষণটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক বছর মেয়াদী প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণে সরকারি, রেজিস্ট্রারি বেসকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রশিক্ষণ নিয়ে থাকে। প্রশিক্ষণটি কর্মকালীন প্রশিক্ষণ (ইন-সার্ভিস ট্রেনিং)। এ প্রশিক্ষণে শিক্ষক গণ মোট ১৫ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করে থাকেন। সি-ইন-এড প্রশিক্ষণে বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ধর্ম শিক্ষা, প্রাথমিক শিক্ষা পরিচিতি, প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং বিভিন্ন দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, শিশু মনোবিজ্ঞান, শিখন ও ব্যক্তিত্ব বিকাশের মূল্যায়ন, শারিরিক শিক্ষা, চারু ও কারুকলা, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা (নীতি, কৌশল, সংগঠন) ইত্যাদি প্রশিক্ষণ দেয়া হয়।
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে
- শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
- আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্টের আবেদন
- আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
- রোহিঙ্গা নিধনে ‘গণহত্যায়’ দোষী সাব্যস্ত মিয়ানমার
- নতুন আঙ্গিকে শুরু হলো ভ্যানউইক এক্সপ্রেসওয়ে
- মিশিগানে এটর্নি মঈন চৌধুরী সংবর্ধিত
- ভিসা, মাস্টারকার্ড ও জেপি মরগানের হাজারো গ্রাহকের তথ্যে সাইবার হা
- ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র
- `ডার্টি বোম্ব`র ভয়ে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- `মরলে নেত্রীর সাথেই মরবো`
- কূটনৈতিক দৌড়ঝাপ ও তৃতীয় পক্ষের গুঞ্জন
- সহিংসতার আগুনে জ্বলছে বাংলাদেশ
- আজকের সংখ্যা ৯৪৯
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
