‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬
জনস্বার্থের নামে জ্বালানি বিভাগের প্রস্তাব: কার্গো সরবরাহের জন্য হার্ডওয়্যার ব্যবসায়ী, অনভিজ্ঞ-অখ্যাত কোম্পানি ও সাধারণ ট্রেডাররা আগ্রহী * শিডিউল দিয়েও এলএনজি সরবরাহ করেনি ডিপিএম’র কোম্পানি * ডিপিএম’র কার্গো ছাড়া আরও কিছু কারণে এবার গ্যাস সংকট বড় আকার ধারণ করেছে-ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পেট্রোবাংলা
সরাসরি ক্রয়নীতির আওতায় (ডিপিএম) অনুমোদিত ৬টি এলএনজি কার্গোর একটিও এখনো বাংলাদেশে আসেনি। বরং তদবিরের কার্গো কিনতে গিয়ে সারা দেশে গ্যাসের সংকট আরও দীর্ঘায়িত হয়েছে। রাজনৈতিক তদবিরের কারণে এমনটি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, জ্বালানি বিভাগের সুপারিশ অনুযায়ী অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আন্তর্জাতিক বাজারের চেয়ে প্রতি ইউনিট ১-৮ ডলার কম মূল্য পাওয়া যাবে-এমন প্রস্তাবে ডিপিএম-এ ১৫টি কোম্পানিকে ২৫টি কার্গোর অনুমোদন দেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হার্ডওয়্যার ব্যবসায়ী, অনভিজ্ঞ ও অখ্যাত কোম্পানি এবং সাধারণ ট্রেডারদেরও কার্গো সরবরাহের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে; যা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
অনুসন্ধানে দেখা গেছে, ডিপিএম-এর সুযোগে আন্তর্জাতিকভাবে চলাচলে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি এলএনজি কার্গো বাংলাদেশকে গছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তারপরও ডিপিএম-এর মাধ্যমেই এলএনজি ক্রয় করতে আগ্রহী জ্বালানি বিভাগ। যদিও জ্বালানি বিভাগ কাগজে-কলমে বলছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে সরাসরি ক্রয়নীতিতে এই কার্গোগুলো কেনা হচ্ছে। পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান এ ব্যাপারে যুগান্তরকে বলেন, স্পট মার্কেটে এলএনজির দাম আকাশচুম্বী। এখন ডিপিএম-এ যদি সস্তায় পাওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে। ডিপিএম-এর কার্গো তো আসছে না, এর ফলে গ্যাস সংকট বাড়ছে-এমন প্রশ্নে তিনি বলেন, ডিপিএম-এর কার্গো ছাড়াও আরও কয়েকটি কারণে এবার গ্যাস সংকট বড় আকার ধারণ করেছে। সারা দেশে এক মাসের বেশি ভয়াবহ গ্যাস সংকট চলছে। এতে দেশের শিল্পকারখানায় উৎপাদন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কিছু শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। পাশাপশি বাসাবাড়িতেও গ্যাসের সংকট প্রকট।
সংশ্লিষ্টরা জানান, গ্যাস সংকট দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ সরাসরি ক্রয়নীতির আওতায় এলএনজি কার্গো ক্রয়ের অনুমোদন। ১৭, ২৩, ২৬ ও ২৯ আগস্ট ডিপিএম-এর কার্গো বাংলাদেশে সরবরাহ করার কথা। কিন্তু সেগুলো আসছে না। এর পরিবর্তে স্পট মার্কেট থেকে টেন্ডার করে চারটি কার্গো আনার চেষ্টা করা হয়। তবে দুটি কার্গো পাওয়া গেলেও ২৯ আগস্টের কার্গো পাওয়া যায়নি। এর ফলে মাসজুড়ে গ্যাস সংকট থাকছেই।
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত ১৫টি কোম্পানির মধ্যে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয় তিনটি কোম্পানির ৬টি কার্গো। এর মধ্যে হংকংভিত্তিক কোম্পানি জেন হু শিপিংয়ের কার্গো ১৭ আগস্ট আসেনি। ২৩ আগস্টের প্রতিশ্রুত কার্গোও আসছে না। ২৬ ও ২৯ আগস্টের প্রতিশ্রুত কার্গোও আসবে না বলে জানা গেছে। এ কারণে সমস্যায় পড়তে হচ্ছে পেট্রোবাংলাকে।
প্রথমত, নির্দিষ্ট তারিখে কার্গো না এলে হঠাৎ স্পটে টেন্ডার ডেকে এলএনজি আমদানি করলে ব্যয় বেড়ে যায়। সরকার গত সপ্তাহে এমন একটি কার্গো প্রতি ইউনিট ২২ ডলারের এলএনজি কিনেছে ২৪ ডলারে। অনেক সময় স্পটে টেন্ডার ডেকেও কোনো কার্গো পাওয়া যায়নি। এতে দেশের দুটি এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) মধ্যে একটি খালি থাকছে। এতে সারা দেশে গ্যাসের সংকট। জানা যায়, ৬ সেপ্টেম্বর ব্লাক কিউব এবং ১০ সেপ্টেম্বর ম্যাক্সওয়েল নামে দুটি কোম্পানির কাছ থেকে দুটি কার্গো আমদানি করার শিডিউল দিয়েছে পেট্রোবাংলা।
এদিকে সবচেয়ে বড় বিপদ হচ্ছে সরাসরি কার্গো কিনতে গিয়ে মার্কিন নিষেধাজ্ঞার জাহাজ বা কার্গো দেশে ঢুকে পড়তে পারে। গত সপ্তাহে এমন একটি ঘটনাও ঘটেছে। হংকংভিত্তিক কোম্পানির জেন হু শিপিং কুংপেং নামে একটি কার্গোতে (নির্মাণ ২০০৩ সালে) এলএনজি পাঠাতে কাগজপত্র সরবরাহ করে। ২৬ আগস্ট এটি আসার কথা ছিল। পরে দেখা যায়, সেই কার্গো (আইএমও নম্বর ৯২৪৭১৯৪) মার্কিন এবং অন্যান্য দেশের নিষেধাজ্ঞাপ্রাপ্ত। কার্গোটি মার্চ থেকে চীনের একটি উপকূলে ভাসছে। মূলত রাশিয়ার এলএনজি পরিবহণের কারণে এই জাহাজকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়। আন্তর্জাতিক বাজারে প্রতি ইউনিট এলএনজি ২২ ডলারের বেশি হলেও এই কোম্পানি মাত্র ১৪ দশমিক ৯৫ ডলারে এলএনজি বিক্রির প্রস্তাব করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী নিষেধাজ্ঞার কোনো কার্গোর গ্যাস কিনতে পারবে না বাংলাদেশ।
কার্গো সরবরাহে কারা আগ্রহী : সরকারের অনুমোদন পাওয়া যুক্তরাষ্ট্রভিত্তিক ডারাব ইন্টারন্যাশনাল অন্যতম একটি কোম্পানি। এই কোম্পানির হার্ডওয়্যার দোকানের ব্যবসার অভিজ্ঞতা আছে। এর ঠিকানা দেখানো আছে ৩৫০১ ৩০ এভিনিউ, এস্টারিয়া, নিউইয়ার্ক। অপর যে তিনটি কোম্পানিকে ৬টি কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয় তার মধ্যে আরেকটি ব্লাক কিউব ইন্টারন্যাশনাল। এটি খোলা হয়েছে ২০২৫ সালের ৩ এপ্রিল। এ কোম্পানি ১৫ দশমিক ৫০ ডলারে এলএনজি সরবরাহের প্রস্তাব দিয়েছে। ব্রিটিশ নাগরিক মাশরুর হায়দার এই কোম্পানির মালিক। ব্যবসায় এ খাতে তার কোনো পূর্ব-অভিজ্ঞতা নেই। ৯ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রন্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিপিএম-এ ৭টি কোম্পানির কাছ থেকে ১৪টি এলএনজি কার্গো ক্রয়ের প্রস্তাব অনুমোদন হয়। এ ৭টি কোম্পানির একটি হচ্ছে ওমানের ট্রান্স গাল্ফ এনার্জি এলএলসি। এটি প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে। মূলত এটি ট্রেডিং হাউজ। এর স্বত্বাধিকারী শেখ সাইদ আহমেদ আল সারফায়ী। ওমানের অভ্যন্তরে বিভিন্ন পণ্যের ব্যবসা করেন তিনি। অন্যদিকে সিঙ্গাপুরের আইসবার্গ এনার্জিকে দুটি কার্গো আনার অনুমোদন দেওয়া হয়েছে। ২০২২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি মিয়ানমারের সঙ্গে বিভিন্ন পণ্য রপ্তানির রেকর্ড আছে। তবে কোম্পানিটির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকিসহ বিভিন্ন বিষয় নিয়ে সিঙ্গাপুরের আদালতে মামলা চলমান। কার্গো সরবরাহের জন্য চায়না গ্লানকোর মাইনিং ইন্ডাট্রি গ্রুপ লিমিটেড নামে একটি কোম্পানিকেও অনুমোদন দেওয়া হয়। গুগলে সার্চ দিয়ে এই কোম্পানির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মাউন্ডমিনগাল এলএলসি নামে একটি কোম্পানিও দুটি কার্গোর অনুমোদন পেয়েছে। এটি মূলত একটি ট্রেডিং হাউজ। এলএনজি সরবরাহের কোনো অভিজ্ঞতা নেই। চায়নারন নামে একটি প্রতিষ্ঠানের এলএনজি বিক্রির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। সংশ্লিষ্টরা বিভিন্ন তথ্য-উপাত্ত ঘেঁটে এটিরও কোনো অস্তিত্ব খুঁজে পাননি। ট্যাংকার ট্রান্স ওয়েল ট্রেডিং নামে একটি কোম্পানিও আছে ওই ৭ কোম্পানির তালিকায়। এটি একটি ট্রেডিং হাউজ। এলএনজি সরবরাহের কোনো অভিজ্ঞতা এটির নেই।
অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি এবং ট্রেডিং হাউজ ব্লক সুয়াম গ্লোবাল এফজেসিও নামে একটি কোম্পানিকেও দুটি কোর্গোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। যদিও তেল গ্যাস অনুসন্ধান সংক্রান্ত ব্যবসা করছে এই কোম্পানি। জ্বালানি বিভাগ এসব প্রতিষ্ঠানের বিষয়ে বলছে, রাষ্ট্রীয় প্রয়োজন ও জনস্বার্থে জরুরি উদ্যোগ নিতে হয়েছে। এজন্য পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬-এর ধারা ৬৮(১) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ৯৭,৯৮(৩), ৯৯(১)-এর (ঠ) (ড), ৯৯ (২) ও ১০৭ অনুযায়ী আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হয়েছে। পেট্রোবাংলা সে আলোকেই ওই ৭ কোম্পানির ১৪টি কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করেছে।
দেশে গ্যাসের চাহিদা মেটাতে প্রতিবছর ১১৪ থেকে ১১৫টি কার্গো এলএনজি আমদানি করা হয়। এতদিন দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে কার্গো এলএনজি আমদানি করা হলেও গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তারা বাংলাদেশকে এলএনজি দিচ্ছে না। এখন স্পট মার্কেট থেকে আমদানি করে চাহিদা মেটানোর চেষ্টা করছে পেট্রোবাংলা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে প্রতি কার্গো এলএনজির আমদানি ব্যয় প্রায় ৯৭০ কোটি টাকা। অভিযোগ রয়েছে, স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহ দেওয়া কোম্পানির তালিকা সীমিত। একটি সিন্ডিকেট বিলিয়ন বিলিয়ন ডলারের এ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তবে সেই সিন্ডিকেটের বাইরে বর্তমান সরকার প্রকৃত সরবরাহকারীকে এখনো এলএনজি আমদানির কাজ দিতে পারেনি।
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- নিউইয়র্কে জামায়াত নেতা জুবায়ের : প্রধানমন্ত্রীর ভারত সফর ঠিক হবে
- নতুন জরিপে ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস: প্রধান কারন ইরান যুদ্ধ
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
- ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট পালন
- হাসিনার ফেরার ঘোষণা
তারেকের ভারত সফর স্থগিত - রাষ্ট্রের অভিভাবক পরীক্ষিত ফখরুল
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আমরাতো ট্যুরিস্ট-কিছুতো করতে পারবো: শামীম ওসমান
- টরেন্টোতে ইতিহাসের বৃহত্তম ফোবানা কনভেনশনের ঘোষণা
- যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প
- বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলায় কথা বললেন মেয়র মামদানি
- সোসাইটির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
