ইউনূস-তারেক বৈঠক
নির্বাচন ও নিরাপদ বিদায় প্রাধান্য!
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ১৪ জুন ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একান্ত আলোচনা কারও পক্ষে জানা সম্ভব নয়। তারা নিজেরা প্রকাশ করলেই শুধু তা জানা সম্ভব। তারা যেটা প্রকাশ করবেন সেটাই শেষ কথা নয়। আসল আলোচনা হয়তো গোপনই থাকবে। কিংবা প্রণব মুখার্জির মতো কেউ যদি বই লিখে প্রকাশ করেন তবেই জানা সম্ভব। প্রণবের মধ্যস্থতায় রফা হয়েছিলো। শেখ হাসিনার জন্য ক্ষমতায় যাবার পথ সুগম করে ফখরুদ্দিন-মঈনুদ্দিনের এক্সিট হয়েছিলো। নির্বাচন কি ১৫ই এপ্রিলের মধ্যে হবে ? বিএনপি বলছে, না। এগিয়ে আনতে হবে। যদিও ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলছে বিএনপি। কিন্তু সেটা বড়জোর মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো সহনীয়। বিএনপি বলছে, এপ্রিলে নির্বাচন হলে রোজার মাসে ভোটের প্রচার চালাতে হবে। এটা সম্ভব নয়। অপরদিকে, শান্তিপূর্ণ উপায়ে ও নিরাপদে ক্ষমতা হস্তান্তরও ইউনূসের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। বিষয়টি নিয়ে একান্ত আলাপে কী আলোচনা হলো সেটাও ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। নির্বাচন ও সেইফ এক্সিট বড় ইস্যু।
বাংলাদেশের অর্ন্তবর্তি সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর অনেকটা রহস্যময়। কৌতূহল আর উত্তেজনায় টইটুম্বুর। সরকার প্রধানের বিদেশ সফর শুরুর আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পর্দা উন্মোচনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করার রেওয়াজ আছে। কার্টেন রেইজারে প্রধান উপদেষ্টার সফরকে দ্বিপক্ষীয় সরকারী সফর হিসাবে অভিহিত করা হলো। কিন্তু বাস্তবে দেখা গেলো দ্বিপক্ষীয় বৈঠকের অনেক বৈশিষ্ট্যই অনুপস্থিত। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে ব্রিটিশ সরকারের কেউ এয়ারপোর্টে গেলেন না। দ্বিপক্ষীয় সফরে সমকক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়া স্বাভাবিক হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কোনও বৈঠক কিংবা সাক্ষাৎ পাওয়া গেল না। তবে সফরের উত্তেজনার পারদ উঁচু হয় ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ঘিরে। টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে আলোচনার জন্ম দেন। ফলে দ্বিপক্ষীয় বৈশিষ্ট্যমন্ডিত না হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে লন্ডন এক গুরুত্বপূর্ণ লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হয়। ইউনূসের লন্ডন মিশন তাই নাটকীয়, উত্তেজেনাপূর্ণ এবং রহস্যঘেরা এক সফর হিসাবেই পরিলক্ষিত হয়ে থাকছে। যদিও এই রহস্যের পুরোটাই এখনও দৃশ্যপটে আসেনি। বিশেষ করে ইউনূস-তারেকের একান্ত বৈঠকে কী আলোচনা হয়েছে তার পর্দা কোনও দিন উন্মোচিত হবে কিনা কেউ তা জানে না। রাজনীতিতে এমন ঘটনা অনেক কৌতূহলের জন্ম দিলো।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। অনেকটা চাপের মুখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদের আগের রাতে নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটের রোডম্যাপ প্রণয়ন করবে। ঈদের পরই শুরু হয়ে গেছে ইউনূসের ঘটনাবহুল আলোচিত যুক্তরাজ্য সফর। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ইউনূসের বৈঠক না হওয়ায় তার সফর একটা ধাক্কা খেয়েছে। তবে উত্তেজনাপূর্ণ, কৌতুহল উদ্দীপক ইউনূস-তারেক বৈঠক হয়ে ওঠে গেমচেঞ্জার। সরকারের উদ্যেগে অনুষ্ঠিত বৈঠকের আগেই ইউনূস ও তার সমর্থনপুষ্ট এনসিপি’র বিরুদ্ধে বক্তব্য না রাখতে বিএনপি নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন। তবে ডিসেম্বরে নির্বাচনের দাবি জোরালো করার নির্দেশনাও তারেক রহমান দিয়ে রেখেছেন। ভোটের সময়সীমা নিয়ে কিছুটা মতভেদ থাকলেও নির্বাচনের আবহ দেশে শুরু হয়েছে। কোরবানির ঈদে বিএনপি’র রাজনৈতিক নেতারা নির্বাচনী এলাকায় গেছেন। গোটা রাজনৈতিক পরিস্থিতি এখন পুরোপুরি বিএনপি’র নিয়ন্ত্রণে চলে এসেছে।
মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর নানা কারণে আলোচিত। বৈঠকের আগে লন্ডনের একটি পার্কে ‘ইউনূসকে পাঁচ বছরের জন্য চাই’ নামের জমায়েত করে জামায়াতে ইসলামীর সমর্থকরা বৈঠকের ওপর ইউনূসের পক্ষে চাপ সৃষ্টি করেছে। অপরদিকে, বৈঠক উপলক্ষ্যে তারেক রহমানকে ইনপুট দিতে আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডন উড়ে গেছেন।
লন্ডন বৈঠক বাংলাদেশের রাজনীতির জন্য বিরাট এক আলোচ্য বিষয়। বিএনপি’র সঙ্গে অর্ন্তবর্তি সরকারের মত পার্থক্য দূর করতে কোনও উপদেষ্টাকে না পাঠিয়ে প্রধান উপদেষ্টা ইউনূস নিজেই উড়ে গেছেন লন্ডন। বিষয়টার অনেক কিছুই গোপনীয় রাখাই লক্ষ্য। অনেক আলোচনা প্রথাগত রাজনীতি ব্যাকরণের বাইরেও হওয়া স্বাভাবিক। বিশেষ করে এক্সিট প্ল্যানে অর্ন্তবর্তি সরকারের অনেক কর্মকান্ডকে দায়মুক্তির মধ্যে রাখা গুরুত্বপূর্ণ। যদিও ইউনূস খোলাসা করেছেন যে, পরবর্তি সরকারে তিনি থাকবেন না। তদুপরি তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকসহ গ্রামীণ নামের বিভিন্ন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা পরবর্তি প্রধানমন্ত্রীর হাতেই সম্ভব।
আওয়ামী লীগের কর্মকান্ড নিষিদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে দলটির অংশগ্রহণ অনিশ্চিত। ফলে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। তারেক রহমানই পরবর্তি প্রধানমন্ত্রী হচ্ছেন। বাংলাদেশের জনগণ তারেক রহমানের দেশ পরিচালনা এখনও দেখেনি। বিশেষ করে নতুন প্রজন্ম ছাত্ররা গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে চায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের আলোচনা নিয়ে জামায়াতে ইসলামীর মধ্যে বেশ আলোড়ন হচ্ছে। এই বৈঠকের কোনও ফলাফলই জামায়াতে ইসলামী জানতে পারছে না। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আঁচ করতে জামায়াতের আইনজীবী শিশির মনিরসহ গুরুত্বপূর্ণ অনেককে লন্ডন পাঠিয়েছে দলটি। বৈঠকে গুরুত্বপূর্ণ সংস্কার, গণহত্যাসহ অপরাধীদের বিচার, জুলাই সনদসহ নানা ইস্যু আলোচনায় ঠাঁই পেয়েছে বলে ধারণা করা হয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল এবং ব্যবসায়ী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ লন্ডন বৈঠককে রাজনৈতিক সংকট নিরসনের পথ বলে মনে করছে। যদিও একটি অর্ন্তভুক্তিমূলক নির্বাচন করার পথে বৈঠকটি কী অবদান রাখে সেটা আগামী দিনে বোঝা যাবে।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
