নিরাপত্তা ঝুঁকি প্রমাণের আহ্বান হুয়াওয়ের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
বহুজাতিক নেটওয়ার্ক ও টেলিকম সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারে পণ্যের নিরাপত্তা নিয়ে সংকটে পড়েছে। চলমান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ পঞ্চম প্রজন্মের ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে হুয়াওয়ের সরঞ্জাম বর্জনের ঘোষণা দিয়েছে, তাদের চ্যালেঞ্জ জানিয়েছে চীনভিত্তিক প্রতিষ্ঠানটি। নেটওয়ার্ক সরঞ্জামের নিরাপত্তা ঝুঁকি প্রমাণের আহ্বান জানিয়েছেন হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান কেন হু। খবর এপি।
হুয়াওয়ের সম্মেলনে কেন হুকে সচরাচর দেখা যায় না। সম্প্রতি পণ্যের নিরাপত্তা ইস্যু নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার সাংবাদিকদের সঙ্গে ২ ঘণ্টা ২০ মিনিটের বেশি সময় কথা বলেন তিনি। এ সময় পণ্যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে এমন অভিযোগে জড়ানোর বিরোধিতা করেন তিনি। কেন হু দাবি করেন, তাদের পণ্যের মাধ্যমে চীন সরকারের হাতে বিভিন্ন দেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য যাচ্ছে, এখন পর্যন্ত কেউ এমন প্রমাণ দিতে পারেনি। কাজেই তাদের নেটওয়ার্ক সরঞ্জামের নিরাপত্তা নিয়ে যা কিছু বলা হচ্ছে, তার সবই ভ্রান্ত ধারণা। রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বৈশ্বিক ফাইভজি নেটওয়ার্ক নির্মাণে পিছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
বিশ্বের সবচেয়ে বৃহৎ নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের জেরে প্রতিষ্ঠানটি খারাপ সময় পার করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, হুয়াওয়ের টেলিকম সরঞ্জাম কিংবা ডিভাইস ব্যবহার করলে তথ্য চুরির আশঙ্কা রয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। প্রতিষ্ঠানটির ওপর চীন সরকারের প্রভাব রয়েছে। এর নেটওয়ার্ক সরঞ্জাম কিংবা ডিভাইস ব্যবহার করলে চীন সরকার যুক্তরাষ্ট্র কিংবা যেকোনো দেশের ওপর গোয়েন্দাগিরির সুযোগ পাবে।
যুক্তরাষ্ট্রের পর একই অভিযোগে অস্ট্রেলিয়ার বাজার হারিয়েছে হুয়াওয়ে। ফাইভজি নেটওয়ার্কের সরঞ্জাম সরবরাহের জন্য দরপত্র আহ্বান করেছে দেশটি। এতে অংশ নেয়ার কথা থাকলেও নেটওয়ার্কিং সরঞ্জামের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় শেষ পর্যন্ত হুয়াওয়ের পণ্য নিষিদ্ধ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, অন্য দেশের ওপর গোয়েন্দাগিরি করতে চীন স্থানীয় কোম্পানিগুলোকে বাধ্য করছে। যে কারণে হুয়াওয়ে তাদের সরঞ্জামের মাধ্যমে অন্য দেশের নাগরিকদের ওপর নজরদারি করছে এবং চীন সরকারের কাছে তথ্য হস্তান্তরে বাধ্য হচ্ছে।
শুধু যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায়ই নয়, নেটওয়ার্ক সরঞ্জামের নিরাপত্তা ইস্যু নিয়ে ফ্রান্স, কানাডা, নিউজিল্যান্ড, জাপানের মতো গুরুত্বপূর্ণ টেলিকম বাজারে খারাপ সময় পার করছে হুয়াওয়ে। এসব দেশ ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে হুয়াওয়ের পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হুয়াওয়ে চীনের প্রথম প্রযুক্তি কোম্পানি, যা এরই মধ্যে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে। বিশেষ করে, বৈশ্বিক নেটওয়ার্ক সরঞ্জাম খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে প্রতিষ্ঠানটি। এছাড়া বৈশ্বিক স্মার্টফোন বাজারে অ্যাপলকে হটিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছর এর বার্ষিক বিক্রির পরিমাণ ১০ হাজার কোটি ডলার অতিক্রম করবে। বিশ্বব্যাপী এর কর্মীসংখ্যা ১ লাখ ৮০ হাজার।
কেন হু দাবি করেন, কাল্পনিক যুক্তি ও ভূরাজনৈতিক কারণে বৈশ্বিক ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে হুয়াওয়েকে পিছিয়ে রাখা হলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। নেটওয়ার্ক সরঞ্জামের দাম বৃদ্ধির পাশাপাশি টেলিকম খাত উদ্ভাবনের দিক থেকে পিছিয়ে পড়বে।
দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ইন ওয়াশিংটনের বিশ্লেষক স্কট কেনেডি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের মতাদর্শে প্রভাবিত হয়ে যেসব দেশ হুয়াওয়ের সরঞ্জামের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে, তাদের উচিত এ বিষয়ে তথ্যপ্রমাণ উপস্থিত করা। কারণ চলমান ইস্যুকে কেন্দ্র করে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, হুয়াওয়ের সরঞ্জামের নিরাপত্তা নিয়ে বিতর্কের সৃষ্টি যুক্তরাষ্ট্র থেকে। এক্ষেত্রে দেশটির উচিত আশঙ্কার পক্ষে তথ্যপ্রমাণ জনসমক্ষে প্রকাশ করা। চীনকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের নাগরিকদেরই আত্মতুষ্টির জন্য এটা করা উচিত।
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
