নিজের কুৎসিত মুখ ঢাকতে হেবরন থেকে পর্যবেক্ষক সরাচ্ছে ইসরাইল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯
হেবরনে বসবাস করা ফিলিস্তিনিরা অভিযোগ করে বলেছেন, পশ্চিমতীরের এই স্পর্শকাতর শহরটিতে নিজের কর্মকাণ্ডের কোনো সাক্ষী না রাখতে বিদেশি পর্যবেক্ষকদের এখান থেকে বের করে দিতে চায় ইসরাইল।
অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে কাজ করেন এ পর্যবেক্ষকরা।
সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হেবরনে অস্থায়ী আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতির (টিআইপিএইচ) ম্যান্ডেন্ট নবায়ন করা হবে না। পর্যবেক্ষকদের বিরুদ্ধে তিনি ইসরাইলবিরোধী তৎপরতার অভিযোগ তুলেছেন।
গত ২২ বছর ধরে হেবরনে বহু দেশীয় পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দিয়ে আসছে নরওয়ে। দেশটি জানায়, ইসরাইলের একপাক্ষিক সিদ্ধান্তের অর্থ দাঁড়ায়, অসলো চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশের বাস্তবায়ন রহিত হয়ে যাওয়া।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরিকসেন সোরেইড এক বিবৃতিতে বলেন, হেবরনের পরিস্থিতি অস্থিতিশীল। সংঘাত দিয়ে শহরটির উত্তপ্ত অবস্থা নির্ধারণ করা যায়। কাজেই এখান থেকে পর্যবেক্ষণ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হতাশাজনক।
ফিলিস্তিনের শহর হেবরনে দুই লাখ মানুষের বসবাস। এ ছাড়া এখানে হাজারখানেক অবৈধ ইহুদি বসতি রয়েছে। এসব দখলদারদের নিরাপত্তার জন্য শহরটিতে ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে ইসরাইলের।
১৯৯৪ সালে হেবরনের একটি ধর্মীয় পবিত্র স্থানে ২৯ ফিলিস্তিনিকে হত্যা করে এক ইহুদি দখলদার। এর পর থেকেই সেখানে টিআইপিএইচ মোতায়েন করা হয়েছে।
১৯৯৮ সালে স্বশাসিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পর হেবরন থেকে নিজেদের আংশিক প্রত্যাহার করে নিয়ে যায় ইসরাইল। এর পর থেকে সেখানে চুক্তির কিংবা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছে টিআইপিএইচ।
হেবরনের এক ফিলিস্তিনি বাসিন্দা আরেফ জাবের বলেন, হেবরনে দখলদারদের হামলা বাড়ছে। স্কুলশিক্ষার্থীদের জন্য সহায়ক ছিল টিআইপিএইচ। তারা সকাল ও বিকালে শহরে টহল দিতেন। আর এ সময়টিতেই শিক্ষার্থীরা স্কুলে যেতেন ও ফিরতেন।
ইসরাইলের এ সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে জাতিসংঘ।
জাতসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, টিআইপিএইচ জাতিসংঘের কোনো সংস্থা না হলেও তারা অস্থিতিশীল শহরটিতে উত্তেজনা কমাতে ইতিবাচক অবদান রেখে আসছে। কারণ শহরটি স্পর্শকাতর বলে স্বীকৃত।
তুরস্ক, সুইজারল্যান্ড, সুইডেন, ইতালি ও নরওয়ে থেকে কর্মী নিয়ে টিআইপিএইচ গঠিত হয়েছে। হেবরনে তাদের ৬৪ আন্তর্জাতিক কর্মী রয়েছেন। আগামী ৩১ জানুয়ারি তাদের অবস্থানের মেয়াদ শেষ হয়ে যাবে বলে জানিয়েছে ইসরাইল।
হেবরনের ওল্ডসিটির সিরামিক ব্যবসায়ী বাদার দাওর বলেন, টিআইপিএইচ ছিল বিশ্বের কাছে আমাদের জানালা। এটি দিয়ে ইসরাইলি দখলদারদের কুৎসিত মুখ দেখা যেত। এ বাহিনীর উপস্থিতি ইসরাইলের জন্য বিরক্তিকর ছিল।
তবে নেতানিয়াহুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অবৈধ দখলদার ইহুদিরা। টিআইপিএইচ তাদের হয়রানি করতে বলে তারা অভিযোগ করেছেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
