নিউজিল্যান্ডের মাটিতে এমন লড়াই এবারই প্রথম
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের দলগুলোর জন্য বরাবরই গোলকধাঁধা। ভারত, পাকিস্তানের মতো দলও কিউইদের মাটিতে গিয়ে নাকাল হয়। বাংলাদেশের জন্য তো কাজটা আরও কঠিন।
তার মধ্যে এবারের সফরের প্রস্তুতিটা একদমই ভালো হয়নি। বিরূপ কন্ডিশনে শুরুটা হলো ওয়ানডে আর টেস্ট সিরিজ দিয়ে, অথচ তার আগে দেশ থেকে টি-টোয়েন্টি ফরমেটের বিপিএল খেলে গেছেন টাইগার ব্যাটসম্যানরা।
ফল যা হওয়ার তাই হয়েছে। ওয়ানডে সিরিজে কোনো ম্যাচে লড়াইও করতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে।
টেস্টেও শুরুটা হলো ইনিংস হার দিয়ে। কিন্তু এখানেই কি ব্যর্থতার উপাখ্যান লিখে দেয়া যায়? হ্যামিল্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে টাইগাররা যেমনভাবে লড়ল, তাতে প্রশংসার দাবিও করতে পারেন সৌম্য-মাহমুদউল্লাহরা।
প্রথম ইনিংসে ২৩৪ রানেই অলআউট। জবাবে ৬ উইকেটে ৭১৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ৪৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামা বাংলাদেশ যখন ১২৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলল, তখন আসলে খেলা দেখার আগ্রহটাই হারিয়ে ফেলেন টাইগার সমর্থকরা।
তবে মাহমুদউল্লাহ রিয়াদ আর সৌম্য সরকার এত সহজে ছাড় দিতে চাননি। পঞ্চম উইকেটে ২৩৫ রানের লড়াকু এক জুটি গড়েন তারা। সেঞ্চুরি পেয়েছেন দুজনই। সৌম্য ১৪৯ রানে ফেরার পরও লড়াই চালিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ। আশা জাগিয়েছিলেন ইনিংস পরাজয় এড়ানোর। শেষতক হয়নি। মাহমুদউল্লাহ ১৪৬ করে আউট হওয়ার পর পরাজয় নিশ্চিত হয়ে যায় টাইগারদের। ম্যাচটা তারা হেরেছে ইনিংস এবং ৫১ রানে।
কিন্তু এই পরাজয়ই কি শেষ কথা? দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ৪২৯ রান, ভীষণ চাপের মুখে। নিউজিল্যান্ডের মাটিতে এমন চাপে দাঁড়িয়ে এর আগে চারশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড নেই টাইগারদের।
অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। বলতে পারেন, নিউজিল্যান্ডের মাটিতে এর আগেও দুটি চারশোর্ধ্ব ইনিংস আছে বাংলাদেশের। এই তো বছর দুয়েক আগেই (২০১৭ সালে) ওয়েলিংটন টেস্টে এক ইনিংসে প্রায় ছয়শ রান (৮ উইকেটে ৫৯৫ করে ইনিংস ঘোষণা) করে ফেলেছিল টাইগাররা। তার আগে ২০১০ সালে হ্যামিল্টনেই আছে ৪০৮ রানের ইনিংস।
হ্যাঁ, আছে। তবে ওই দুটিই ছিল বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে বাংলাদেশই প্রথম ব্যাট করতে নেমেছিল। সাকিব আল হাসানের মহাকাব্যিক ডাবল (২১৭) আর মুশফিকের রহিমের সেঞ্চুরিতে (১৫৯) রেকর্ড জুটি গড়ে টাইগাররা ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে। ওই ম্যাচটিও ৭ উইকেটে হেরেছিল মুশফিকের দল।
আর ২০১০ সালে হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৫৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। জবাবে আট নাম্বারে নামা মাহমুদউল্লাহর দুর্দান্ত ইনিংসে (১১৫) ৪০৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচটা নিউজিল্যান্ড জেতে ১২১ রানে।
ঘরে বাইরে মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো ইনিংসে চারশোর বেশি রান করার ঘটনা এবার চতুর্থ। তিনটিই বিদেশের মাটিতে। ঘরের মাঠ চট্টগ্রামে ২০১৩ সালে প্রথম ইনিংসে ৫০১ রান করেছিল বাংলাদেশ।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
