নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের করুণ দশা
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে বাপ্পী চত্ত্বর, হাটখোলা, কাঠপট্টি হয়ে মোক্তারপুর পর্যন্ত রাস্তাটি নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জের যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এ রাস্তাটির বিভিন্ন জায়গায় অত্যন্ত বেহাল পরিস্থিতি। ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন মালিক-শ্রমিকদের। নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কের পাওয়ার ষ্টেশন এলাকা। রাস্তা নেই বললেই চলে। পুরো রাস্তা জুড়েই বিশাল বিশাল গর্ত। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত যাতায়াতের জন্য পাবলিক যানবাহন হচ্ছে লেগুনা, ইজিবাইক, সিএনজি চালিত স্কুটার। এ রাস্তা দিয়ে যেতে থাকা লেগুনার ড্রাইভার সালাম জানান, বৃষ্টি হলে গর্তে পানি জমে এমন অবস্থা হয় যে দেখা যায় সামনের অংশ ডুবে গিয়ে পানি গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। প্রায়ই গাড়ি বন্ধ হয়ে যায় পানিতে। অথবা গাড়ির স্প্রিং ভেঙ্গে যায়। সপ্তাহে দুই-তিন দিন গাড়ি গ্যারেজে নিতে হয়। যা আয় হয় দেখা যায় এরচেয়ে বেশি ব্যায় হয়ে যাচ্ছে এই রাস্তার কারনে। ইজিবাইক চালক সেন্টু মিয়া জানান, রাস্তায় গর্তের কারনে প্রতিদিন তিন-চারটি ইজিবাইক উল্টে যাচ্ছে। আমারটিও কয়েকদিন আগে উল্টে গিয়েছিলো। কয়েকজন মহিলা ছিলো। তারা আহত হয়েছিলেন। পাওয়ার ষ্টেশন এলাকার কিছুটা পরের স্থানটির নাম কাশিপুর পূর্ব হাটখোলা। এখন বৃষ্টির মৌসুম না। কিন্তু মাঝে মাঝে হওয়া বৃষ্টির পানি জমে আছে রাস্তার উপরে।
রাস্তার এ পরিস্থিতির কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। গর্ত এড়িয়ে চলার চেষ্টা করতে গিয়ে লেগে থাকছে যানজট। পাশের হাটখোলা হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী তাসলিমা আক্তার বলেন, রাস্তার খুব খারাপ অবস্থা। রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো গাড়ি উল্টে গিয়ে শরিরের উপরে পড়ে- এ ভয়ে রাস্তা দিয়ে যাইনা। অন্যদের বাড়ির উপর দিয়ে যাতায়াত করতে হয়। ক্রনি এপারেলস এর সুইং বিভাগের শ্রমিক নূরজাহান মোনালিসা জানান, বাধ্য হয়েই এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। রাস্তার উপরে জমে থাকা পানি দেখা যায় প্রায়ই ছিটকে শরিরে এসে জামা কাপড় নষ্ট হয়। রাস্তা খারাপ হওয়ায় সবাই যেটুকু শুকনো জায়গা আছে সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। ফলে প্রায়ই গাড়ির দীর্ঘ যানজট লেগে থাকে। পূর্ব হাটখোলার পরে ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ক্রাউন সিমেন্টের সামনের অংশে আমরা থামলাম। পীচ উঠে এ স্থানে রাস্তাটি পুরোই ভেঙ্গে গিয়েছিলো। সম্প্রতি সড়ক ও জনপদ কতৃপক্ষ এখানে কিছু ইট ভাঙ্গা ফেলে ও ইট বিছিয়ে দিয়েছে। তাই এ স্থানের গর্তগুলি আপাতত দেখা যাচ্ছে না। কিন্তু বৃষ্টির মৌসুম শুরু হলে এখানে কি হতে পারে তা সহজেই বোঝা যাচ্ছে। মুন্সিগঞ্জ থেকে আসা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সিরাজুল ইসলাম সৈকত জানান, দুই জেলার লক্ষাধিক মানুষ প্রতিদিন এ পথ দিয়ে আসা যাওয়া করে। কিন্তু রাস্তাটি প্রায় দুই-তিন বছর ধরে বেহাল অবস্থা থাকলেও কারো যেন নজরে পড়ছে না। এ স্থানে রাস্তাটি নিচু হওয়ায় পানি জমে রাস্তা ভেঙ্গে যাচ্ছে। তিনি বলেন রাস্তাটি এখন মরনফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই এখানে দূর্ঘটনা ঘটছে।
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কটি সেতু কতৃপক্ষ, কাশিপুর ইউনিয়ন পরিষদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন। কাশিপুর ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী জানান, এই সড়কের যে অংশটি ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশনে পড়েছে সে অংশটি সিটি কর্পোরেশন ঠিক করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা করবো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন জানান, রাস্তাটির পাওয়ার ষ্টেশন পর্যন্ত অংশ সিটি কর্পোরেশনে বাকি অংশ কাশিপুর ইউনিয়ন পরিষদ ও সেতু কতৃপক্ষের আওতায় পড়েছে। ইউনিয়ন পরিষদে যে অংশ পড়েছে সেটিসহ সিটি কর্পোরেশনের জনগনের স্বার্থে রাস্তাটি মেরামত করে দেবে। এ ব্যাপারে টেন্ডার আহ্বান প্রক্রিয়াধীন আছে। আশা করি ঈদের আগেই কাজ শুরু হবে। এ ব্যাপারে বাংলাদেশ সেতু কতৃপক্ষের নির্বাহী প্রকৌশলী জানান মোঃ ওহিদুজ্জামান জানান, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের ভাংগা অংশ মেরামতের জন্য এক কোটি বিশ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। আশা করি ঈদের আগেই মেরামত সম্পন্ন হবে। তিনি বলেন, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অংশে রাস্তার দু’পাশে যাদের বাড়ি তারা তাদের বাড়ির উপর দিয়ে বৃষ্টির পানি যেতে দেয়না। ফলে পানি রাস্তার উপরে আটকে থাকে। পানি আটকে থাকায় রাস্তা ভেঙ্গে যায়। আমরা প্রতিবার রাস্তা করার সময় উঁচু করে করি। উঁচু করতেও এলাকাবাসি বাঁধা দেয়। পুলিশ সাথে নিয়ে রাস্তার কাজ করি। এরপরে আবার দেখা যায় এলাকার লোকজন তাদের বাড়িঘর রাস্তার চেয়েও উঁচু করে করছে। ফলে পানি আবার রাস্তায় জমে রাস্তা ভেঙ্গে যায়। সমস্যা সমাধানে রাস্তার দু’পাশে ড্রেন করার প্রস্তাব করেন কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইযুব আলী। তিনি বলেন, সিটি কর্পোরেশনের সব রাস্তার দু’পাশে ড্রেন আছে
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
