নতুন ভেন্যুতে আজই বক্তৃতা দেবেন অরুন্ধতী রায়
প্রকাশিত: ৫ মার্চ ২০১৯
পুলিশি বাধায় স্থগিত হওয়ার পরও রাজধানীর নতুন একটি ভেন্যুতে আজই বক্তৃতা দেবেন বুকারজয়ী লেখক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়। আয়োজক প্রতিষ্ঠান ছবি মেলা এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে কথা বলবেন অরুন্ধতী রায়। সেখানে ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শিরোনামের অনুষ্ঠানে আলোকচিত্রী শহিদুল আলমের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন তিনি।
অনুষ্ঠানে অংশ নিতে যারা আগেই নিবন্ধন করেছিলেন তাদের অন্তত এক ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে ছবি মেলা।
এর আগে ছবি মেলার সম্পাদক ও আলোকচিত্রী শহিদুল আলম এক বিবৃতিতে জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শেষ রাতে (সোমবার) জানিয়েছে যে, গত ১৬ ফেব্রুয়ারি আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অরুন্ধতী রায়ের বক্তব্য রাখার জন্য যে অনুমতি দেয়া হয়েছিল অনিবার্য কারণে তা প্রত্যাহার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই অনুষ্ঠান আয়োজনে অনেক প্রস্তুতি নেয়া হয়েছিল। আমরা এই সিদ্ধান্তে অত্যন্ত অবাক হয়েছি এবং সবাই জানি এই বিখ্যাত লেখকের প্রথমবারের মতো বাংলাদেশ সফরে তাকে দেখার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা কতটা হতাশার।
ডিএমপির এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান বাতিল করার জন্য বিবৃতিতে সবার কাছে ক্ষমা চান আয়োজকরা।
জানা গেছে, এশিয়ার মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব ছবি মেলায় অংশ নিতে গত ৩ মার্চ ঢাকা আসেন বুকার পুরস্কার বিজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনায় অংশ নেয়ার কথা ছিল তার। এতে অংশ নিতে আগ্রহীদের জন্য অনলাইন নিবন্ধনও চালু করেছিলেন আয়োজকরা।
এ ব্যাপারে ডিএমপির তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম কাজল জাগো নিউজকে বলেন, ‘অনিবার্য কারণবশত কৃষিবিদ ইনস্টিটিউটে ছবি মেলা উৎসবের ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনা সভা বাতিল করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলে কৃষিবিদ ইনস্টিটিউট কর্তৃপক্ষ তা বাতিল করে। এর বেশি কিছু আপনাকে বলতে পারছি না।’
প্রসঙ্গত ধানমন্ডির একাধিক ভেন্যুতে চলছিল ‘ছবি মেলা’। এবারের প্রদর্শনীতে ২১টি দেশের ৪৪ জন শিল্পীর ৩৩টি ছবি প্রদর্শিত হচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে থাকা বিশিষ্ট আলোকচিত্র অনুশীলনকারীদের নিয়ে বিভিন্ন বিষয়বস্তুর ওপর ভিত্তি করে রয়েছে আটটি কর্মশালা। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে ৯ মার্চ পর্যন্ত।
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
