নতুন বছরে তারকাদের পরিকল্পনা কী?
নিউজ ডেক্স
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
শুরু হলো নতুন বছর। সবার মতো তারকাদেরও আছে বছরজুড়ে নানা পরিকল্পনা। কী সেটা? চলুন জেনে নেওয়া যাক কয়েকজন তারকার ২০১৯ সালের পরিকল্পনা।
এখনো ভাবছি
শাকিব খান, চলচ্চিত্র অভিনেতা
নতুন বছর নিয়ে এখনো কোনো পরিকল্পনা নেই। এখনো ভাবছি। দেশের চলচ্চিত্র নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে কী করা যায়—সবকিছু নিয়েই ভাবছি। ব্যক্তিগত জীবন নিয়েও চিন্তাভাবনা আছে। বছর তো এক মাসে শেষ হয়ে যাচ্ছে না। পুরো ১২ মাস রয়েছে। তাই ভাবনাগুলো নিশ্চয়ই কাজে লাগানো যাবে। সবকিছু সময়মতো ভক্তদের জানাব। আপনাদের জানাব।
সিনেমাটা যেন ‘ক্লিক’ করে
মাহিয়া মাহি, চলচ্চিত্র অভিনেত্রী
আমি এর আগে যতবার পরিকল্পনা করে বছর শুরু করেছি, সবকিছু ভেস্তে গেছে। তাই নতুন করে কিছুই পরিকল্পনা করব না। যা জরুরি মনে হয়, তা–ই করব। তবে এ বছর আমি খুব ভেবেচিন্তে সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাই। এতে যদি আমাকে বছরে একটি চলচ্চিত্রে অভিনয় করতে হয়, তাহলে তা–ই করব। কিন্তু সেটা যেন সিনেমার মতো সিনেমা হয় এবং দর্শকনন্দিত হয়। মোটকথা, সিনেমাটা যেন ক্লিক করে। আর ব্যক্তিগতভাবে আমি খুব ভালো আছি। এ রকম ভালোই থাকতে চাই।
অভিনয়ে আরও মনোযোগী হতে চাই
আফরান নিশো, অভিনেতা
আমার খুব বেশি পরিকল্পনা নেই। যা আছে খুব সাধারণ। আমার কাজের জায়গায় আরও বেশি পেশাদার হতে চাই। কারণ, দিন যত যাচ্ছে, দায়িত্ব তত বাড়ছে। অভিনয়টা আরও মনোযোগ দিয়ে করতে চাই। আর আমরা মূলত সমালোচক ও দর্শকদের কথা চিন্তা করে অভিনয় করি। এ ক্ষেত্রে সমালোচকদের বিষয়টি মাথায় রেখে যেটা করা হয়, ওই নাটকটি খুব যত্ন নিয়ে করা হয়। কিন্তু সেটা খুব বেশি মানুষ দেখে না। এবার মানুষ যাতে এই নাটকগুলোও দেখে, সেভাবে কাজ করব। আরও বেশি মানুষের মধ্যে সেরা কাজগুলো ছড়িয়ে দেব।
পড়াশোনা ও অভিনয়ের সমন্বয় করব
সাবিলা নূর, অভিনেত্রী
বছরটাই শুরু হচ্ছে ভিন্ন ধরনের কাজ দিয়ে। অভিনয় করতে যাচ্ছি একটা ভৌতিক নাটকে। এ রকম আরও কয়েকটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে। যে চরিত্রগুলোর মাধ্যমে অনেক দিন মানুষ সাবিলা নূরকে মনে রাখবে। এ ছাড়া এ বছর পড়াশোনায় আরও বেশি মনোযোগী হব। আমার সেমিস্টারের ফলাফলে সিজিপিএ ভালো এসেছে। এটাকে ধরে রাখতে হবে। মোটকথা, পড়াশোনা ও অভিনয় সমন্বয় করে চলব। আর এ বছর ‘না’ বলাটা শিখতে চাই। কারণ, অনেক কারণেই ‘হ্যাঁ’ বলতে হয়। সেটা এ বছর হতে দিতে চাই না। আর বিয়ে নিয়ে বলব, এ বছর আমার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। তবু জন্ম, মৃত্যু, বিয়ে তো আমার হাতে নেই।
নিজের ইউটিউব চ্যানেলটা চাঙা করব
ইমরান, সংগীতশিল্পী
আসছে রমজান অবধি আমার গানের পরিকল্পনা চূড়ান্ত। ধীরে ধীরে সেগুলো প্রকাশ করব। এতে অর্ধেক বছর পার হয়ে যাবে। তাই নতুন করে কিছু বলার বা করার নেই। তবে এ বছর আমার নতুন যে পরিকল্পনাটি রয়েছে, সেটি হলো বাছাই করা কিছু শিল্পীর গান ফিচারিং করব। তারপর সেগুলো আমার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করব। আর ব্যক্তিগত কিছু নেই। ভক্তরাই আমার ব্যক্তিগত বিষয়। তাই তাঁদের জন্য গানটা ঠিকমতো করে যেতে চাই।
দারুণ কিছু করার প্রস্তুতি নিয়েছি
ঐশী, সংগীতশিল্পী
অনেক গানের কাজ এগিয়ে রেখেছি। এ বছর একটা অ্যালবাম আসবে। ইচ্ছা আছে ঐশী এক্সপ্রেস ২ নামে আমার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ পাবে। ২০১৮ সাল আমার দৌড়ের ওপর গেছে। এ বছরটা একটু গুছিয়ে নিয়ে কাজ করতে চাই। পড়াশোনার চাপও বাড়ছে। হুট করে গানের শোও বাড়ছে। দুটিই গুরুত্ব দিয়ে সামনে এগোতে চাই। মোটকথা, তুমুল প্রস্তুতি নিচ্ছি নতুন বছরে দারুণ কিছু করার।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
