নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬
দেশের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) বাজারে বড় পরিবর্তন আসছে। ৭ হাজার ২৭৫ কোটি টাকার বিনিময়ে ‘নগদ’-এর মালিকানা কাঠামোয় বড় ধরনের রদবদল ঘটতে যাচ্ছে। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ প্ল্যাটফর্মটির বড় অংশের মালিকানায় যুক্ত হচ্ছে। আর্থিক সংকট ও নানা টানাপোড়েনের পর নতুন মূলধন এবং শক্তিশালী শিল্পগোষ্ঠীর অংশগ্রহণে ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন, মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। আগামী মাসেই নতুন মালিকরা দায়িত্ব বুঝে নিতে পারেন। ৭০ শতাংশ শেয়ার ছাড়লেও পুরোপুরি সরে যাচ্ছেন না অন্যতম প্রতিষ্ঠাতা তানভীর আহমেদ মিশুক। নতুন কাঠামোয়ও তিনি থাকবেন এবং পুনর্গঠন ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানা গেছে।
মালিকানায় পরিবর্তন এলেও উদ্যোক্তা-অভিজ্ঞতার ধারাবাহিকতা থাকছে। নতুন মূলধন, আবুল খায়ের গ্রুপের আর্থিক সক্ষমতা এবং তানভীর মিশুকের অভিজ্ঞতার সমন্বয়ে পুরো উদ্যমে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মালিকানা পুনর্বিন্যাসের অংশ হিসেবে কয়েকটি বিদ্যমান শেয়ারহোল্ডারও বিনিয়োগ তুলে নিয়েছে। সূত্র জানান, ব্লু ওয়াটার হোল্ডিংস, ফিনটকচুয়াল হোল্ডিংস, সিগমা ইঞ্জিনিয়ার্স, এসপ হোল্ডিংস ও মিরাজ হোল্ডিংস তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে বেরিয়ে গেছে। ফলে একদিকে পুরোনো বিনিয়োগকারীদের প্রস্থান, অন্যদিকে আবুল খায়ের গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীর প্রবেশ-দুইয়ে মিলে কোম্পানিটির মালিকানা কাঠামোয় বড় পরিবর্তন হচ্ছে। অধিকাংশ শেয়ারের মালিকানা তানভীর মিশুকের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় প্রস্তাবিত লেনদেনের অর্থের বড় অংশ বর্তমান শেয়ারহোল্ডারদের কাছে যাওয়ার কথা। মালিকানা বদলের সঙ্গে ব্যবসায়িক কাঠামোও নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি অবকাঠামো, গ্রাহকসেবা, ডিজিটাল পেমেন্ট, মার্চেন্ট নেটওয়ার্ক এবং পরিচালনদক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। নতুন মূলধনের মাধ্যমে ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি লাভজনকতার দিকে এগিয়ে যাওয়াই হবে অন্যতম লক্ষ্য।
এর মধ্যেই আরও বড় বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনার কথাও জানা গেছে। সূত্রের দাবি, সিঙ্গাপুরের একটি খ্যাতনামা ব্যাংক থেকে বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার উদ্যোগ চলছে। নগদের সবচেয়ে বড় শক্তি এর বিশাল গ্রাহকভিত্তি। সূত্রের তথ্যানুযায়ী, ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৫ কোটি এবং প্রতিদিন লেনদেন হচ্ছে ৭০০ কোটি টাকার বেশি। এমএফএস বাজারে ‘বিকাশ’-এর পরই ‘নগদ’-এর অবস্থান।
অল্প কয়েক বছরে এত বড় গ্রাহকভিত্তি ও লেনদেন নেটওয়ার্ক তৈরি করাকে ডিজিটাল আর্থিক খাতের বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ বিশাল বাজারই নতুন বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানটির প্রধান আকর্ষণ।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসক মুতাসিম বিল্লাহ ৩০ সেপ্টেম্বর দায়িত্ব ছাড়বেন। তাঁর বিদায়ের পর মালিকানা পুনর্বিন্যাস ও ব্যবস্থাপনার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে বলে সূত্র জানিয়েছেন। নগদ বা আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে মালিকানা পরিবর্তন ও নতুন বিনিয়োগ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী মাস থেকেই নতুন বিনিয়োগ, নতুন ব্যবস্থাপনা এবং তানভীর মিশুককে সঙ্গে নিয়ে নতুন উদ্যমে যাত্রা করতে পারে নগদ। এ বিষয়ে আবুল খায়ের গ্রুপের বক্তব্য জানতে চেয়ে লিখিত প্রশ্ন পাঠানো হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি গ্রুপটি।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
