‘দেশের প্রতি তার প্রেমটা অন্য আট-দশজনের মতো ছিল না’
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
‘আজও কেন তোমার বুকে জ্বলছে আগুন, চলছে গুলি, মরছে মানুষ? সন্ত্রাসীদের হাতে কেন জিম্মি তুমি, স্বদেশ আমার মাতৃভূমি? কেন বিদ্যালয়ে ফুটছে বোমা? আজও কেন তোমার বুকে ঘুরছে তারা, একাত্তরের দালাল যারা? লাখো লাখো শহীদ কেন রক্ত দিলো, এই কী তাদের স্বপ্ন ছিল?’ ‘একাত্তরের মা জননী’ শিরোনামের গানে এসব প্রশ্নের জবাব চেয়েছেন জ্বালাময়ী এ গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল। এসব প্রশ্নের উত্তর কতটা পেয়েছেন তা না বলেই আজ মঙ্গলবার সকালে পরপারে পাড়ি জমান এই মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।
‘একাত্তরের মা জননী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও আগুন। এ গান ছাড়াও আহমেদ ইমতিয়াজ বুলবুলের বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন আগুন। তার মৃত্যুতে শিল্পাঙ্গণে বইছে বিষণ্ন বাতাস। তাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে রাইজিংবিডিকে আগুন বলেন, ‘বুলবুল চাচা একজন আধুনিক মানুষ ছিলেন। মৃত্যুকে ভয় পেতেন না। তার চিন্তাভাবনা অন্য আট-দশজনের মতো ছিল না। তিনি শান্তিতে থাকুন এটাই প্রত্যাশা করছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’
আগুন আরো বলেন, ‘‘১৯৯৬ সালে ‘একাত্তরের মা জননী’ গানটি তৈরি হয়। আমি আর রুনা আন্টি গানটি গেয়েছিলাম। গানটি নিয়ে বিশেষ কিছু বলার প্রয়োজন বোধ করি না। কারণ বুলবুল চাচা নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের প্রতি তার প্রেমটা অন্য আট-দশজনের মতো ছিল না। তার কাছ থেকেও আমি দেশপ্রেম শিখেছি। দেশকে ভালোবাসা মানেই যে শুধু রাস্তায় মিছিল মিটিং করা এমন ভাবনার মানুষ বুলবুল চাচা ছিলেন না। দেশকে ভালোবাসার অনেক পথ রয়েছে।’’
তিনি আরো বলেন, ‘আমি বুলবুল চাচাকে চিনি জন্মের পর থেকেই। আমার বয়স যখন সাত-আট বছর। তখন থেকেই তিনি আমাকে বিটলস, জেট রোটাল-এর গান শুনতে বলতেন। তার সঙ্গে এসব নিয়ে কথা হতো খালাম্মার বাসায় (সাবিনা ইয়াসমিন)। এভাবেই বুলবুল চাচার সঙ্গে থাকার সুযোগ হয়েছে। এর পর তার অসংখ্য গানে কণ্ঠ দিয়েছি।’
মঙ্গলবার ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এরপর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। তার মরদেহ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বুধবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে এই কিংবদন্তিকে।
১৯৯৬ সালে মোহাম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় ‘একাত্তরের মা জননী’ গানটি ব্যবহার করা হয়। এতে জুটি বেঁধে অভিনয় করেন সালমান শাহ-শাবনূর।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
