দেশের নায়িকাকে আমদানি করে শুরু হচ্ছে বছর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮
শুরু হচ্ছে নতুন বছর। মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শেষ হলো ঢাকাই সিনেমার একটি বছর। সাফল্যের চেয়ে যেখানে ব্যর্থতার পাল্লাটা অনেক বেশিই ভারী। ৫৬টি চলচ্চিত্রের মধ্যে ব্যবসায়িক সাফল্য পাওয়া ছবি একেবারেই হাতে গোনা।
তাই নতুন বছরে নতুন প্রত্যাশায় বুক বেঁধেছেন সিনেমার মানুষেরা। ২০১৯ সালে মুক্তিরও অপেক্ষায় আছে বেশ কিছু জমজমাট সিনেমা।
তবে বছরের শুরুটা কিন্তু বেশ মন খারাপেরই। দেশীয় কোনো সিনেমা নেই। তাই সাফটা চুক্তিতে মুক্তি দেয়া হচ্ছে বিদেশি ছবি। আগামী শুক্রবার, ৪ জানুয়ারি ২০১৯ সালের প্রথম সপ্তাহ। নিশ্চিত হওয়া গেল, সেদিন মুক্তি পাবে কলকাতার ‘বিসর্জন’ সিনেমাটি।
ছবিটির মুক্তি নিশ্চিত করেছেন এর আমদানিকার ‘মধুমিতা মুভিজ’র কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি সোমবার দুপুরে জানান , ‘আমাদেরও ভালো লাগতো দেশি সিনেমা দিয়ে বছরটা শুরু করতে পারলে। কিন্তু ৪ তারিখ মুক্তি দেয়ার মতো কোনো ছবি তৈরি নেই। তাই ‘বিসর্জন’ ছবিটি আমদানি করে মুক্তি দিচ্ছি।’
তিনি বলেন, ‘বিদেশি ছবি হলেও এই ছবিটির ক্ষেত্রে একটা দেশি ফ্লেভার রয়েছে। সেটি হলো ছবিটির নায়িকা আমাদের সবার প্রিয় জয়া আহসান। কলকাতার এই ছবিটিতে অভিনয় করে তুমুল প্রশংসিত হয়েছিলেন জয়া। তার অভিনয়ের সুনাম পৌঁছে গিয়েছিলো বলিউডেও। আশা করছি ছবিটি মুক্তি পেলে দর্শক বেশ উপভোগ করবেন।’
নওশাদ আরও বলেন, ‘বিসর্জন ছবিটির সিক্যুয়েল ‘বিজয়া’। আমরা সেই ছবিটিও মুক্তি দিতে যাচ্ছি। জানুয়ারির শেষদিকে ছবিটি মুক্তি পাবে। অনেকেই প্রশ্ন করছেন কলকাতার এত পুরনো ছবি এখানে হলে চলবে কী না। আমার মতে ভালো ছবি সবসময়ই হলে দর্শক টানে। এই ছবিটি আমাদের দেশেও ভালো সাড়া ফেলেছে। কিন্তু এখানকার দর্শক ছবিটি হলে গিয়ে দেখতে পারেননি। আমার বিশ্বাস হলে দেখার সুযোগ পেলে তারা ঠিকই দেখতে যাবেন।’
বছরের প্রথম ছবিটি বিদেশি। ইন্ডাস্ট্রির জন্য বিষয়টিকে কীভাবে দেখছেন জানতে চাইলে নওশাদ বলেন, ‘একজন হলের মালিকের কাছে আবেগের চেয়ে ব্যবসাটা মুখ্য। যখন চাহিদা অনুযায়ী যোগানের ঘাটতি দেখা দেয় তখনই বিকল্প পথ ভাবতে হয়। সিনেমাতেও তাই হচ্ছে। আমাদের দেশের ছবি নেই। সেটা তো আর হল মালিকদের দায় নয়। তারা তো হল টিকিয়ে রাখতে নতুন ছবি চালানোর চেষ্টা করবেই।
যেহেতু নিজের দেশের ছবি নেই তাই বাধ্য হয়েই বিদেশি ছবি মুক্তি দেয়া হচ্ছে। দেখুন আমরা সবাই বলি দেশি ছবির কথা। কিন্তু দেখি ক’জনে। আসছে শুক্রবারে শোনা যাচ্ছে ‘আমি রাজা হবো’ নামে একটি দেশীয় ছবি মুক্তি পাবে। নাম শুনেছেন?
এই ছবির নাম আসলে কয়জনে শুনেছে? সেখানে শিল্পী কারা? ওই ছবিটা যদি হল মালিকরা নেয় তবে তার ফলটা কী হবে? হল বাঁচবে এভাবে লস গুনতে গুনতে? বাধ্য হয়েই কিন্তু ভালো ছবির জন্য আমদানিমুখো হতে হয়।
যখন আমরা দেশের ভালো ছবি পাই সেটাও কিন্তু বড় আয়োজন করে মুক্তি দেই। আমদানি করি ভালো ছবির ঘাটতি পূরণ করতে। এটাকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই বলেই মনে করি।’
‘বিসর্জন’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে এই খবরে জয়া আহসানও খুব খুশি হয়েছেন। এমনটাই জানালেন নওশাদ। তিনি বলেন, এরইমধ্যে ছবিটি সেন্সরের অনুমতি পেয়েছে। এটি মধুমিতা, বলাকা, শ্যামলী, বসুন্ধরা সিনেপ্লেক্স, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। হল আরও বাড়তে পারে।
ভারতীয় নির্মাতা কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমা ‘বিসর্জন’। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রটিতে অভিনয় করে ইতিমধ্যে প্রথম বাংলাদেশি অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন জয়া আহসান। ছবিতে তার বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি।
প্রসঙ্গত, সাফটা চুক্তির আওতায় ‘বিসর্জন’র পরিবর্তে বাংলাদেশ থেকে ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কতো স্বপ্ন কতো আশা’ চলচ্চিত্রটি কলকাতায় প্রদর্শিত হতে হবে বলে জানা গেছে।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
