কলেজে ভর্তির লড়াই
দুশ্চিন্তায় মফস্বলের শিক্ষার্থীরা
প্রকাশিত: ১১ মে ২০১৯
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ভালো ফল করে মাধ্যমিকের গণ্ডি যারা পার হয়েছেন, তাদের যেন এখন এক মুহূর্তও অবসর নেই। এমনকি অবসরে নেই তাদের অভিভাবকরাও। কারণ ফল প্রকাশের পরেই শুরু হয়েছে ভালো কলেজে ভর্তির লড়াই। এ লড়াইয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন মফস্বলের শিক্ষার্থীরা।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল থেকে এ প্লাস পাওয়া সুলতানা জামান আপাতত নিশ্চিন্ত আছেন। কারণ কলেজ হিসেবেও ভিকারুননিসাকেই পাবেন তিনি। এদিকে নরসিংদী বালক উচ্চ বিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থী অনিক আহসানের ইচ্ছা তিনি নটরডেম কলেজে পড়বেন। তবে নটরডেমের ভর্তি প্রক্রিয়াটি তিনি এখনো জানেন না।
অনিক বলেন, নটরডেমে পড়ার স্বপ্ন দেখি আমি। ফলাফলও ভালো করেছি। কীভাবে ভর্তি হব, সেটি জানি না। ঢাকার বাইরে থেকে পাস করা শিক্ষার্থীরা এই কলেজে পড়তে পারবে কিনা সে বিষয়েও আমার ভালো জানা নেই!
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, নটরডেমে ভর্তি হওয়াটা খুব কঠিন কিছু নয়। আমরা ভর্তির জন্য যে যোগ্যতা চেয়েছি; সেটি হলে যে কেউ এখানে পড়তে পারবে। আর নটরডেমেই পড়তে হবে এমন কোনো কথা নেই। আমি বলব, এমন কলেজে পড়ো যেখানে তুমি তোমার সবটা মেধা কাজে লাগিয়ে ভালো ফল করতে পারবে।
১২ মে আবেদন শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া। ৩০ জুনের মধ্যে ভর্তি শেষ করে আগামী ১ জুলাই সারাদেশে একযোগে শুরু হবে ক্লাস। এবারের পুরো ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে অনলাইনে।
এদিকে একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থী ও অভিভাবকরা যেন হয়রানির শিকার হতে না হয় সেজন্য ভর্তি প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়।
সারাদেশে সবগুলো শিক্ষা বোর্ডের অধীনস্থ কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডকে। সেই সঙ্গে ঢাকাসহ জেলাভিত্তিক কলেজগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে দেয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ৬০০ অধিক ছাত্র ভর্তি ও ৭০ শতাংশ ফলাফলকে মানদণ্ড ধরে আমরা কলেজগুলোতে তিনটি শ্রেণিতে ভাগ করেছি। অনিয়ম বন্ধ করার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। তবে ঢাকা বাদে দেশের অন্যান্য জেলায় শ্রেণিকৃত এসব কলেজের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেদ্দার উদ্দেশে দেশ ছাড়ার আগে ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা শিক্ষার্থীদেরকে পড়ার জন্য একটি ভালো পরিবেশ দিতে চাই। এজন্য এবারের ভর্তি প্রক্রিয়াটি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভালোভাবে নজরদারি করা হবে। কলেজে ভর্তি সংক্রান্ত জটিলতায় কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়, সে ব্যাপারে আমি নিজে খেয়াল রাখব।
এদিকে ছাত্র ভর্তি করার জন্য ঢাকার স্বনামধন্য বেশ কয়েকটি কলেজ এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেন্ট জোসেফ, নটরডেম, উদয়ন কলেজের অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ শুরু করে দিয়েছে অভিভাবকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা আনোয়ার আহমেদের কন্যা লায়লা আহমেদও এবার মাধ্যমিক পাস করেছেন। আনোয়ার বলেন, কন্যাকে কোথায় ভর্তি করাবো সেটি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কলেজ শ্রেণিকরণের কারণে সে দুশ্চিন্তা অনেক কমেছে। এখন অন্তত মানের দিক থেকে কোন কলেজগুলো এগিয়ে আছে সেটি জানা গেল।
কলেজ ও মাদ্রাসা মিলিয়ে সারাদেশে সাত হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩০ লাখ আসন রয়েছে। অপরদিকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ১৭ লাখ।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
