দুঃখবোধ থেকে মুক্তির উপায়
প্রকাশিত: ১ মার্চ ২০১৯
দুঃখবোধ মানুষের জন্য মহা পরীক্ষা ও এক ধরনের মানসিক চাপ। সুখের পাশাপাশি মানুষ মাত্ররই দুঃখবোধ থেকে থাকে। কেননা সুখ-দুঃখ মিলেই মানুষের জীবন।
নানান কারণে মানুষ দুঃখে পতিত হয়। কিন্তু এ দুঃখের সময় অনেক মানুষই নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। অথচ কুরআন সুন্নাহর আলোকে সহজেই মানুষের এ দুঃখবোধকে সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব।
কুরআন-সুন্নাহর আলোকে মানুষ দুঃখবোধ হালকা করা কিংবা তা থেকে বেঁচে থাকার উপায়গুলো তুলে ধরা হলো-
> দুঃখকে পরীক্ষা হিসেবে গ্রহণ
কোনো মানুষের দুঃখে পতিত হওয়া মহান আল্লাহর কাছে এক মহা পরীক্ষা। আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেন-
‘এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করবো কিছু ভয়, ক্ষুধা ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে।’ তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে নিশ্চয় আমরাসবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। তারাই হলো সেসব লোক, যাদের প্রতি মহান আল্লাহর অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এ সব লোকই সৎপথ প্রাপ্ত।’ (সুরা বাকারা : আয়াত ১৫৫-১৫৭)
> দুঃখের সময়েও ইতিবাচক থাকা
চরম দুঃখের সময় ইতিবাচক মনোভাব পোষনেই দুঃখের যন্ত্রণা ও ক্ষতি থেকে বেঁচে থাকা সহজ হয়। কারণ দুঃখের সময় নেতিবাচক ধারণা পোষণ করলে দুঃখ বেড়ে যাওয়া ছাড়া কমার সম্ভাবনা থাকে না। হাদিসে এসেছে-
‘হজরতে ইবনে জায রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চেয়ে বেশি হাসি-খুশি কাউকে দেখিনি।’ (তিরমিজি)
> কখনো ভয় না করা
আল্লাহ তাআলা বলেন-
‘শয়তান তোমাদের অভাব-অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ করে। পক্ষান্তর আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময় ও সুবিজ্ঞ।’ (সুরা বাকারা : আয়াত ২৬৮)
সুতরাং দুঃখের সময় কোনো কাজেই ভয় পাওয়া যাবে না। এ কথা সব সময় মনে রাখা যে, মহান আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ কখনো বান্দার কল্যাণ ছাড়া খারাপ কিছু চান না। অর্থাৎ আল্লাহ মানুষের সুখে-দুঃখে সাহায্যকারী।
> কুরআন তেলাওয়াত ও নামাজ পড়া
দুঃখের সময় প্রশান্তি লাভে কুরআন তেলাওয়াত ও নামাজের বিকল্প নেই। তাইতো প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুঃখের সময় শান্তি লাভে সাহাবায়ে কেরামকে নামাজে আসার আহ্বান করতে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছিলেন। হাদিসে এসেছে-
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করে বলেছেন, হে বেলাল! নামাজের জন্য আহ্বান কর; কেননা নামাজ আমাদেরকে (মানুষকে) প্রশান্তি দেয়।’ (আবু দাউদ)
সুতরাং দুঃখের সময় কুরআন তেলাওয়াত ও নামাজ প্রকৃতপক্ষেই মানুষের আত্মার শান্তি নিশ্চিত করে।
> আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
যাদের সুখ-শান্তি আপনার তুলনায় কম, তাদের দিকে তাকিয়ে দুঃখের সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তাআলা বলেন-
‘আর তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে আরো দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।’ (সুরা ইবরাহিম : আয়াত ৭)
সুতরাং সময় যত কঠিন কিংবা দুঃখময় হোক না কেন, সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করা জরুরি। কেননা অকৃতজ্ঞ হলেই আল্লাহর শাস্তি সুনিশ্চিত।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুখের সময় উল্লেখিত বিষয়গুলো যথাযথ পালনের তাওফিক দান করুন। সব সময় সবকিছুকে ভালোভাবে দেখার মাধ্যমে নিজের দুঃখকে সহজ করার তাওফিক দান করুন। আমিন।
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
