দুই নারী সাংবাদিককে হত্যাচেষ্টায় ব্যর্থ ইউক্রেন: রাশিয়া
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩
ক্রেমলিনপন্থি দুই নারী সাংবাদিককে হত্যাচেষ্টা করে ইউক্রেন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে সাত ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।
শনিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে রাশিয়ার দুই হাই-প্রোফাইল সাংবাদিককে হত্যাচেষ্টা করেছে ইউক্রেন। এই দুই সাংবাদিক হলেন ক্রেমলিনপন্থি আন্তর্জাতিক সম্প্রচারকারী আরটি-এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান এবং টিভি উপস্থাপক কেসনিয়া সোবচাক।
রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই দুই নারী সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দাবি করেছে, অভিযুক্ত সাত ব্যক্তি নব্য নাৎসি গ্রুপ প্যারাগ্রাফ-৮৮-এর সদস্য।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, অভিযুক্ত সাত ব্যক্তি রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি-এর কাছে স্বীকার করেছে, ওই দুই নারী সাংবাদিককে হত্যার জন্য জনপ্রতি ১৫ লাখ রুবল বা ১৪ হাজার ৮০০ ইউরোর সমপরিমাণ অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেন।রাশিয়ার এমন দাবির পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। তবে, রাশিয়ার অভিযোগের সত্যতা যাচাই করাও সম্ভব হয়নি।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের উগ্র সমর্থক হিসেবে পরিচিত আরটি-এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান রাশিয়ান কর্তৃপক্ষকে উদ্দেশ করে টেলিগ্রামে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘‘কাজে এগিয়ে যান, ভাইয়েরা!''
অন্যদিকে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন টিভি সঞ্চালক কেসনিয়া সোবচাক। ২০১৮ সালের নির্বাচনেও তার ভূমিকা ছিল স্পষ্টত পুটিনের বিপক্ষে। হত্যাচেষ্টার অভিযোগ প্রসঙ্গেও তার স্বর ছিল কিছুটা ভিন্ন।
টেলিগ্রামে এই টিভি উপস্থাপক লিখেছেন, যদি এসব সত্য হয়, তাহলে (অভিযুক্তদের আইনের আওতায় আনতে) যারা কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি সত্য না হয়, সিমোনিয়ানের সঙ্গে আমাকেও মিলিয়ে ফেলা হয়, তাহলে এর কোনো অর্থ থাকে না।
পাল্টা আক্রমণের প্রথম দুই সপ্তাহে ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পাল্টা আক্রমণের প্রথম দুই সপ্তাহে যুদ্ধক্ষেত্রে পাঠানো ইউক্রেনের অস্ত্রের ২০ শতাংশ ক্ষতি হয়েছে।
নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, পরের সপ্তাহগুলোতে ক্ষতির পরিমাণ কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত যুদ্ধ সরঞ্জামের মধ্যে ছিল ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং পশ্চিমা যুদ্ধ সরঞ্জাম।
ইউক্রেনকে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দিয়েছে পশ্চিমারা। এর মধ্যে কিছু সরঞ্জাম আছে খুবই উন্নত প্রযুক্তির এবং শীর্ষস্থানীয়। এগুলো নিয়ে সবার মধ্যেই একপ্রকার আগ্রহ ছিল। রাশিয়ার বিরুদ্ধে কখন এসব ব্যবহার করা হবে, কেমন প্রতিক্রিয়া পাওয়া যাবে—এমন প্রত্যাশা তৈরি হয়েছিল অনেকের মধ্যে।
রাশিয়ার দখলে চলে যাওয়া অঞ্চলগুলো ফিরিয়ে আনতে গেল জুনে পাল্টা আক্রমণে যায় ইউক্রেন। কিন্তু সেই প্রচেষ্টাটি জোরালো ছিল না, বরং ধীরগতির ছিল। চলতি মাসের শুরুতে অবশ্য সেই কথা স্বীকারও করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে পশ্চিমা মিত্রদের কাছে আরো অস্ত্র চেয়েছেন তিনি।
এর মধ্যেই খবর এসেছে, বেলারুশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে ভাগনার বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে বেলারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
