দীপিকার অন্য রকম উদযাপন
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
বছরটি বেশ জমজমাট কেটেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। শুরুটা কেটেছে পদ্মাবত সিনেমার সাফল্যে। এ বছরই বসলেন বিয়ের পিঁড়িতে। আর একেবারে শেষের দিকে এসে পেলেন আরও একটি সুসংবাদ। ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা দাঁড়াল ৩ কোটিতে। সেটাই তিনি উদ্যাপন করলেন ‘মুন ওয়াক’ ভঙ্গিতে নাচার একটি ভিডিও পোস্ট করে।
ভিডিওর ক্যাপশনে ভক্তদের ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান দীপিকা। এদিকে রণবীর কাপুরও মন্তব্য করতে ভোলেননি ভিডিওর নিচে। লিখেছেন, ‘হা–হা–হা’। বিয়ে হওয়ার পর এই জুটিকে বেশ কয়েকটি অনুষ্ঠান ও উপলক্ষে জমিয়ে উদ্যাপন করতে দেখা গেছে। যে দীপিকা পাড়ুকোনের জীবনের একটা বড় সমস্যাই ছিল বিষণ্নতা, সেই দীপিকা পাড়ুকোনকে বিয়ের পর বেশ উল্লসিত দেখা গেল। নিক ও প্রিয়াঙ্কার বিয়ে–পরবর্তী রিসেপশনে মনপ্রাণ খুলে নাচার পরে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে নাচলেন কপিল শর্মার বিয়েতেও।
বিয়ে–পরবর্তী উদযাপনের পাশাপাশি কাজ নিয়েও বেশ ব্যস্ত তিনি। নতুন প্রকল্প নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। অ্যাসিডে আক্রান্ত ভারতের লক্ষ্মী আগারওয়ালের জীবনী নিয়ে এই ছবি। পরিচালনা করছেন মেঘনা গুলজার। প্রথম দিকে শোনা গিয়েছিল দীপিকার সঙ্গে দেখা যেতে পারে এই সময়ের প্রতিভাবান তরুণ অভিনেতা রাজ কুমার রাওকে। কিন্তু পরে সেখানে বিক্রান্ত মাসাইকে নেওয়া হয়েছে।
ছবির পরিচালক মেঘনা গুলজারের পছন্দ বিক্রান্ত। তিনি বলেন, ‘মার্চ মাসের দিকে আমরা শুটিং শুরু করব। রাজি সিনেমা করার সময় থেকেই বিক্রান্ত মাসাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। দীপিকার বিপরীতে তাঁকে নিতে পেরে আমি বেশ আনন্দিত।’ মেঘনা গুলজার আলিয়া ভাট ও ভিকি কুশলকে নিয়ে রাজি সিনেমা করে বেশ নাম কুড়িয়েছেন।
বিয়ে, কাজ ও অন্য সবকিছু নিয়ে এই বছরটি বেশ ভালোই দীপিকা পাড়ুকোনের জন্য। নতুন বছরে নতুন ছবিতে কী চমক নিয়ে হাজির হবেন দর্শকের সামনে, তা দেখার অপেক্ষা থাকল। বলিউড লাইফ
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
