দাম্পত্য জীবনে সুখের রহস্য জানালেন অক্ষয়
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯
বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত নায়ক অক্ষয় কুমারকে ২০০১ সালে ভালোবেসে বিয়ে করেন এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা টুইঙ্কেল খান্না। বলিপাড়ায় টুইঙ্কেলের জনপ্রিয়তা যখন তুঙ্গে সে সময় অক্ষয়কে বিয়ে করে অভিনয় ছাড়েন এ অভিনেত্রী। তারা বিয়ের পর একই ছাদের নিচে একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দেড় যুগেরো বেশি সময়।
টুইঙ্কেল খান্না প্রয়াত সুপারস্টার নায়ক রাজেশ খান্না ও অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে। দীর্ঘ ১৯ বছর ধরে অভিনয়ের বাইরে থাকা টুইঙ্কেল নিজেকে লেখিকা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি রয়েছে ইন্টেরিয়রের ব্যবসা। এছাড়া বর্তমানে তিনি ‘দ্য হোয়াইট উইন্ডোজ’ নামে একটি প্রতিষ্ঠানের অংশীদার। মাঝে মাঝে তাকে দেখা যায় সিনেমা প্রযোজনায়।
অন্যদিকে ১৯৯১ সালে বলিউডে আসা লম্বা ছিপছিপে অক্ষয় কুমারের সেই স্টান্ট, অ্যাকশন, কমেডি সবই আগের মতো আছে। দীর্ঘ ২৯ বছরের অভিনয় জীবনে এখন তিনি পরিপূর্ণ। ইন্ডাস্ট্রি থেকে পেয়েছেন ‘খিলাড়ি’ তকমা। অভিনয়ে তুমুল ব্যস্ততা সত্ত্বেও পরিবারকে সময় দিতে কার্পণ্য করেন না। দুহাতে আগলে রাখেন স্ত্রী-সন্তানদের।
গেলো ২১মার্চ মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন ছবি ‘কেশরি’। এই ছবির প্রচারণা হিসেবে গণমাধ্যমে কথা বলার সময় তাদের সুখী দাম্পত্যের রহস্য নিয়ে মুখ খুলেছেন এ অভিনেতা। তিনি বলেন, আমরা একে অপরের কাজের জগতে কখনো নাক গলাই না। আমরা একে অপরকে সম্মান করি। আর সম্পর্কের মধ্যে স্পেস দেই। এর ফলে আমাদের সম্পর্ক আরো গভীরতা পেয়েছে।
অক্ষয়-টুইঙ্কেল দম্পতির ছেলে আরভ এখন বয়ঃসন্ধিকাল পার করছে। অভিভাবক হিসেবে তাকে কীভাবে পথ দেখান, সে বিষয়ে এই নায়ক বলেন, আমি আর টুইঙ্কেল দুজনেই ওকে বাজে দিকগুলো সম্পর্কে জানিয়ে দিয়েছি। আজকালকার ছেলে-মেয়েরা খুবই সচেতন। তারা ভালো-মন্দ খুব ভালো বোঝে। আমার বাবা আমাকে সব রকম স্বাধীনতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যেন কোনো বাজে কাজ লুকিয়ে না করি। তাই আমাকে কখনো বাজে দিকগুলো আকর্ষণ করত না। সে জন্য কোনো কু-অভ্যাসের শিকার আমি হইনি।
অক্ষয় কুমার ও টুইঙ্কেলের বিয়ে হয়েছিল ২০০১ সালের ১৭ জানুয়ারি। এর আগে অক্ষয়ের সঙ্গে অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা লিভ টুগেদার করতেন বলেও গুঞ্জন উঠেছিল। তাদের সেই রসালো প্রেমের সম্পর্ক নিয়ে এখনো অল্প বিস্তর আলোচনা হয়। রাবিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে টুইঙ্কেলের মনে বাসা বাঁধেন অক্ষয়। এরপর জীবনসঙ্গী করে টুইঙ্কেলকে ঘরে তোলেন এই নায়ক।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
