থাই রাজতন্ত্রের দুই সমালোচকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
থাইল্যান্ডের রাজতন্ত্রের কট্টর সমালোচক দুই মানবাধিকার কর্মীর বিকৃত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মাসে উত্তর-পূর্ব থাইল্যান্ডের একটি নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। একমাস পর পুলিশ বলছে, মেকং নদী থেকে উদ্ধারকৃত বিকৃত মরদেহ দুটি দেশটির দুই মানবাধিকার কর্মীর।
দেশটির নির্বাসিত রাজনীতিক ও রাজতন্ত্রের কট্টর সমালোচক সুরাচি সায়ে-ড্যানের দুই সহযোগী ছিলেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মেকং নদীতে গত মাসে ওই দুই মানবাধিকার কর্মীর মরদেহ পাওয়া যায়। তাদের মুখ বিকৃত করে দেয়া ছিল। এছাড়া পেট ফুটো এবং শরীরের নিচের দিকে কংক্রিটের ব্লক বাঁধা ছিল।
২০১৪ সালে থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের পর দুই মানবাধিকার কর্মী রাইদেজ লুলের্ত ও কমরেড পুচানা এবং সুরাচি সায়ে ড্যান লাওসে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু গত ১২ ডিসেম্বর তারা নিখোঁজ হন। দু’জনের বিকৃত মরদেহ উদ্ধার হলেও সুরাচির ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, থাই সরকারের সমালোচক হিসেবে পরিচিত লাওসে বসবাসকারী অন্তত পাঁচজন গত দুই বছরে নিখোঁজ হয়েছেন।
ডেথ স্কোয়াড আতঙ্ক
গত ডিসেম্বরের শেষের দিকে তাদের মরদেহ দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মেকং নদীতে ভাসতে দেখা যায়। দু’জনের মরদেহ বস্তার ভেতরে জেলেদের মাছ ধরার জালে পেচানো এবং দড়ি দিয়ে বাঁধা ছিল। ডিএনএ পরীক্ষার পর তাদের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
অসমর্থিত একটি থাই সূত্র বলছে, ওই নদীতে তৃতীয় আরো একজনের মরদেহ ভেসে উঠেছিল। কিন্তু পরবর্তীতে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। থাই সরকার অনুমোদিত ডেথ স্কোয়াডের সদস্যরা অপহরণের পর এ ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন দেশটির মানবাধিকার কর্মীরা।
এ নিয়ে তাদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। তবে অপহরণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
২০১৪ সালের অভ্যুত্থানের পর বেশ কিছু মানবাধিকার কর্মীকে দেশ থেকে বের করে দেয়ার চেষ্টা করেছে থাই সরকার। তবে বেশির ভাগ ক্ষেত্রেই তা ব্যর্থ হয়েছে।
সুরাচি সায়ে-ড্যানের আসল নাম সুরাচি ড্যানওয়াত্তানানুসর্ন। ১৯৭০ সাল থেকে তিনি থাই রাজতন্ত্র এবং থাই সেনাবাহিনীর কট্টর সমালোচনা করে আসছেন। রাজতন্ত্রকে অবমাননার দায়ে তিনি ইতোমধ্যে বেশ কয়েকবার জেলও খেটেছেন।
সর্বশেষ তাকে ২০১২ সালে কারাদণ্ড দেয়া হয়েছিল; কিন্তু পরের বছর তিনি রাজক্ষমা পেয়ে দেশ ছেড়ে পালিয়ে যান।
সূত্র : বিবিসি, এএফপি।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
