থাই কারাগারে কুরে কুরে মরছেন শরণার্থী ফুটবলার আরাবি
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯
থাইল্যান্ডের কারাগারে আটক শরণার্থী ফুটবলার হাকিম আল আরাবি বলেছেন, তাকে যদি নিজ দেশ বাহরাইনে ফেরত পাঠানো হয়, তবে সেখানে তিনি নির্যাতনের শিকার হবেন। এমনকি তাকে হত্যা করেও ফেলতে পারে।
ব্যাংককের রেম্যান্ড কারাগার থেকে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে তিনি বলেন, তিনি খুবই আতঙ্কিত। তার অবস্থা ক্রমে খারাপের দিকে যাচ্ছে।
বাহরাইন থেকে পালিয়ে আসার পর ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় আশ্রয় পান আল আরাবি। রাজনৈতিক মতাদর্শের কারণে নিজ দেশে তিনি নিপীড়ন, আটক ও বিচারের মুখোমুখি হয়েছেন। বাহরাইনে তার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।
আল আরাবি বলেন, বাহরাইনে আমি কিছু করিনি, থাইল্যান্ডেও না- এমনকি অস্ট্রেলিয়ায়ও আমার বিরুদ্ধে কোনো খারাপ রেকর্ড নেই। কাজেই আমাকে এভাবে কেন আটক রাখা হয়েছে?
‘বাহরাইনে আমার মতো মানুষের জন্য কোনো মানবাধিকার কিংবা নিরাপত্তা নেই,’ বললেন এ ফুটবলার।
গত বছরের নভেম্বরের শেষ দিকে স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় যান ২৫ বছর বয়সী আল আরাবি। এর আগে পাঁচ বছর ধরে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছিলেন। সেখানে একটি ক্লাবে পেশাদার ফুটবলার হিসেবে খেলতেন।
দেশের বাইরে তার ভ্রমণ নিরাপদ কিনা তা জানতে অস্ট্রেলিয়া ছাড়ার আগে অভিবাসন কর্তৃপক্ষের শরণাপন্ন হন তিনি। তখন বাহরাইন ছাড়া যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছিল।
যদিও তার বোন বাহরাইন থেকে তাকে ঝুঁকির ব্যাপারে হুশিয়ারি করেছিলেন। কিন্তু বোনকে তিনি সান্ত্বনা দিয়েছিলেন এই বলে- ‘আমি এখন অস্ট্রেলিয়ায় সুরক্ষায় আছি। তারা আমার কিছু হতে দেবে না।’
কিন্তু থাই বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে দেশটির কর্তৃপক্ষ তাকে আটক করে। বাহরাইনের অনুরোধে নিয়মের বাইরে গিয়ে ইস্যু করা ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

শরণার্থী ফুটবলার আরাবি। ছবি: গার্ডিয়ান
বিধিমালা অনুসারে শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে রেড নোটিশ জারি করতে পারে না ইন্টারপোল। পরে গত ৪ ডিসেম্বর তার বিরুদ্ধে জারি করা নোটিশ তুলে নেয় বিশ্ব পুলিশ সংস্থাটি।
এর পর তাকে মুক্তি দিতে অস্ট্রেলীয় সরকারের চাপ দিলে তার আটকাদেশ ৬০ দিন বাড়িয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় নিবর্তনমূলক আইনের জন্য বিখ্যাত থাইল্যান্ড। তাকে প্রত্যর্পণে আদালতের রায়ও স্থগিত করা হয়েছে।
আল আরাবি বলেন, এখানে আমাকে দোষী সাব্যস্ত করার কিছু নেই। মূলত শাস্তি দিতে বাহরাইন আমাকে ফেরত নিতে চায়। কারণ শিয়াদের বিরুদ্ধে বৈষম্যের কারণে শেখ সালমানকে আমি খারাপ মানুষ বলেছি ও ভয়ঙ্কর মানবাধিকার পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেছি।
আটকের পর বাহরাইন সরকার তার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করেনি বলে নিশ্চিত করেছেন এ আরব ফুটবলার। তিনি বলেন, বাহরাইনের প্রত্যর্পণ নিয়ে আমি আতঙ্কিত। একশ ভাগ শঙ্কিত। কারণ তারা আমাকে আটক করেছেন। ফের আমাকে তারা নির্যাতন করবে। এমনকি তাকে হত্যা করেও ফেলতে পারে বলে জানান তিনি।
২০১২ সালে আল শাবাব ফুটবল দলের হয়ে খেলার সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ স্টেশনে হামলার অভিযোগে রাস্তা থেকে তাকে আটক করে কারাগারে নিয়ে যাওয়া হয়। তার ভাইয়ের বিরুদ্ধেও ভাঙচুরের অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে রুজু করার এসব মামলা মিথ্যা বলে উড়িয়ে দেন আল আরাবি। কারণ যখন পুলিশ স্টেশনে ভাঙচুর হয়, তখন তিনি লীগের হয়ে ফুটবল খেলছিলেন।
কিন্তু ওই বছর গণতন্ত্রের পক্ষে আরব বসন্তে তার ভাইয়ের অংশগ্রহণে সমর্থন জানিয়েছিলেন তিনি। আর এ কারণেই নির্যাতনের খড়গ চেপেছে তাদের ওপর। এ ছাড়া তিনি নিজেও একজন শিয়া মুসলমান।
থাইল্যান্ডের কারাগারকে নরক আখ্যায়িত করে তিনি বলেন, প্রথম দুদিন তারা আমার চোখ বেঁধে রেখেছিল। আমার মুখে ও পায়ে আঘাত করেছে। কয়েকজন পুলিশ মিলে একটানা পাঁচ ঘণ্টা আমাকে পিটিয়েছে।
‘তারা আমার মুখে ও পিঠে শীতল পানি ঢেলে দিয়েছে। তাদের ইচ্ছামতো আমার মুখ থেকে কথা বের করতে যাচ্ছেতাই নির্যাতন করেছে।’
‘তাদের যখন জিজ্ঞাসা করেছি, আমার অপরাধ কী? জবাবে তারা চিৎকার করে ওঠে আমাকে চুপ থাকতে বলেন এবং এলোপাতাড়ি পেটাতে থাকেন,’ জানান আল আরাবি।
এর আগে বাহরাইনে মাস তিনেক আটক থাকার পর তিনি জামিনে ছাড়া পান। তার বিরুদ্ধে মামলা ছিল খুবই ঠুনকো। কাজেই তা নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা।
কিন্তু ২০১৪ সালে যখন বাহরাইনের জাতীয় দলের হয়ে তিনি কাতারে খেলতে যান, তখন তার কাছে ফোন আসে- তার ভাই ও সহযোগীরা ভাঙচুরের মামলায় দোষী সাব্যস্ত। তাদের ১০ বছরের কারাদণ্ড হয়েছে।
বর্তমানে তার ভাই বাহরাইনের কারাগারে আটক রয়েছেন। আল আরাবি বলেন, ফোন পাওয়ার পর আমি জানতাম আমার আর বাহরাইনে ফেরা হবে না।

ছবি: গার্ডিয়ান
এর পর প্রথমে ইরান, তার পর মালয়েশিয়া এবং পরে থাইল্যান্ড হয়ে ছয় মাসের দীর্ঘ যাত্রা শেষে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন তিনি।
২০১৪ সাল থেকে তিনি মেলবোর্নেই থাকতেন। সেখানে বিয়ে করে সংসারি হন ও পেশাগত ফুটবলে মনোযোগ দেন।
বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন বলেন, আল আরাবির বর্তমান আটকাবস্থা নিয়ে তার সরকার গভীরভাবে উদ্বিগ্ন।
আল আরাবির প্যাসকোস ভ্যালে এফসি ক্লাবের সঙ্গে অস্ট্রেলিয়ার ফুটবল দলও যোগ দিয়েছে তার মুক্তির আন্দোলনে। বিক্ষোভ প্রতিবাদ, খেলার আগে ১ মিনিটের নীরবতা সবই করে যাচ্ছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
