তিন হাজারের বেশি ‘অনিরাপদ’ ওয়েবসাইট-লিঙ্কে তালা
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯
সবার জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে তিন হাজারের বেশি পর্নো, জুয়ার ওয়েবসাইট ও লিঙ্ক এবং ম্যালওয়্যার ছড়ানো সাইট বন্ধ করছে সরকার। বিশেষ করে শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতেই এরইমধ্যে ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক লিঙ্ক এবং অন্যান্য অনিরাপদ লিঙ্ক বন্ধ করা হচ্ছে।
স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইন্টারনেট ব্যবহার অনিরাপদ হয়ে উঠছে শিশু-কিশোর, এমনকি বড়দের জন্যও। এসব সাইট থেকে পর্নো আসক্তির পাশাপাশি বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা ভাইরাস ছড়ানো হয়। কিছু অ্যাপস বা ওয়েবসাইটে লাইভ চ্যাটের সুযোগে তরুণ সমাজের একটি অংশের আসক্তি তৈরি হচ্ছে পর্নো সাইটে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের দাবি উঠছিল। এরইমধ্যে সরকার পর্নো ওয়েবসাইট এবং জুয়ার বা বেটিংয়ের ওয়েবসাইট বন্ধের উদ্যোগ নেয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এসব সাইট বন্ধের উদ্যোগ নেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কমিশনের নির্দেশে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ এসব বিষয় নিয়ে সোচ্চার হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে আইআইজি এবং আইএসপিগুলো নির্দেশিত ওয়েবসাইট ও লিঙ্কগুলো বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ রোববারও (১৭ ফেব্রুয়ারি) ৫৬টি সাইট বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি।
টেলিযোগাযোগ মন্ত্রী সোমবার (১৮ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, এবার খোঁজ পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও দুই হাজার ২৩৫টি জুয়ার সাইট। সঙ্গে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা। জয় বাংলা। আমার সহকর্মীদেরকে অনেক ধন্যবাদ সহায়তার জন্য।
আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলানিউজকে বলেন, এ যাবৎ তিন হাজারের বেশি ওয়েবসাইট ও লিঙ্ক বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এরইমধ্যে সাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এসব ওয়েবসাইট বন্ধের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সবার জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে মনিটরিং অব্যাহত রাখতে হবে। তা না হলে অসাধুগোষ্ঠী তাদের কার্যক্রম অব্যাহত রাখবে অর্থাৎ নতুন ওয়েবসাইটে আপলোড করতে থাকবে।
বিটিআরসির একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, এ পদক্ষেপের মাধ্যমে নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার পাশাপাশি অযাচিত ব্যান্ডউইডথ খরচও কমে যাবে এবং নিরাপদ ইন্টারনেট নিশ্চিত হবে।
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
