তারাকাদের পরিবারে নবীন সদস্যদের আগমন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮
প্রাগৈতিহাসিক কাল থেকেই বর্ষ বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানো মানুষের আবেগ ও হৃদয়বোধেরই একটি অন্তর্নিহিত প্রতিফলন। চলিত বছরের শেষ তীরে আমরা। ঘড়ির কাটা এগিয়ে চলছে নতুন বছরকে স্বাগত জানাতে। বছর শেষে পুরনো হিসেব-নিকেশ আরো একবার কষে নিতেই হয়।
শোবিজের এসব নানা হিসেবের মধ্যে বিয়ে-বিচ্ছেদ-মৃত্যু-গসিপ রয়েছে। এছাড়া খবরের কাগজে বছর জুড়েই উঠে এসেছে তারকা পরিবারে নতুন সদস্যদের আগমনের খবর। এবার চলিত বছরে তারকাদের ঘর আলোকিত করে নতুন সদস্যদের আগমনের খবর তুলে ধরা হলো-
অভিনেত্রী আলভী
এ বছরে মা হয়েছেন টিভি অভিনেত্রী আলভী। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে ২৫ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তার মেয়ের নাম রাখা হয়েছে আমিরা হাসিন এহেলি। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন আলভি। এরপর তিনি অসংখ্য নাটকে অভিনয় করেন। ২০১২ সালে হঠাৎ করেই বিয়ে করেন ব্যবসায়ী আমির হাসানকে।
অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি
চলিত বছরে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। লন্ডনের রয়েল হাসপাতালে গত ২ জুন রুহির দ্বিতীয় সন্তানের জন্ম হয়। এর আগে ২০১৫ সালের ২২ ডিসেম্বর প্রথম মাতৃত্বের স্বাদ পান তিনি। দুই ছেলের নাম রুহান ও সুবহান মুনসুর আলী। বর্তমানে তিনি দুই পুত্র ও স্বামী মুনসুর আলীকে সুখী দাম্পত্য জীবন পার করছেন।
র্যাম্প মডেল হিসেবে শোবিজে পা রাখেন দিলরুবা ইয়াসমিন রুহি। পরে সিনেমায় অভিনয় শুরু করেন। অভিনয় করেন মনসুর আলীর পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’ এবং অনিমেষ আইচের পরিচালনায় ‘জিরো ডিগ্রি’ ছবিতে। এরপর নির্মাতা মনসুর আলীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন রুহি ও মনসুর আলী। ২০১৫ সালের ২২ ডিসেম্বর প্রথম সন্তানের মা হন রুহি।
ইলিয়াস কাঞ্চনের ঘরে দুই সদস্যের আগমন
গেল ২৮ মে রাজধানীর অ্যাপোলে হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয়ের স্ত্রী ফারিয়া ফাতেহ। প্রথমবারের মতো দাদা হলেও এ অভিনেতা নানা হয়েছেন দ্বিতীয়বারের মতো। তার মেয়ে ইশরাজ জাহান ইমার কোল জুড়ে এসেছে পুত্র সন্তান। ইমা এর আগে ২০১২ সালে এক কন্যা সন্তান জন্ম দেন। স্বামী কলিন্স ইসলামকে নিয়ে যুক্তরাজ্যেই স্থায়ীভাবে বাস করেন ইমা।
নৃত্যশিল্পী ও অভিনেত্রী নিসা
গেল ১১ অক্টোবর প্রথম কন্যা সন্তানের মা হয়েছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাবরিনা সাফি নিসা। ২০১২ সালের ডিসেম্বরে ভালোবেসে সাইদুল করিম বাপ্পীকে বিয়ে করেন নিসা। ছয় বছরের প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ১৯৯৭ সালে নাটকের মাধ্যমে নিসার মিডিয়াতে পথ চলা শুরু হয়। চ্যানেল আইতে প্রচারিত প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘সবুজ সাথী’ নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবার নিসাকে টিভি নাটকে দেখা যায় ২০০৩ সালে। এনটিভিতে প্রচারিত শহিদুজ্জামান সেলিমের ‘স্পর্শের বাইরে’ নাটকের মাধ্যমে আবার অভিনয়ে নিয়মিত হন।
অভিনেত্রী শায়না আমিন
‘মেহেরজান’ চলচ্চিত্রখ্যাত অভিনেত্রী শায়না আমিন। অনেকদিন ধরেই তিনি শোবিজ ছেড়ে থিতু হয়েছেন ইংল্যান্ডে। সেখানে তার স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার। সব রকম আলোচনার বাইরে থাকা এই অভিনেত্রী এ বছরে মা হয়েছেন। তিনি একপুত্র সন্তান জন্ম দিয়েছেন। শায়নার ছেলের নাম রাখা হয়েছে নুমাইর আমিন রানা। গত ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে তিনি দ্বিতীয় সন্তানের মুখ দেখেন। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর প্রথম সন্তানের মুখ দেখেন। সেবার মেয়ে সন্তানের মা হয়েছিলেন তিনি। তার মেয়ের নাম আরশিয়া।
অভিনেত্রী ঈশিকা
এ বছরে দ্বিতীয়বারের মত সন্তানের মা হয়েছেন ঈশিকা। গত ১৫ নভেম্বর লন্ডনের সেন্ট হেলিয়ার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। ঈশিকা গেলো ২০১৬ সালে ডিসেম্বরে প্রথম সন্তান কেয়ানের মা হন। ছেলের নাম রেখেছেন আমির মোহাম্মদ খান। ২০১৬ সালের মার্চ মাসে কায়সার খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে নিজেকে অভিনয় থেকে বেশ দূরেই রেখেছেন। বিয়ের পর তাকে আর টিভি পর্দায় দেখা যায়নি।
দাদি হলেন মমতাজ
গেলো ১৯ নভেম্বর দাদি হয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। ওই দিন দুপুরে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মমতাজের পুত্র মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ানের কোল জুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি মমতাজের সংগীত গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ানের সঙ্গে মেহেদী খানের বিয়ে হয়।
অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর
অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর এ বছরে কন্যা সন্তানের বাবা হয়েছেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তানভীরের স্ত্রী সাবরিনা মাহবুব। নবজাতের নাম রাখা হয়েছে আমাইরা কিবরিয়া। ছয় বছর আগে সাবরিনা মাহবুবের সঙ্গে বিয়ে হয় গোলাম কিবরিয়া তানভীরের। দুজন পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিলেন ২০১২ সালের ৬ ডিসেম্বর।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
