তার শুভবুদ্ধির উদয় হোক: পপি
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
এটিএন বাংলা ও এটিএন নিউজ চ্যানেলের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে 'মেকাআপম্যান' বলেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন দাবী করেছেন অনিনেত্রী পপি। পাশাপাশি সংবাদ সম্মেলনে পপিকে ‘হারামজাদী’ ও ‘শয়তান’ সম্মোধন করে ক্যামেরার সামনে পা ধরে ক্ষমা চাইতে বলার প্রতিবাদ করেছেন ঢাকাই ছবির এ নায়িকা।
পপি বলেন, 'ভুল করলেই তো ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে। আমি ড. মাহফুজুর রহমানের সঙ্গে কোন ভুল করিনি। তিনি আমার পিতৃতুল্য। ভুল করলে তো ক্ষমা চাওয়াই যায়; কিন্তু আমি তো ভুল করিনি। তারই প্রডাকশন 'সাহসী যোদ্ধা’ নামের একটি ছবির শুটিং সেটে এসে তিনি আমার মেকআপ ঠিক করে দিচ্ছিলেন; তখন তারই কোন লোক ছবি তুলে ফেসবুকে দিয়ে দিযেছেন। সেটার নিউজ হয়েছে। এখানে মার ভুলটা কী। আমি তো তাকে কিছু বলিনি। তবুও তিনি কেন আমাকে নিয়ে এমন মন্তব্য করলেন বুঝে আসছে না।’
রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে গত সোমবার সন্ধ্যায় ‘সময় ও অসময়ের গল্প’ সিরিজের নাটকের সংবাদ সম্মেলনে পপিকে উদ্দেশ্য করে এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যান বলেন, ‘পপি একটা ছবি ছড়িয়ে দিয়েছিল, তাকে আমি মেকআপ করে দিচ্ছি। ওই শয়তান মেয়েটা এটি করল। ওর এ জিনিসটা করা খুবই জঘন্যতম কাজ হয়েছে। সে লিখেছে- এখন থেকে পপির নতুন মেকআপম্যান মাহফুজুর রহমান। কত জঘন্য কাজ এটি বলেন...। তারপর থেকে পপিকে এই এরিয়ার (এলাকায়) মধ্যে আমি ঢুকতে দেইনা। আমি ওই হারামজাদী শয়তানকে ক্ষমা করিনি। আমি তখনই মাফ করব, যখন সে পা ধরে মাফ চাইবে এবং সেটা আমি টিভিতে দেখাব।’
পরে ড. মাহফুজুর রহমানের ওই মন্তব্যের ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিষয়টি নিয়ে পপির সঙ্গে সমকাল অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পপি উল্লিখিত কথাগুলো বলেন। এ সময় মাহফুজুর রহমানের সঙ্গে অনেক কাজ করার কথা জানিয়ে তার তার প্রশংসা করেন অভিনেত্রী পপি।
পপি বলেন, ‘তিনি একটি টেলিভিশন চ্যানেলের মালিক। আমি তার সঙ্গে অনেক কাজ করেছি। সেদিক থেকে তিনি আমার কাছে সম্মানিত। আমি কখনও কারও সম্পর্কে খারাপ মন্তব্য করি না। কেউ আমার মনে কষ্ট দিলেও আমি তাকে আক্রমণ করে কিছু বলি না। অথচ যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী সেদেশে একজন নারীকে নিয়ে তিনি এমন মন্তব্য কীভাবে করলেন! আমি মাহফুজুর রহমানকে ওই ধরনের কোনো কথা বলিনি। উনি পারলে প্রমাণ দিক।’
'মাহফুজুর রহমানের শুভবুদ্ধির উদয় হোক। তার নামের আগে তো ‘ডক্টর’ বলা হয়- তার উচিত এই ডক্টর শব্দটির সম্মান রেখে কথা বলা’- যোগ করেন পপি। 'কুলি' খ্যাত এ নায়িকা আরও বলেন, 'তার উচিত একজন অভিনেত্রীকে বিশেষত নারীদের সম্মান দিয়ে কথা বলা। এভাবে কোনো নারীকে অপমানসূচক কথা তিনি বলতে পারেন না।'
মাহফুজুর রহমানের ভাইরাল হওয়া ভিডিওর জের ধরে পপি জানান, তিনি মাহফুজুর রহমানের কাছে ক্ষমা চেয়েছেন বলে যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। পাশাপাশি পপি বলেন, ‘ড. মাহফুজুর রহমান কানকথা বেশি শোনেন মনে হচ্ছে। এটা না করে নিজের বিবেচনাবোধ দিয়ে চলা উচিত।’
যা ঘটেছিলো আগে
কিছু দিন আগে ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিংয়ের জন্য এফডিসিতে মেকআপ করছিলেন চিত্রনায়িকা পপি। হঠাৎ সেই সেটে হাজির হন ড. মাহফুজুর রহমান। মেকআপম্যান ঠিকমতো মেকআপ করতে না পারায় মাহফুজুর রহমান নিজেই পপির মেকআপ ঠিক করে দেন। এ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ হয়। ড. মাহফুজুর রহমান মনে করছেন, সেই ছবি পপি নিজেই ফেসবুকে আপলোড করেছেন এবং ক্যাপশনে লিখেছেন 'ড. মাহফুজুর রহমান আমার মেকাআপম্যান।'
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
