ঢাকার বড় রানও মামুলি রংপুরের কাছে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
রংপুরের খেলোয়াড়দের নামগুলো দেখলেই বোঝা যায়। রংপুর রাইডার্সকে আদতে টেক্কা দেওয়ার মতো দল মেলা ভার। আছে কেবল ঢাকা আর কুমিল্লা। হাতে সেই দুর্দান্ত দল নিয়েও ঢাকা আটকাতে পারলো না রংপুরকে। এবি ডি ভিলিয়ার্স এবং অ্যালেক্স হেলসের ব্যাটিং তান্ডবে দুমড়ে-মুচড়ে গেল তারা। সাকিবদের কিছু বুঝে ওঠার আগেই যেন তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স।
রংপুর গড়েছে রান তাড়া করার রেকর্ডও। বিপিএলে রান তাড়া করে জয়ের রেকর্ডটা ১৯৮ রান টপকানোর। ২০১৩ সালে সিলেট জিতেছিল রংপুরকে হারিয়ে। এছাড়া ২০১২ সালে ১৯৩ এবং ১৮৯ রান তাড়ার রেকর্ড আছে। রংপুরের ১৮৬ রান তাড়া করে জয়টা বিপিএলের পঞ্চম সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।
বড় এই রানের লক্ষ্যে ছুটতে বাংলাদেশের উত্তর-পশ্চিম থেকে ওঠা কালবৈশাখির মতো এক ঝড় তোলেন ডি ভিলিয়ার্স। আর দক্ষিণে সাগরের বুক থেকে ওঠা ঘূর্ণিঝড় তোলেন অ্যালেক্স হেলস। এ ঝড়ে বিদীর্ণ হয়ে যায় ঢাকা। দু'জনে ব্যাট হাতে জুটি গড়েছেন ১৮৪ রানের। বিপিএলে যা তৃতীয় সর্বোচ্চ রানের জুটি।
প্রথমে ব্যাট করে ঢাকা এ ম্যাচে ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ পায়। পরে ব্যাট করতে নামা রংপুর শুরুর দ্বিতীয় ওভারে দলের পাঁচ রানের মাথায় গেইল এবং রুশোকে হারায়। এরপর ক্রিজে এসেই ঝড় শুরু করেন ডি ভিলিয়ার্স। শুরু করেন ধুমধাম মার। ব্যাটে নেমে তিনি স্বস্তিতে থাকতে দেননি সাকিব-রাসেল কিংবা নারিন-রুবেলদের। খেলেন ৫০ বলে পুরোপুরি ১০০ রানের হার নামা ইনিংস।
ভিলিয়ার্স তার দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে ছক্কা মেরেছেন ছয়টি। সঙ্গে চারের মার আটটি। তার স্ট্রাইক রেট চোখ ধাঁধাঁনো ২০০। এছাড়া অ্যালেক্স হেলস খেলেছেন ৫৩ বলে ৮৫ রানের হার না মানা ইনিংস। তার হাত থেকে বেরিয়েছে তিনটি ছক্কা এবং সাতটি চারের মার। হেলস রান তুলেছেন ১৬০.৩৮ স্ট্রাইক রেটে। আর তারা দু'জন দলকে জিতিয়ে ফিরেছেন হাতে ৯ বল থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে।
ঢাকার হয়ে এ ম্যাচে সবাই মোটামুটি ভালো রান করেন। রনি তালুকদার দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫২ রান করেন। এছাড়া সাকিব ২৫, নারিন ২৮ এবং পোলার্ড খেলেন ৩৭ রানের ইনিংস। ঢাকার এ ম্যাচে দুইশ' রানের স্কোর হতে পারতো। তবে রংপুর তাদের সেট ব্যাটসম্যানদের নিয়মিত বিরতিতে তুলে নিলে তাদের রান আর বড় হয়নি। এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল রংপুর। ছয় জয়ে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট কুমিল্লারও। তবে নেট রান রেটে এগিয়ে মাশরাফির দল।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
