ট্রাম্প-পুতিন বৈঠক, ইইউ নেতাদের সতর্কবার্তা
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই নেতার মধ্যে আসন্ন বৈঠককে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান।
তবে ইউরোপের ছয়টি দেশের নেতা ও ইউরোপীয় কমিশন স্পষ্ট জানিয়েছে, ইউক্রেনের অংশ নেওয়া ছাড়া যে কোনো শান্তি চুক্তি গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া রাশিয়ার ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের
শনিবার রাতে ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশনের যৌথ এক বিবৃতিতে এসব কথা জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আমরা অটল প্রতিশ্রুতিবদ্ধ।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলেছেন, যুদ্ধের সমাপ্তি অবশ্যই ন্যায্য হতে হবে। যাতে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার স্বার্থ নিশ্চিত হয়।
জেলেনস্কি সতর্ক করে বলেন, যুদ্ধের মাঝপথে ভূমি সমর্পণ করলে তা রুশ আগ্রাসনকে আরও উস্কে দিতে পারে। ট্রাম্প যদিও দাবি করেছেন, তিনি ‘২৪ ঘণ্টার মধ্যে’ যুদ্ধ শেষ করতে পারবেন এবং পুতিনের সঙ্গে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছেন। তবে সেই সম্ভাব্য চুক্তিতে ‘অঞ্চল বিনিময়’ এর বিষয়টিও উঠে এসেছে– যা ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের জন্য উদ্বেগজনক।
শনিবার যুক্তরাজ্যের চেভেনিং হাউসে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহকারী আন্দ্রে ইয়ারমাক ফের জানান, যুদ্ধবিরতি জরুরি হলেও ফ্রন্টলাইন কোনো স্থায়ী সীমান্ত নয় এবং কিয়েভ কোনো ধরনের আঞ্চলিক ছাড় দেবে না।
বৈঠকে ইউরোপীয় পক্ষ থেকে পাল্টা প্রস্তাবও দেওয়া হয়, যাতে প্রথমে যুদ্ধবিরতি এর পর আলোচনার কথা বলা হয়েছে। এ ছাড়া যে কোনো আঞ্চলিক বিনিময় অবশ্যই সমমাপের ও নিরাপত্তা নিশ্চয়তাসহ হতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও স্পষ্ট করেছেন, ‘ইউক্রেন ছাড়া শান্তি আলোচনা সম্ভব নয়।’ মাখোঁ বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু ইউক্রেনের জনগণের, যারা গত তিন বছর ধরে স্বাধীনতা ও নিরাপত্তার জন্য লড়াই করছে।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, রাশিয়ার অনুরোধে আপাতত দ্বিপাক্ষীয় বৈঠকের পরিকল্পনা হলেও, ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনেও রাজি ট্রাম্প। আলাস্কা বৈঠক হবে ২০২১ সালের জেনেভা সম্মেলনের পর প্রথমবার কোনো বর্তমান মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠক। আগের বৈঠকের ৯ মাস পর রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে।
বর্তমানে রাশিয়া দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া, খেরসনসহ ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়াও দাবি করছে। যদিও এ চারটি অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ এখনও রুশ বাহিনীর হাতে নেই। পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে এখন অগ্রসর হচ্ছে রুশ বাহিনী।
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
