টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান, আটক অর্ধশতাধিক
প্রকাশিত: ২ মার্চ ২০২৫
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদক ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (০১ মার্চ) সন্ধ্যায় সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হওয়া এই অভিযানে বিজিবি, র্যাব, পুলিশ ও আর্মড পুলিশের প্রায় ২৬০ সদস্য অংশ নেন।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় ৬০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীরা রয়েছে । এ সময় বাহিনী বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালিয়ে নগদ ৩৯ হাজার ৪০০ টাকা, ছোরা ২টি, চাকু ২টি, কাটিং প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, হার্ডডিস্ক ৪টি, বাটন মোবাইল ৪টি এবং ৪ লিটার বাংলা মদ উদ্ধার করে। এসব সামগ্রী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
দীর্ঘদিন ধরে টঙ্গীর হাজী মাজার বস্তি মাদক ব্যবসার মূল কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, বস্তিটিকে ঘিরে একাধিক চক্র সক্রিয়, যারা প্রকাশ্যেই মাদক বিক্রি করে। টঙ্গী বাজার সংলগ্ন হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক চোরাকারবারিরা এখানে এসে মাদক সরবরাহ করে। এখান থেকেই তা গাজীপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। শুধু মাদক ব্যবসা নয়, বস্তির অপরাধীরা ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও নানা অপরাধে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে মাদকের কারবার এতটাই ভয়াবহ যে দিনের বেলা দোকানদার, শ্রমিক, পথচারীরা আতঙ্কে থাকেন। সন্ধ্যার পর অনেক জায়গায় মাদকসেবীদের ভিড় লেগে যায়। প্রশাসন অভিযান চালালেও কিছুদিন পর আবার একই চিত্র দেখা যায়।
টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান, আটক অর্ধশতাধিক
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, আগে পুলিশকে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবারের যৌথ বাহিনীর অভিযানে তারা কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রায়হানুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই বস্তি অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাদক কারবার ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে টঙ্গীর পরিবেশ স্বাভাবিক রাখা যায়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
হাজী মাজার বস্তি শুধু মাদক নয়, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের জন্যও পরিচিত। স্থানীয়রা জানান, বস্তির অনেক বাসিন্দা টঙ্গী বাজার, স্টেশন রোড, কলেজ গেটসহ আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। বিশেষ করে রাতে পথচারীদের টার্গেট করে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়।
এলাকাবাসীর মতে, মাদকের আস্তানা ভেঙে না ফেললে অপরাধ কমবে না। স্থানীয় দোকানি হাসেম মিয়া বলেন, পুলিশ মাঝে মাঝে ধরপাকড় করলেও কয়েকদিন পর আবার একই পরিস্থিতি হয়। আমরা চাই, প্রশাসন যেন নিয়মিত অভিযান চালায়। তাহলে এলাকাটা নিরাপদ হবে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, যৌথ বাহিনীর এই অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। যদি কোনো নিরপরাধ ব্যক্তি আটক হয়ে থাকে, তাহলে তদন্তের মাধ্যমে সেটি নিশ্চিত করা হবে।
অভিযানের পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তাদের দাবি, এটি যেন একদিনের জন্য সীমাবদ্ধ না থাকে। টঙ্গী যেন মাদক ও সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্ত হয়, সে লক্ষ্যে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান তারা।
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
- প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
- দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের ইরান চুক্তির আসল পরীক্ষা হবে
- বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
- তৈরি হচ্ছে বেনজীরকে দেশে আনার প্রস্তাব
- লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প
- ফুটবলকে যুক্তরাষ্ট্র ও কানাডায় কেন ‘সকার’ বলা হয়?
- এখন থেকে ব্যক্তিগত সোনা বিক্রিতে দিতে হবে কর
- নয়াদিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক
- কঠিন বাস্তবতার মুখোমুখি দক্ষিণ এশিয়ার ‘জেন জি’ অভ্যুত্থান
- আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত
- পুলিশের মারধর ও হয়রানির বর্ণনা দিলেন ক্রিকেটার নাঈম হাসান
- বৈঠকে বসতে যাচ্ছেন মোদি ও ট্রাম্প
- ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ হারেনি ব্রাজিল
- অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ
- এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে: প্রধানমন্ত্রী
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
